• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জলচুক্তিতে ভারতের অ্যাকশনে কাবু ইউনূস। হাসিনা ছাড়া শুকোবে বাংলাদেশ

জলচুক্তিতে ভারতের অ্যাকশনে কাবু ইউনূস। হাসিনা ছাড়া শুকোবে বাংলাদেশ

Rupendu Das by Rupendu Das
3 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

হাসিনা নেই। গত এক বছরের বেশি সময় ধরে তিনি দিল্লির আশ্রয়ে রয়েছেন। কবে তিনি দেশে ফিরবেন, সে ব্যাপারে সুস্পষ্ট কোনও ধারণা পাওয়া যাচ্ছে না। এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন। সেই নির্বাচন কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, তা নিয়ে কিন্তু এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী লীগ সুপ্রিমো হাসিনা তাঁর কর্মী সমর্থকদের পরামর্শ দিয়েছেন ১২ ফেব্রুয়ারি বুথ বয়কটের। এদিকে আবার বুধবার সে দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তারেক রহমানের বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসীন হতে চলেছেন। পরিস্থিতি এককথা জগাখিচুড়ি। আগামীদিনে বাংলাদেশ কে শাসন করবে, তা নিয়ে আন্তর্জাতিকমহলও জল মাপতে পারছে না।
পদ্মাপারের পরিস্থিতি যখন এইরকম সেই সময় এল আরও ভয়ঙ্কর খবর। সেই খবর জল নিয়ে হাসিনার আমলে হওয়া তিস্তা জলবন্টন চুক্তির কী হবে? হাসিনাহীন বাংলাদেশে কি জলের জন্য হাহাকার শুরু হবে। চুক্তি পুনর্নবীকরণ না হলে তো সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা জলবণ্টন চুক্তি, যা ফরাক্কা চুক্তি নামে পরিচিত, তার নবায়ন আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সরকারিভাবে নবায়নের কোনো আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কালে চুক্তিটি নবায়নের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
এই চুক্তি হয়েছিল ১৯৯৬ সালে। ওই বছর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী হরদাহানলি ডোড্ডেগৌড়া দেবে গৌড়া (এইচ ডি দেবে গৌড়া) এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার মধ্যে এই চুক্তি দিল্লিতে সই হয়। এই চুক্তির দৌলতে প্রতিদিন গড়ে প্রায় ৯৫ হাজার কিউসেক জল পেয়ে থাকে বাংলাদেশ। কিন্তু এই চুক্তি সইয়ের সময় একটা বিষয় তখনই স্পষ্ট হয়ে যায় যে এটা ছিল মেয়াদি চুক্তি, যার মেয়াদ ৩০ বছর। ফলে, এই চুক্তি যে কোনওদিন অস্তিত্ব সংকটে পড়তে পারে, সেটা চুক্তি সইয়ের বছরেই নিশ্চিত হয়ে যায়। ঘটনাচক্রে পদ্মাপারের রাজনীতি বদলে গিয়েছে। হাসিনা ক্ষমতায় নেই। তিনি আদৌ ক্ষমতায় আসতে পারবেন কি না সেটাই এখন বড় প্রশ্ন। এলেও কীভাবে আসবেন, তা নিয়ে কম জল্পনা চলছে না। এই অবস্থায় তিস্তা জলবন্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে বড়ো ধরনের প্রশ্ন উঠে গেল। আর এই জলবন্টন চুক্তি মেয়াদি হলে, সেটা একসময় রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে।
এই অবস্থায় গঙ্গার জলবণ্টন চুক্তি পর্যালোচনা এবং বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৮৬তম বৈঠকে যোগ দিতে গত সোমবার (৩ মার্চ) কলকাতায় পৌঁছায় বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধি দল। হাওড়া থেকে ট্রেনে চড়ে তারা পৌঁছান মুর্শিদাবাদ জেলার ফরাক্কায়। বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ভারতের নদী কমিশনের সদস্যরাও। পরে তারা যৌথভাবে ফরাক্কা পরিদর্শন করেন। মঙ্গলবার (৪ মার্চ) ফারাক্কা পরিদর্শন করে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন জানিয়েছেন, সম্প্রতি ফরাক্কায় নাব্য কমে গেছে। গত জানুয়ারি মাসে ঠিক ছিল, কিন্তু ফেব্রুয়ারিতে কিছুটা কমে গেছে। কূটনৈতিক ও সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব গ্রহণকারী নতুন সরকারই গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নির্বাচন সামনে রেখে সংবেদনশীল এই ইস্যুতে বড় কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত নিতে সরকার আগ্রহী নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।
বিশেষজ্ঞদের মতে, ভারত-বাংলাদেশের জলবন্টন চুক্তি এখন আর কেবল কারিগরি বা পরিবেশগত বিষয় নয়; এটি দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, আঞ্চলিক কৌশল এবং অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। বর্তমান সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপড়েন, পারস্পরিক আস্থার ঘাটতি এবং হাতে থাকা সীমিত সময় ফারাক্কা চুক্তি নবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জল ও সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। তিস্তা, ফেনি, মুহুরীসহ অন্যান্য আন্তঃসীমান্ত নদীর মতো গঙ্গার পানিবণ্টনও রাজনৈতিক সমাধানের অপেক্ষায় রয়েছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিলে রাজনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে—এ কারণেই সরকার সতর্ক অবস্থান নিয়েছে। শেষবার যখন হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতে এসেছিলেন সেই সময় তাঁকে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন, চুক্তির নবায়ন না হলেও এই চুক্তির আওতায় বাংলাদেশের যে পরিমাণ জল পাওয়ার কথা, তারা সেটা পাবে।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ভয়ঙ্কর খেলা শুরু ট্রাম্পের। যুদ্ধের মুখে দাঁড়িয়ে ভারত? গোপনে আঁতাত চালাচ্ছে চিন।

Next Post

বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগ নেতারা ভারত থেকে খেলা শুরু হাসিনার

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগ নেতারা ভারত থেকে খেলা শুরু হাসিনার

বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগ নেতারা ভারত থেকে খেলা শুরু হাসিনার

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি