তদারকি সরকার প্রধান থেকে শুরু করে নির্বাচন কমিশনার এ, এম এম নাসিরুদ্দি, সেনাপ্রধান ওয়াকারউজজামান – সকলে বলেছিলেন নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে। আইন-শৃঙ্খলার যাতে কোনও অবনতি না হয়, তার জন্য যথাযথ পদক্ষেপ করা হবে। কোথায় কী? ভোটের আগের রাত থেকে তেতে উঠল পদ্মাপার। গত রাতে পটুয়াখালিতে বিএনপি ও জামাতই ইসলামী কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের কারণে ৪০ জনের বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে একাধিক মহিলা রয়েছেন বলেও প্রাথমিকভাবে জানা যাচ্ছে। মধ্যরাতে ভাণ্ডারি বাজার এলাকায় জামায়াতে ইসলামি একটি কর্মসূচিতে অংশগ্রহণ করে। অভিযোগ সেখানে তারা মানুষের মধ্যে টাকা বিলি করছিল। সেখানে হাজির হয় বিএনপি-এর কর্মীরা। এরপর দু’পক্ষের মধ্যে শুরু হয়ে যায় বচসা। ততক্ষণে সেখানে হাজির হয়ে যায় জামাতের আরও কর্মীরা। এরপরই সংঘর্ষে শুরু হয়। তাতেই আহত প্রায় ৪০ জন বলে খবর মিলছে। ভোটের দিনও নাা প্রান্ত থেকে বিক্ষিপ্ত হিংসার খবর পাওয়া গিয়েছে। গোপালগঞ্জে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদল নেতা মিলিয়ন মিয়াকে বুথের মধ্যে কুপিয়ে খুন করা হয়েছে। ভোট শুরুর কয়েক ঘন্টা আগে বুধবার রাত থেকে গোটা বাংলাদেশ থেকে নানা অনিয়মের অভিযোগ আসতে শুরু করে। জামাত এবং বিএনপি দুই দলের কর্মীদের থেকেই লাখ লাখ টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। কয়েকটি জায়গায় নির্বাচন আধিকারিকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়ায় নির্বাচন কমিশন তাঁদের দ্রুত সরিয়ে দেয়। এই খবর যখন লেখা হচ্ছে, সেই সময় বাংলাদেশে চলছে ভোট প্রক্রিয়া।
বিএনপি মনোনিত প্রার্থী মির্জা আব্বাস জানিয়েছেন, এখনও পর্যন্ত ভোট সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে। সুষ্ঠু না হওয়ার মতো কোনও পরিস্থিতি দেখা যাচ্ছে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘যদি ভোটে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বা কারচুপির চেষ্টা করা হয়, তাহলে সেই ফলাফল আমরা মেনে নেব না।’ মির্জা আব্বাস আরো বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত।
বিক্ষিপ্ত হিংসার অভিযোগ তুলেছে বিএনপি প্রার্থী তারেক রহমান। তাঁর ভোটকেন্দ্র ছিল রাজধানী গুলশন ২ নম্বরের গুলশন মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে। সকালে সাড়ে নটার দিকে তিনি ভোটকেন্দ্রে যান। ভোট দিয়ে বেরিয়ে এসে পৌনে ১০টার দিকে তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন। তারেক বলেন, সারা বাংলাদেশের খবর এখনও পাইনি। তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্খিত খবর পেয়েছি। যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় কঠোরভাবে সেসব অনাকাঙ্খিত ঘটনা দমন করেছে। আমরা গতকাল রাত থেকে ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘মাত্র তো ভোটগ্রহণ শুরু হয়েছে। আমি শেষটা কেমন করে এখনই, না দেখে বলব? আমি অবশ্যই ইনশাআল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী।”
বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গিয়েছে ঢাকা ৮ আসন থেকে। ১১ দলীয় ঐক্যবদ্ধ নির্বাচনী জোটের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীকে ভোটকেন্দ্রে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ সময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়। তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ নেতা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ফেসবুকে ভোট ডাকাতি ও হামলার অভিযোগে পোস্ট করেন এই এনসিপি নেতা। তিনি লেখেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়।












Discussion about this post