• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঢাকায় ঢুকছেন ভারতের জয়শঙ্কর ইউনূসকে কাঁপিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ?

ঢাকায় ঢুকছেন ভারতের জয়শঙ্কর ইউনূসকে কাঁপিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ?

Partha Hazra by Partha Hazra
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরলোক গমনের পর শেষকৃত্যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আচমকা ঢাকা সফর দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে কম্পন ধরিয়েছে। শেখ হাসিনার ভারতে আশ্রয়ের পর দুই দেশের কূটনৈতিক তিক্ততা যখন তলানিতে থেকেছে একদিকে ইউনুসের ভারত বিরোধী কর্মকাণ্ড অন্যদিকে দিল্লির বৈঠক থেকে ভারতের হুংকার ঠিক তখনই ভারতের বিদেশ মন্ত্রীর বাংলাদেশ সফর বিএনপি-র সঙ্গে সম্পর্ক উন্নয়নের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে মুহম্মদ ইউনূস!বাংলাদেশে আওয়ামি লিগের নির্বাচন লড়াইয়ের পথ বর্তমানে রুদ্ধ হওয়ায় এবং আগামী নির্বাচনে তারেক রহমানের দল বিএনপি-র জয়ের সম্ভাবনা প্রবল থাকায়, ভারত দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব ঘুচিয়ে নতুন মিত্রতার পথ প্রশস্ত করতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর তাতেই কি জয়শঙ্করের বাংলাদেশ সফর? আর তা নিয়ে নিরাপত্তার চাদরে মুড়েছে ঢাকা। জয়শঙ্করের বাংলাদেশ সফর ঘিরে মুখে কুলুপ এঁটেছে বাংলাদেশের উপদেষ্টা মহল সহ প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস। তবে কি বাংলাদেশের সাথে আগামী দিনে নতুন সমীকরণে এগোচ্ছে ভারত।
খালেদা জিয়ার মৃত্যু নতুন করে দুই দেশের নতুন সমীকরণের দিশা দেখিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর কৌশলগত প্রয়োজনীয়তা। বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের স্বার্থ রক্ষায় তারেক রহমানের সঙ্গে ভারসাম্য বজায় রাখা এখন নয়াদিল্লির জন্য অপরিহার্য। এবং অন্যদিকে ভারতের গণমাধ্যমে প্রচারিত তারেক রহমানকে ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে খবর তুলে ধরায় দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হচ্ছে না কারোর। অন্যদিকে, বিএনপি নেতা তারেক রহমানও সম্প্রতি ভারতবিরোধী অবস্থান থেকে সরে এসে হিন্দুসহ সকল সম্প্রদায়ের অধিকার নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। জামাত-বিরোধী অবস্থান এবং ১৯৭১-এর যুদ্ধের উল্লেখ প্রমাণ করে যে, বাংলাদেশের আগামী রাজনৈতিক পটভূমিতে ভারত নিজের অবস্থান সুদৃঢ় করতে চাইছে।ভারত সরকার ও ভারতীয়দের প্রতিনিধি হয়ে বাংলাদেশের প্রয়াত প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাবেন ভারতের জয়শঙ্কর।প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তাঁর বয়স হয়েছিল ৮০। দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন তিনি। হাসপাতালে সিসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি। ঢাকার এভারকেয়ার হাসপাতালেই তাঁর মৃত্যু ঘটে।
খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশের ইউনূস সরকার। এছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটির ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
এখন দেখার বিষয়, জয়শঙ্করের বাংলাদেশ সফর এবং বিএনপি’র ভারতের প্রতি বন্ধু প্রীতি দুই দেশের পরিস্থিতি কোন দিকে নিয়ে যায়।

ADVERTISEMENT

Author

  • Partha Hazra
    Partha Hazra

    View all posts

Previous Post

গৃহবধূ থেকে কোটি কোটি টাকার দুর্নীতি কেমন ছিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া?

Next Post

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় যাচ্ছেন ভারতের জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনে উত্তেজনায় ইউনূস

Partha Hazra

Partha Hazra

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় যাচ্ছেন ভারতের জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনে উত্তেজনায় ইউনূস

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় যাচ্ছেন ভারতের জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমনে উত্তেজনায় ইউনূস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি