• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কার শক্তিতে শক্তিশালী ইরান? সেনাবাহিনী না কি IRGC

কার শক্তিতে শক্তিশালী ইরান? সেনাবাহিনী না কি IRGC

administrator by administrator
3 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
51
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ইরানের ইজরায়েল ও আমেরিকার দ্রুততম সময়ে বিজয়ের ক্ষেত্রে পথের কাঁটা কারা? কোন শক্তিতে ইরান বলতে পারে এই যুদ্ধ দীর্ঘসময়ের। খামেইনি সহ দেশের বেশ কয়েকজন শীর্ষনেতার মৃত্যু হয়েছে। তারপরেও কিন্তু তেহরানকে দমিয়ে রাখা যাচ্ছে না। প্রাথমিকভাবে একটা ধারণা তৈরি হয় যে ইজরায়েল আর আমেরিকার কাছে অচিরেই নতিস্বীকার করবে ইরান। কার্যক্ষেত্রে দেখা গেল ঠিক উল্টো। আমেরিকার শানিত আক্রমণের জবাব দিয়েছে আমেরিকার ভাষাতেই। ইরানের মূল শক্তি ইসলামিক রেভুল্যশনারি গার্ড কর্পস বা IRGC. ইরানের এই ইসলামি বিপ্লবী গার্ডের শক্তি কতটুকু?শত নিষেধাজ্ঞার পরেও কীভাবে তারা এত শক্তি অর্জন করল।

ADVERTISEMENT

ইরানে একটি বাহিনী আছে, যারা শুধু সেনাবাহিনী নয়, তারা রাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করে। এমনকী মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতিপথ তারাই নিয়ন্ত্রণ করে। সেই বাহিনীর নাম ইসলামি বিপ্লবী গার্ড। ফার্সিতে সাপাহ ই পাসদারান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “ইসলামিক রেভুল্যশনারি গার্ড কর্পস আসলে রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র।” সংগঠনটির জন্ম বিপ্লবের গর্ভে।  ১৯৭৯ সালে ইসালমি বিপ্লবের পর রুহুল্লাহ খামেইনি একটি নতুন বাহিনী গঠন করেন। এই নতুন বাহিনীর কাজ শুধু সীমান্ত রক্ষা করা নয়। তার চেয়েও বড়ো দায়িত্ব ছিল বিপ্লবকে রক্ষা করা। একটি আদর্শের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই বাহিনী। প্রশ্ন হল,  তবে কি ইরানে কোনও সেনাবাহিনী নেই?

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ইরানেরও নিজস্ব বাহিনী আছে। বাহিনীর নাম আরতেশ বা ইসলামী রিপাব্লিক অব ইরান আর্মি। অন্যান্য বাহিনীর মতোই তাদের তিনটি শাখা রয়েছে। সদস্য সংখ্যা সাড়ে তিন লাখের বেশি। ইসলামি বিপ্লবী  আর আরতেশের মধ্যে তফাৎ হল আরতেশ রক্ষা করে রাষ্ট্রকে। আর IRGC রক্ষা করে বিপ্লবের আদর্শ, ইসলামিক সিস্টেম ও সুপ্রিম লিডারকে। ১৯৭৯ থেকে ইরানে রয়েছে একটি বিপ্লবী সরকার। তাই, ইসলামিক রেভুল্যশনারি গার্ড কর্পস মহাশক্তিশালী হয়ে উঠেছিল। তারা এখন শুধু সেনা নয়। একটি একটি সমান্তরাল সামরিক ও রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি। ইসলামিক রেভুল্যশনারি গার্ড কর্পসের নিজস্ব স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী রয়েছে। রয়েছে নিজস্ব গোয়েন্দা শাখা এবং সবচেয়ে আলোচিত কুদস ফোর্স।  দেড় থেকে দুই লক্ষ সক্রিয় সদস্য রয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডে। এ ছাড়া বাসিজ নামে একটি প্যারামিলিটারি ফোর্স বা বাহিনী আছে ইরানের। এই প্যারামিলিটারিতে মূলত ইরানের নিয়মিত কোনও সেনাবাহিনী নয়। কিন্তু তাদের প্রশিক্ষণ দিয়ে রাখা হয়েছে, যাতে প্রয়োজনে দেশের স্বার্থে তাদের মাঠে নামানো যেতে পারে।

ইসলামি বিপ্লবী গার্ডের সবচেয়ে আলোচিত ইউনিটের নাম কুদস ফোর্স। বাহিনীতে পাঁচ হাজার থেকে ১৫ হাজার সক্রিয় সদস্য রয়েছে। এই ফোর্স মূলত ইরানের বাইরের কার্যক্রম পরিচালনা করে। সেই কার্যক্রমের মধ্যে শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধ অন্যতম। মধ্যপ্রাচ্যের সংঘাতে আমেরিকা ও ইজরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে IRGC.  বলা হচ্ছে আমেরিকা তাদের মাথার ভার হালকা করতে ২০২০ সালে ড্রোন হামলায় কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এই ঘটনা সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়ায়। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরাকে আর মার্কিন ঘাঁটিতে। এই ঘটনা সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়ায়। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরাকে, মার্কিন ঘাঁটিতে। এই ঘটনা প্রমাণ করে আইআরজিসি শুধু আঞ্চলিক শক্তি নয়, বৈশ্বিক আলোচনার কেন্দ্র।

এই কুসদ ফোর্সের মূল ছায়াযুদ্ধ চলে ইজরায়েলের মোসাদের সঙ্গে। সেই যুদ্ধে গোপন অভিযান, সাইবার হামলা, টার্গেট কিলিং, নাশকতা সবই আছে। অনেকে বলেন IRGC হল রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র। এর অনেক প্রাক্তন কম্যান্ডার মূল ধারার রাজনীতিতেও যোগ দেন। ইরানের রাজনীতিতে তাদের ব্যাপক প্রভাব রয়েছে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাংলাদেশের বিএনপি সরকার কি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ পালন করবে?

Next Post

রিজওয়ানা হাসানের মন্তব্যে ঝড় উঠেছে বাংলাদেশে সর্ষের মধ্যে ভুতটি আসলে কে?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
69
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
72
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
31
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
রিজওয়ানা হাসানের মন্তব্যে  ঝড় উঠেছে বাংলাদেশে সর্ষের মধ্যে ভুতটি আসলে কে?

রিজওয়ানা হাসানের মন্তব্যে ঝড় উঠেছে বাংলাদেশে সর্ষের মধ্যে ভুতটি আসলে কে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি