• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
 ভারতের পাশে রাশিয়া  বাংলাদেশের পাশে তুরস্ক ও পাকিস্তান  যু’দ্ধ কি বাঁধবে?

 ভারতের পাশে রাশিয়া বাংলাদেশের পাশে তুরস্ক ও পাকিস্তান যু’দ্ধ কি বাঁধবে?

administrator by administrator
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে অপসারণের পর ভারত তাঁকে আশ্রয় দিয়েছে। কেবলমাত্র রাজনৈতিক আশ্রয় নয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে রীতিমতো রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছে ভারতে। আজ পর্যন্ত তাঁর অবস্থান জানানো হয়নি, কাউকে জানতেও দেওয়া হয়নি। এতটাই গোপনীয় স্থানে তাঁকে রাখা হয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এবং তাঁদের অংশীদারদের এখন একটাই লক্ষ্য, শেখ হাসিনা এবং তাঁর দল আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নির্মূল করা। এর জন্য যা যা করা সম্ভব, তাইই করে চলেছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে তাঁকে বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থাও করেছে, অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। কিন্তু বাংলাদেশ সরকার তাঁকে হাতে পাচ্ছে না, কারণ তিনি ভারতের নিরাপদ আশ্রয়ে। এখান থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার শুরু, আর এখানেই কার্যত মুখ থুবড়ে পরেছে। সম্প্রতি ভারতের লোকসভার সাংসদ শশী থারুরের সভাপতিত্বে বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি একটি প্রতিবেদন জমা দিয়েছে। তাতে দাবি করা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ভারতের জন্য এখন “সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ”। সেই চ্যালেঞ্জ ভারত কিভাবে অতিক্রম করবে সেটা নিয়েও কিছু পরামর্শ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।

ADVERTISEMENT

বাংলাদেশ এখন ভারতকে রীতিমতো চোখ রাঙাচ্ছে। তাঁদের ভাষায় চোখে চোখ রেখে কথা বলছে ভারতের সাথে। তবে আশ্চর্যজনকভাবে ভারত অসম্ভব নিরবতা পালন করছে। মোদি সরকার এখনও পর্যন্ত সেরকম কোনও কড়া পদক্ষেপ নেয়নি, এমনকি কড়া বার্তাও দেয়নি বাংলাদেশকে। বিগত কয়েকমাসে ভারত কয়েকটি বিবৃতি দিয়েছে, তবে সেটা নিতান্তই কূটনৈতিক ভাষায়। এখানেই প্রশ্ন উঠছে, ভারত কি তাহলে বাংলাদেশকে নিয়ে বিভ্রান্ত?  তবে কূটনৈতিক মহলের একাংশ মনে করছেন, নরেন্দ্র মোদি সরকার একটা বড় সামরিক চাপ তৈরি করেছে বাংলাদেশের উপর। তাঁরা যতই হুমকি, ধমকি দিক, যতই সেভেন সিস্টার্স, চিকেন নেক দখলের হুঁশিয়ারি দিক ভারত নিঃশব্দে কেবল বাংলাদেশ সীমান্তে নিজেদের সামরিক তৎপরতা বাড়িয়েছে। নতুন নতুন সেনাছাউনি বাড়িয়েছে। অন্যদিকে, বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্য পুরোপুরি বন্ধ করেছে। যদিও বাংলাদেশের অনুরোধে ভারত চাল, পিঁয়াজের মতো নিত্যপ্রয়জনীয় পণ্য রফতানি করছে, কিন্তু আমদানি কার্যত পুরোপুরি বন্ধ। এই ধাক্কা কিন্তু বাংলাদেশি রফতানিকারকদের, যার দায় নিতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। ভারত ভিসা সীমিত করায় প্রবল সমস্যায় পড়েছে বাংলাদেশের সাধারণ মানুষ, পড়ুয়া ও ব্যবসায়ীরা। এর দায় বর্তাচ্ছে ইউনূস সরকারের উপর। যদিও সম্প্রতি বাংলাদেশও ভারতে থাকা ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে, তাতে কূটনৈতিক বার্তা দেওয়া হলেও ভারতের খুব একটা ক্ষতি হবে বলে মনে করছেন না ওয়াকিবহাল মহল। এখন প্রশ্ন হচ্ছে ভারত কি বড় কোনও পদক্ষেপ নিচ্ছে?

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন একটা বড় বার্তা দিয়েছেন মুহাম্মদ ইউনূস সরকারকে। তিনি ভারতের পাশে দাঁড়িয়েই বাংলাদেশকে উত্তেজনা কমানোর পরামর্শ দিয়েছেন। রুশ রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোনো নির্দিষ্ট মন্তব্য করতে চাই না। তবে পরিস্থিতিটি আমরা পর্যবেক্ষণ করছি। কারণ, এটি শুধু দুই দেশের জন্য নয় বরং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এটি একটি ভূরাজনৈতিক বিষয়, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি ফলপ্রসূ সমাধান না আসে। অর্থাৎ, ভূরাজনৈতিক বিষয় উল্লেখ করে তিনি ভারতের বড় কোনও পদক্ষেপের ইঙ্গিত দিয়ে বসেন। অন্যদিকে, আমরা দেখলাম, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাংসদরা মুহাম্মদ ইউনূসকে বড় বড় চিঠি দিচ্ছেন সংযত থাকার বার্তা দিয়ে। আবার আসন্ন নির্বাচন নিয়েও নানা পরামর্শ দিচ্ছেন মার্কিন সাংসদ সদস্যরা। এর পাশাপাশি দেখা যাচ্ছে, জাতিসংঘও কিছুটা পিছু হঠে মুহাম্মদ ইউনূসকে দ্রুত শান্তি ফেরানোর কথা বলছে। সবমিলিয়ে আন্তর্জাতিক মহল থেকে চাপ বাড়াচ্ছে ভারত। সেই সঙ্গে সামরিক তৎপরতা বজায় রেখে বাংলাদেশ সেনাকেও চাপে রাখছে ভারত। ফলে অনেকটাই সুর নরম করতে বাধ্য হয়েছে ইউনূস সরকার। এখন দেখার, তুরস্ক ও পাকিস্তানের উস্কানি মুহাম্মদ ইউনূসকে কতটা প্রভাবিত করে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

আবুসইদও হাদির হত্যাকারীদের মুখ বেরিয়ে আসছে মুখোশ থেকে

Next Post

ইউনূসের সব হিসাব উল্টে দেবে তারেক জিয়ার দেশে ফেরা!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
59
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
80
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
46
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
54
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
98
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূসের সব হিসাব উল্টে দেবে তারেক জিয়ার দেশে ফেরা!

ইউনূসের সব হিসাব উল্টে দেবে তারেক জিয়ার দেশে ফেরা!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি