দীর্ঘ ১৮ মাস। অবসান অন্তবর্তীকালীন শাসনের। কাটেনি জট। গণভোটে জুলাই সনদের পক্ষে সায় মিললেও তা নিয়ে তৈরী হল বিতর্ক। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রহমান, যার মেয়াদ আগামী পাঁচ বছর স্থায়ী হবে, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে। ৩৫ বছরের মধ্যে বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানও নির্বাচিত হয়েছেন। লন্ডনে প্রায় ১৭ বছর স্বেচ্ছা-নির্বাসনের পর ডিসেম্বরে তিনি ঢাকায় ফিরে আসেন। তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে বাংলাদেশের নতুন যাত্রা। অন্যদিকে , বিএনপির মন্ত্রীসভা নিয়ে আলোচনা বর্তমানে তুঙ্গে। প্রধানমন্ত্রী ছাড়া নতুন সরকারের মন্ত্রীসভায় আছেন ৪৯ জন মন্ত্রী। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ২৪ জন। টেকনোক্র্যাট তিনজন। জোটের শরিকদেরও মন্ত্রিসভায় রেখেছেন তারেক রহমান। মন্ত্রীদের তালিকায় ২৫ জনের মধ্যে ১৭ জনই নতুন মুখ। পাশাপাশি প্রতিমন্ত্রীর তালিকায় থাকা ২৪ জনই নতুন। তাদের মধ্যে একজন নারী এবং দু’জন টেকনোক্রেট মন্ত্রী রয়েছেন। এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হলেন। নতুন এ মন্ত্রিসভায় তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। অনেক নতুন মুখ তারা জাতীয় পর্যায়ে আলোচনার মধ্য়ে ছিলেন না। নির্বাচনের আগে থেকে বলা হচ্ছিল, সরকার গঠনম করার পর নতুন এবং প্রবীণদের নিয়ে মন্ত্রীসভা সাজাবে বিএনপি। বিএনপি’র শীর্ষ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অতীতে তিনি বিএনপি সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অতীতে খালেদা জিয়ার সরকারে বাণিজ্য মন্ত্রী ছিলেন। এবার তার দায়িত্ব অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের । বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে বিএনপি সরকারের বাণিজ্য এবং পানিসম্পদমন্ত্রী ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির সিনিয়র নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে। ২০০১ সালে বিএনপি সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী পদে ছিলেন আনম এহছানুল হক মিলন। তিনি এবার একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন তিনি এ দফায় পূর্ণমন্ত্রী হয়ে পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। লালমনিরহাট-৩ আসন থেকে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু বিএনপি সরকারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নতুন সরকারে ২৪ জন প্রতিমন্ত্রী হয়েছেন এবার তারা প্রথম মন্ত্রীপরিষদে জায়গা পেয়েছেন। তাদের মধ্যে ইশরাক হোসেন এবারের মন্ত্রিপরিষদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। এছাড়া ভোটে না জিতলেও ফুটবলার মো. আমিনুল হক টেকনোক্র্যাট হিসেবে ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন। অন্য আলোচিতদের মধ্যে ববি হাজ্জাজকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জোনায়েদ সাকিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। যশোর সদর আসন থেকে নির্বাচিত অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন রয়েছেন আরও অনেকেই। এখন দেখার প্রবীণ, নবীনরা আসায় মানুষের মনে কতটা জায়গা করে নিতে পারে।












Discussion about this post