• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কলকাতায় বসে আওয়ামী লীগের নেতারা পর্দার আড়ালে নতুন কোনও ছক কষছেন?

কলকাতায় বসে আওয়ামী লীগের নেতারা পর্দার আড়ালে নতুন কোনও ছক কষছেন?

Raja Majumder by Raja Majumder
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক বিস্ফোরক চিত্র। কলকাতায় অবস্থানরত প্রায় ৬০০ নেতার গতিবিধি এবং নয়া দিল্লির অন্দরমহলে তাঁদের নিয়মিত যোগাযোগ বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদপত্রটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ‘বীরের বেশে’  দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ঠিক প্রাক্কালে শেখ হাসিনার অবস্থান ও প্রত্যাবর্তন নিয়ে গার্ডিয়ানের বিশ্লেষণ বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলেছে। দ্য গার্ডিয়ান দাবি করেছে, ভারতের মাটিতে বসে প্রতিদিন ১৫-১৬ ঘণ্টা মিটিং আর ফোন কলে দলীয় কর্মীদের বিভিন্ন বার্তা দিচ্ছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা।
দ্য গার্ডিয়ান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাক্ষাৎকার নিয়েছে। সেখানে ছাত্রলীগের সভাপতি দাবি করেছেন, বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগের ৬০০-এর বেশি প্রভাবশালী নেতা অবস্থান করছেন। গত কয়েকমাসে সাবেক সংসদ সদস্য থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে। আলাদা আলাদা বৈঠকে পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা চলছে। সাদ্দাম হোসেনের দাবি, শেখ হাসিনা প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা নেতাকর্মী ও অন্যান্য সংগঠনের কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ইতিমধ্যেই। ফলে এই পরিস্থিতিতে তাঁর দেশে ফেরার বিষয়টি ঝুঁকিতে থাকার কথা। কিন্তু তবুও কয়েকটি মহলে খোদ হাসিনা জানিয়েছেন, তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন এবং তা সুশাসন ফেরার পর। ওয়াকিবহাল মহলের মতে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী বর্তমান মুহাম্মদ ইউনূসের অন্তবর্তীকালীন সরকারের পতনের বিষয়টিকেই সুশাসন ফেরানোর কথা বলেছেন।
অন্যদিকে সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন শেখ হাসিনার পূত্র সজীব ওয়াজেদ জয়। যা নিয়ে ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতা-নেত্রীদের মধ্যে সাড়া পড়েছে। অনেকেই দাবি করছেন, মুজিবের নেতৃত্বে প্রথম এই কলকাতা থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার যুদ্ধ পরিচালিত হয়েছিল। সেই কলকাতা থেকেই এবার শুরু হল সজীবের নেতৃত্বে দেশ উদ্ধারের সংগ্রাম। দ্য গার্ডিয়ানও প্রায় একই দাবি করছে। ওই প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম লিখেছে, কলকাতার শপিং মলের ফুড কোর্টে আরাম করে ব্ল্যাক কফি আর ভারতীয় ফাস্ট ফুড খেতে খেতে আওয়ামী লীগের নির্বাসিত রাজনীতিবিদরা রাজনীতিতে ফেরার ছক কষছেন৷ হাসিনাপুত্র জয় তাঁর ভার্চুয়াল ভাষণে দাবি করেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন সাজানো এবং পরিকল্পিত। তাঁর আরও দাবি, এই নির্বাচনের ফলাফল আগে থেকেই ঠিক করা হয়ে গিয়েছে।

অপরদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথা সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম ২০২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে প্রশ্নের জবাবে বলেছেন, ওটা কোনো স্বতঃস্ফূর্ত বিপ্লব ছিল না, এটা ছিল আমাদের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য সন্ত্রাসীদের ক্ষমতা দখল৷ আর তাঁদের নেত্রী যে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন সে বিষয়ে প্রশ্নের জবাবে নাথিম বলেন, মিথ্যা মিথ্যা মিথ্যা। তবে তাৎপর্যপূর্ণভাবে কয়েকজন আওয়ামী নেতা অবশ্য ১৭ বছর ক্ষমতায় থাকার সময়ে নিজেদের ভুলের বিষয়টিও স্বীকার করেন৷ যেমন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়। তিনি বলেছেন, আমি স্বীকার করছি যে আমরা সাধু ছিলাম না৷ আমরা কর্তৃত্ববাদী ছিলাম৷ আমরা পুরোপুরি গণতান্ত্রিক ছিলাম না৷ আমি একমত যে, ২০১৮ সালের নির্বাচন পুরোপুরি ঠিকমতো হয়নি৷ আমরা আশা করেছিলাম, সেটি আরও সুষ্ঠু ও স্বচ্ছ হতে পারতো৷ এটা দুর্ভাগ্যজনক৷ তবে দ্য গার্ডিয়ানের মতো সংবাদমাধ্যমের মতে, সমস্ত ছোট-বড় ভুল নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে মিটিয়ে নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে স্বদর্পে ফেরার প্রচেষ্টায় রত। আর এই কাজে যুক্তরাষ্ট্র থেকে সজীব ওয়াজেদ জয় এবং ভারতের দিল্লি থেকে শেথ হাসিনা যেমন প্রচন্ড খাটছেন। তেমনই বাংলাদেশের একেবারে পাশে ভারতের কলকাতায় বসে আওয়ামী লীগের ৬০০-র বেশি নেতা ব্যাগ গোছাতে শুরু করেছেন। একটি গ্রীন সিগন্যালেই তাঁর ঢুকে পড়বেন বাংলাদেশে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বাংলাদেশি হিন্দুদের কাছে ১২ ফেব্রুয়ারি ভোট নয়, চরম আ*তঙ্কের দিন

Next Post

বাংলাদেশের ক্রিকেট নিয়ে পাকিস্তানের রাজনীতি! ক্রমশ বন্ধু হারাচ্ছে দুই দেশ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশের ক্রিকেট নিয়ে পাকিস্তানের রাজনীতি! ক্রমশ বন্ধু হারাচ্ছে দুই দেশ

বাংলাদেশের ক্রিকেট নিয়ে পাকিস্তানের রাজনীতি! ক্রমশ বন্ধু হারাচ্ছে দুই দেশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি