• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আওয়ামী লীগ ছাড়া বিএনপি অসম্পূর্ণ। এক মাসের মধ্যেই উঠবে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগ ছাড়া বিএনপি অসম্পূর্ণ। এক মাসের মধ্যেই উঠবে নিষেধাজ্ঞা

administrator by administrator
4 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সংবাদের শিরোনাম দেখে অনেকে বিস্মিত হতে পারেন। কারণ, আওয়ামী লীগ এবং বিএনপি দুটি ভিন্ন মেরুর রাজনৈতিক দল। এই দুই দলের সম্পর্ক কেমন, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের মসনদে এখন বিএনপি। জামাতা এবং এনসিপিকে হারিয়ে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারপরেও কেন বলা হচ্ছে, আওয়ামী লীগ ছাড়া বিএনপি অসম্পূর্ণ? কেন, আওয়ামী লীগ তারেক রহমানের বাহিনী অক্সিজেন সিলিন্ডার ? আওয়ামী লীগ না ফিরলে কেন তাদের সমস্যা হতে পারে? শুধু সমস্যা নয়, আওয়ামী লীগ না ফিরলে বাঁচবে না বিএনপি। প্রশ্ন উঠতে পারে, বিএনপিকে মারবে কে? কীভাবে মারবে? অবধারিতভাবে উঠে আসে এই প্রবল আক্রমণ থেকে বাঁচার পথ হিসেবে তারেক রহমান এবং বিএনপির সামনে কী কী রাস্তা খোলা রয়েছে? সেই বাঁচার রাস্তায় কোনওভাবে কি আওয়ামী লীগের উপস্থিতির প্রয়োজন আছে?

ADVERTISEMENT

বাংলাদেশ সংসদে প্রতিপক্ষ হিসেবে আছে দুটি মাত্র রাজনৈতিক দল। একটি বিএনপি সেন্টার রাইট। অর্থাৎ মৃদু ধর্মীয় রাজনীতি। অপরটি জামাতের ফার রাইট। অর্থাৎ উগ্র ধর্মীয় রাজনীতি। বিএনপিতে একেবারে নেই, তা নয়। তবে জামাতের থেকে তুলনামূলকভাবে কম। এর বাইরে রয়েছে পাকিস্তান ও ভারতের চাপ। বিএনপির কাছে জাতীয়তাবাদ, বাঙালি ঐক্য এবং ঐতিহ্যের একটা গুরুত্ব রয়েছে। আছে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সম্ভ্রমবোধ। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিএনপির মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে বিরোধ আছে। ৭১ –য়ের দাবিদার হতে পারে দুই পক্ষ। এটা নতুন বা বিচ্ছিন্ন সংকট নয়। এই ধরনের সংকট শুধুমাত্র যে বাংলাদেশে প্রতীয়মান তা নয়, পৃথিবীর অন্যান্য দেশেও স্বাধীনতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের চেতনার মধ্যে দৃশ্যত একটা তফাৎ চোখে পড়ে। ভারতের কথাই ধরা যাক। স্বাধীনতাযুদ্ধে নেতাজি ও গান্ধির মধ্যে কার অবদান সব থেকে বেশি – এই নিয়ে জাতীয়স্তরে আলোচনা পর্যন্ত হয়ে গিয়েছে। দেশ গঠনে নেহরুর অবদান বেশি না বল্লভভাইট প্যাটেলের অবদান বেশি, তা নিয়ে কম তর্ক হয়নি। আগামীদিনেও হতে পারে। বাংলাদেশে আওয়ামী লীগ মনে করে মুক্তিযুদ্ধে শেখ মুজিবুরের অবদান অনেক বেশি। তাদের কাছে উজ্জ্বল জ্যোতিষ্ক হচ্ছেন বঙ্গবন্ধু। আবার বিএনপি মনে করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা অনেকে বেশি। তাঁর অবদান কোনওভাবেই মুছে ফেলা যাবে না। ইতিহাস মনে রাখবে। বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গায়। বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক আবার আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্কের মধ্যে একটা বড়ো পার্থক্য ধরা পড়ে। এই জন্য অবশ্য পুরো দায় বাংলাদেশের ঘাঁড়ে দেওয়া যায় না বলে মনে করে রাজনৈতিকমহলের একাংশ। ভারত নিজে আওয়ামী লীগের ক্ষেত্রে যতটা সহজ, বিএনপির ক্ষেত্রে ঠিক ততটা নয়। অটল বিহারী বাজপেয়ি আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ব্রজেশ মিশ্র। তিনি খালেদ জিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করার বহু চেষ্টা চালান। তাঁর ভারত সফরের ব্যবস্থা করেন। সেই সময় ঘটে চট্টগ্রাম অস্ত্র কেলেঙ্কারি। ঘটনায় ঢাকা-দিল্লি সম্পর্ক ভীষণভাবে তলানিতে গিয়ে ঠেকে। ফলে, ভারতের কাছে মিত্র হিসেবে সেই সময় আরও একবার রাজনীতির মঞ্চে আত্মপ্রকাশ ঘটে আওয়ামী লীগের। গত ১৫-১৬ বছরে ভারতের উত্তর-পূর্ব রাজ্যের নিরাপত্তা নিয়ে ছিটেফোটা চিন্তা করতে হয়নি। বিএনপি যদি এই উদ্বেগ বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক এক উচ্চমাত্রা পাবে। আর সখ্যতা হলে দুই দেশের মঙ্গল। মুক্তিযুদ্ধের আলোকে বিচার করলে দেখা যাবে দুই রাজনৈতিক দল কিন্তু এক মেরুবিন্দুতে স্থির। ভারতের বর্তমান মোদি সরকার দুই দলের প্রতি সমদৃষ্টি বজায় রেখেছেন। হাসিনা আমলে ভারত এবং বাংলাদেশ নানা বিষয়ে একে অপরকে সাহায্য করে এসেছে। শেখ হাসিনাকে রাজকীয় অতিথির মতো রাখা হয়েছে। আবার বিএনপি ক্ষমতার বাইরে থাকাকালীন ভারত নানাভাবে তাদের সাহায্য করেছে। বলা হচ্ছে বাংলাদেশে ক্ষমতার মসনদে বিএনপির আসীন হওয়ার পিছনে রাজনৈতিক মঞ্চের পর্দার পিছনে কাজ করেছে সাউথব্লক।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 

 

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জমে উঠছে গোপান খেলা, শেষ অস্ত্র চালবেন ইউনূস

Next Post

হাসিনা ও ভারত প্রসঙ্গে কৌশলী ভাবনায় তারেকের সরকার

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
32
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
হাসিনা ও ভারত প্রসঙ্গে  কৌশলী ভাবনায় তারেকের সরকার

হাসিনা ও ভারত প্রসঙ্গে কৌশলী ভাবনায় তারেকের সরকার

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি