• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
যুক্তরাষ্ট্রকে খুশি করতেই খামেইনি হ’ত্যা’য় চুপ তারেক?  বিএনপির অন্দরে ভয়ানক খেলা!

যুক্তরাষ্ট্রকে খুশি করতেই খামেইনি হ’ত্যা’য় চুপ তারেক? বিএনপির অন্দরে ভয়ানক খেলা!

Raja Majumder by Raja Majumder
4 weeks ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
28
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলার পর বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছে। কারণ ওই হামলায় নিহত হয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি। পাশাপাশি জানা গিয়েছে ওই হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান-সহ উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন পদাধিকারী নিহত হয়েছেন। বিশেষ করে খামেইনির মৃত্যুর খবরে শোরগোল পড়েছে বেশি। এই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ শোক ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। আবার কোনও কোনও দেশ তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। আবার কিছু দেশ খুব সাবধানী ও সাদামাটা প্রতিক্রিয়া দিয়েছে। কিন্তু সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে বাংলাদেশের তারেক রহমান সরকার। “ধরি মাছ না ছুঁই পানি” গোছের একটা বিবৃতি দিয়েছে বাংলাদেশে নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনা হল, ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের ‘কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে এর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। যা নিয়ে সমালোচনার ঝড় বইছে গোটা বাংলাদেশে। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি পুরোপুরি মার্কিন নীতিতেই চলছে তারেক রহমানের বর্তমান সরকার?

গত শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরান-সহ বেশ কয়েকটি শহরে আচমকা ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ বাহিনী। ওই হামলা এতটাই নিখুঁত ছিল যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য এবং সে দেশের কয়েকজন শীর্ষ আধিকারিকের প্রাণ যায়। এতবড় প্রত্যাখ্যাতেও দমে যায়নি ইরান। শনিবার সকাল থেকেই তাঁরা পাল্টা হামলা চালাতে শুরু করে। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে একসাথে ক্ষেপনাস্ত্র ছোড়ে ইরান। এই হামলায় বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটির ক্ষতি হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও কার্যকর বিমানবাহী রণতরী উএসএস আব্রাহাম লিংকনে চারটি ক্ষেপনাস্ত্র হিট করেছে ইরান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের এই পাল্টা হামলার নিন্দা জানিয়েছে। সেখানে খামেইনি হত্যার কোনও প্রসঙ্গই উল্লেখ করেনি তারেক রহমানের সরকার। যা কূটনৈতিক মহলে গভীর কৌতূহলের উদ্রেক করেছে। ঘটনাচক্রে বাংলাদেশ সরকারের এই বিবৃতিতে কোথাও যুক্তরাষ্ট্র বা ইজরায়েলের নাম উল্লেখ নেই। ফলে ওই বিবৃতিটি প্রকাশের পর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বাংলাদেশে। অপরদিকে বাংলাদেশের কূটনীতিক বিশ্লেষক ও সাবেক কূটনীতিকরা এই বিবৃতিকে কার্যত ‘একপেশে’ বলে দেগে দিচ্ছেন। সে দেশের কূটনীতিক মহলের বিশ্লেষণ, এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান অত্যন্ত ন্যায় সঙ্গত হওয়া উচিত ছিল। আমরা জানি না এই বিবৃতি কী কারও চাপে পড়ে দেওয়া হয়েছে, নাকি পররাষ্ট্র মন্ত্রণালয় নিজে থেকেই দিয়েছে! যেটাই হোক, এই বিবৃতি মেনে নিতে পারেনি বাংলাদেশের বিরোধী দল জামায়াতে ইসলামী ও অন্যান্য সহযোগী দলগুলো। তাঁরা ইতিমধ্যেই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হাজার-হাজার ছাত্র-জনতা ও ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত হন।

যদিও খামেইনির মৃত্যুর খবর এবং ইরানের পাল্টা হামলার ঘটনার পর শনিবার সন্ধ্যাতেই জরুরি বৈঠকও করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে আরেকটি বিবৃতিও দিয়েছে। রবিবার সকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেইনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পরই বাংলাদেশে প্রতিবাদে রাস্তায় নেমে আসে জামায়াত-সহ অন্যান্য ইসলামিক সংগঠনগুলি। কিন্তু তারেক রহমানের সরকার এই ইস্যুতে কোনও মন্তব্য না করে পাল্টা ইরানের হামলা নিয়ে বিবৃতি দেওয়ায় প্রবল ক্ষিপ্ত জামায়াত। তাঁদের মতে, তারেকের সরকার এখন ভারত ও যুক্তরাষ্ট্রের অঙ্গুলিহেলনে চলছে। তাই তাঁদের খুশি করতেই এই ধরণের বিবৃতি এল। কারণ ইরান ইস্যুতে ভারতও প্রায় এক ধরণের বিবৃতি দিয়েছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

হাসিনা, কাদের, কামাল-সহ ৪৯৪ জনকে অব্যাহতির সুপারিশ! খুশির হাওয়া আওয়ামী লীগে

Next Post

ইউনুসকে রাষ্ট্রপতি করতে প্রবল চাপ আসছে! তারেক কোন পথে হাঁটবেন?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
12
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনুসকে রাষ্ট্রপতি করতে প্রবল চাপ আসছে!  তারেক কোন পথে হাঁটবেন?

ইউনুসকে রাষ্ট্রপতি করতে প্রবল চাপ আসছে! তারেক কোন পথে হাঁটবেন?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি