• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশি হিন্দুদের কাছে ১২ ফেব্রুয়ারি ভোট নয়, চরম আ*তঙ্কের দিন

বাংলাদেশি হিন্দুদের কাছে ১২ ফেব্রুয়ারি ভোট নয়, চরম আ*তঙ্কের দিন

administrator by administrator
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

১২ ফেব্রুয়ারি।
আজ ৬ ফেব্রুয়ারি। ঠিক ছয়দিন বাদে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণ শুরু সকালে সাড়ে সাতটা থেকে। ওই দিন শুরু হবে ভোট গণনা। বাংলাদেশ নির্বাচন কমিশনে এখন ব্যস্ততা চরমে। এই ভোট নিয়ে বহু প্রশ্ন উঠে এসেছে। সেই সব প্রশ্নের মধ্যে রয়েছে ভোট হওয়া নিয়ে। সেনাবাহিনী কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে, তা নিয়ে কম চর্চা হয়নি। তদারকি সরকারের তরফ থেকে বলা হয়েছে, ভোট অবাধ ও সুষ্ঠু করতে তারা বদ্ধপরিকর।  বাংলাদেশের ভোট নিয়ে কমবেশি সকলের কৌতুহল ক্রমেই বাড়ছে। তদারকি সরকারের তরফে বলা হয়েছে, এই ভোট হবে উৎসবমুখর পরিবেশে। সেনাবাহিনীও সেটাই চাইছে। ভোট এবং ভোট পূর্ববর্তী পর্বে যাতে হিংসা ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য বাহিনী সজাগ রয়েছে। তবে পদ্মার গভীরে একটি চোরা স্রোত বইছে। সেই স্রোত হল আতঙ্কের। আতঙ্কিত বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের শিরোনাম ‘Bangladesh’s Hindu minority in fear as attacks rise and a national election nears’ । প্রতিবেদনের ছত্রে ছত্রে রয়েছে  বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুরা চরম আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। ১২ ফেব্রুয়ারি দিনটি তাদের কাছে আতঙ্কের।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার ক্ষমতা থেকে সরে যাওয়ার পর  দু হাজারে বেশি সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬১টি খুনের ঘটনা। গণধর্ষণের ঘটনা  ২৮টি। বিভিন্ন উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেছে ৯৫টি। বাড়ি ঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা,ভাঙচুর, লুঠপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে মোট ১০২টি। ৩৮টি ঘটনা অপহরণ, চাঁদাবাজি, নির্যাতনের। হামলা, হত্যার হুমকি, সেই সঙ্গে নির্যাতনের ঘটনা ঘটেছে ৪৭টি। ৩৬টি ঘটনা ঘরবাড়ি, জমি, ব্যবসায়িক প্রতিষ্ঠান দখলের। এই সময়ে কথিত ধর্মীয় অবমাননার অভিযোগে ৩৬জনকে গ্রেফতার করা হয়েছে। ২০২৪-য়ের ৪ অগাস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই হাজার ১৭৪টি সাম্প্রদায়িক ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলতি বছর জানুয়ারি মাসের প্রথম ২৭ দিনে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে ৪২টি। এর মধ্যে হত্যার ঘটনা ১১টি।
২৭ বছর বয়সী দীপু দাসের কথা আমাদের সকলের মনে আছে। এএফপির প্রতিবেদনে তাঁর কথাও উল্লেখ করা হয়েছে। দীপু দাসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় হজরত মহম্মদকে অবমাননার। একজন সাধারণ হিন্দু শ্রমিক। পরিবারের একমাত্র রোজগেরে। কাজ করতেন একটি পোশাক কারখানায়। মিথ্যে অভিযোগে মোল্লাপন্থীরা তাকে পিটিয়ে মেরে ফেলে। পরে তাঁর দেহ গাছে উল্টো করে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেয়। এই অভিযোগের সত্যতা যাচাই করার সুযোগ দেওয়া হয়নি। পাশবিকতার শেষ এখানেই নয়। গোটা ঘটনা তারা মোবাইলে বন্দি করে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান। সেই ভিডিও দেখে মেরুদণ্ড দিয়ে ঠাণ্ডা রক্তের স্রোত বয়ে যায়। সেটাই শেষ নয়। তারপর এই ধরনের ঘটনা আরও ঘটেছে। দেশের বিভিন্ন শহরে প্রতিবাদ হয়। ন্যায় বিচারের দাবি ওঠে। চাপে পড়ে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। কিন্তু প্রশ্ন হল এটি কি কোনও বিচ্ছিন্ন ঘটনা?
ভয়ে অনেকে মুখ খুলতে চান না। বাংলাদেশের নাটোর জেলার সিংড়া উপজেলায় চৌগ্রামে একটি ভয়াবহ ঘটনা ঘটে। এক মহিলাকে কে বা কারা ধর্ষণ করে। কী বলছেন মহিলা শুনুন –

বর্তমান পরিস্থিতি দাবি করে নির্যাতনের বিরুদ্ধে মহিলাদের গর্জে ওঠা। কিন্তু ১২ ফেব্রুয়ারি কি হবে? ভোট না কি সংখ্যালঘু নিধন যজ্ঞ?

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ভারত-আমেরিকা সবুজ সংকেত। কাজ শুরু করে দিয়েছে আওয়ামী লীগ। সব গুছিয়ে ফিরছেন হাসিনা

Next Post

কলকাতায় বসে আওয়ামী লীগের নেতারা পর্দার আড়ালে নতুন কোনও ছক কষছেন?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
69
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
72
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
31
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
কলকাতায় বসে আওয়ামী লীগের নেতারা পর্দার আড়ালে নতুন কোনও ছক কষছেন?

কলকাতায় বসে আওয়ামী লীগের নেতারা পর্দার আড়ালে নতুন কোনও ছক কষছেন?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি