• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী  বানানোর প্রস্তাব দিয়েছেন?  নাকি এটা গভীর ষড়যন্ত্র!

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

administrator by administrator
5 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে যাকে গোটা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেই ছাত্রনেতা মাহফুজ আলম ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে যোগ দেননি। যা নিয়ে বহু চর্চা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। তারপর তিনি বাংলাদেশের উপদেষ্টা্মণ্ডলী থেকে পদত্যাগ করে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিজ এলাকা লক্ষ্মীপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অর্থাৎ তিনি কোনও দলেই যোগ দেননি। পরে তিনি জানিয়েছিলেন, জামাতের সঙ্গে জোটে যাওয়ার জন্যই তিনি এনসিপির সঙ্গ ত্যাগ করেছেন। মজার বিষয় হল, ওই একই আসনে এনসিপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন মাহফুজের বড় ভাই কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম মাহির। অর্থাৎ, এই আসনে দুই ভাইয়ের মধ্যেই লড়াই হতে চলেছে। এহেন মাহফুজ আলম মাঝে মধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। তিনি ফেসবুকে মাঝেমধ্যেই গুরুত্বপূর্ণ পোস্ট করেন, আবার কোনও কোনও পোস্ট কিছুক্ষণের মধ্যেই আবার ডিলিট করে দেন। এবার জামাতকে নিয়ে তাঁর মন্তব্য যেমন বিতর্কের ঝড় উঠেছে, তেমনই বিএনপিকে কেন্দ্র করে বলা তাঁর আরেকটি মন্তব্য নিয়েও বাংলাদেশের রাজনীতি তোলপাড় হচ্ছে।

ADVERTISEMENT

বাংলাদেশের প্রাক্তন তথ্য উপদেষ্টা মাহফুজ একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন. বিএনপি আমাকে পরবর্তী সরকারে সমতুল্য পদে দেখতে চায়। অর্থাৎ, তিনি যদি ভোটে জেতেন আর বিএনপি যদি সরকার গঠন করে তাহলে মাহফুজ নতুন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে থাকতে পারেন। মাহফুজের এই দাবি যথেষ্টই শোরগোল ফেলে দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে। ঢাকা স্ট্রিম নামে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মাহফুজ দাবি করেছেন, আনুষ্ঠানিক পদত্যাগের ঠিক আগে বিএনপির সাথে দলীয় মনোনয়ন নিয়ে তাঁর আলোচনা হয়েছিল। বিএনপি নাকি তাঁকে মনোনয়ন দেওয়ার চেয়ে ভবিষ্যতের সরকারে সমান পদমর্যাদার পদ দেওয়া পছন্দ করেছে। তিনি আরও জানিয়েছেন, যেহেতু আসনটি ইতিমধ্যেই অন্য কাউকে দেওয়া হয়েছে, তাই তারা আমাকে পরবর্তী সরকারে আগের সমতুল্য পদে দেখতে চাইবে। প্রশ্ন উঠছে, লক্ষ্মীপুর-১ আসনে তাহলে কি বিএনপি মাহফুজকেই জেতানোর চেষ্টা করবে, যেখানে ইতিমধ্যেই তাঁরা একজন প্রার্থী দিয়েছে! নাকি ভোটে হারলেও তাঁকে মন্ত্রীত্বে আনা হবে এবং পরবর্তী সময় অন্য কোনও আসন থেকে জিতিয়ে আনা হবে। সেটা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। যদিও মাহফুজের এই দাবি প্রসঙ্গে বিএনপির তরফে এখনও কিছু বলা হয়নি। তবে মাহফুজ ইঙ্গিত দিয়েছেন, এটি একই পদমর্যাদার মন্ত্রীর পদ, সমান মর্যাদার অন্য কোনও পদ, অথবা সম্ভবত উচ্চকক্ষের একটি আসন, অথবা উভয়ই হতে পারে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইককে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে মাহফুজ দাবি করেছিলেন, বাংলাদেশকে নিয়ে জামায়াতে ইসলামী দলের কোনও সুস্পষ্ট ভিশন নেই। তাঁর বিস্ফোরক দাবি, জামায়াতে ইসলামী হল আওয়ামী লীগের ‘অল্টার ইগো’ বা মুদ্রার এপিঠ-ওপিঠ। তাঁর মতে,  বাংলাদেশের রাজনীতিতে যদি আওয়ামী লীগ টিকে থাকে, তবে জামায়াতও থাকবে। আর জামায়াত টিকে থাকলে আওয়ামী লীগও থাকবে। জামায়াতের সঙ্গে থাকলে এমন অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে, যার কোনও সন্তোষজনক উত্তর থাকবে না। মাহফুজের এই সমস্ত মন্তব্য ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে বিএনপি নেতা তারেক রহমানের প্রসঙ্গ। তাহলে কি তিনি মাহফুজকে ভবিষ্যতে দলে টানার ব্যাপারে আলোচনা সেরে রেখেছেন?  যে মাহফুজ একসময় নতুন রাজনৈতিক ব্যবস্থা এবং বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে আশাবাদী ছিলেন, তিনিই কিনা এখন বাংলাদেশের মূল ধারার রাজনীতির দিকে ঝুঁকতে শুরু করেছেন। তাঁর কাছে এখন ছাত্রদের আদর্শ অতীত। তারেককেই তাহলে তিনি নেতা হিসেবে মেনে নিচ্ছেন। এখন দেখার বিএনপির ভেতরের রাজনীতিতে এর প্রভাব কি পড়ে। আর সবচেয়ে বড় প্রশ্ন হল, তারেক রহমান কি সত্যিই তাকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এর পেছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক সমীকরণ। উত্তর মিলবে বাংলাদেশের ভোটের পরই।

 

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

Next Post

বাণিজ্যে ভারতের উত্থান জোড়া ধাক্কার মুখে পাকিস্তান-বাংলাদেশ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
59
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
80
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
33
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
45
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
54
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
97
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
বাণিজ্যে ভারতের উত্থান জোড়া ধাক্কার মুখে পাকিস্তান-বাংলাদেশ

বাণিজ্যে ভারতের উত্থান জোড়া ধাক্কার মুখে পাকিস্তান-বাংলাদেশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি