তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। ২৪-য়ের জুলাই-অগাস্ট আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর দেশবাসী তাঁর হাতে তুলে দিয়েছিল বাংলাদেশের শাসনভার। গত দেড় বছরে বাংলাদেশকে দায়িত্ব নিয়ে পদ্মায় ডুবিয়ে ছেড়েছেন। তাঁর গবেষণার বিষয় দেশ থেকে দারিদ্র্য দূরীকরণ। আর সেই হতদরিদ্র শ্রমিকদের জন্য গঠিত তহবিল থেকে টাকা আত্মসাৎ করেছেন। একটাকা বা দুটাকা নয়, ২৫ কোটি টাকা। আর তার এই হাত সাফাইয়ে সাহাষ্য করেছেন ১৪ জন। তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমতি দিয়েছে বাংলাদেশ দুর্নীতিদমন কমিশন (দুদক)। মঙ্গলবার, ১০ মার্চ মঙ্গলবার চার্জশিটটি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে জমা দেওয়া হতে পারে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা হলেন অভিযুক্তরা হলেন-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম, এস এম হুজ্জাতুল ইসলাম লতিফী, আইনজীবী মো. ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান।
অভিযোগে বলা হয়, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলামসহ গ্রামীণ টেলিকমের বোর্ড সদস্যদের উপস্থিতিতে ২০২২ সালের ৯ মে গ্রামীণ টেলিকমের ১০৮তম বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ব্যাংকের গুলশান শাখা একটি অ্যাকাউন্ট খোলা হয়। এর আগে ২৭ এপ্রিল কর্মচারীদের পাওনা লভ্যাংশ বিতরণের জন্য গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়ন ও গ্রামীণ টেলিকমের সঙ্গে সেটেলমেন্ট অ্যাগ্রিমেন্ট চুক্তি সই হয়। দুদক বলছে, গ্রামীণ টেলিকমের বোর্ড সভায় ব্যাংক হিসেব খোলার সিদ্ধান্তের একদিন আগেই ব্যাংক হিসাব খোলা হয় এবং সেটেলমেন্ট এগ্রিমেন্ট এপ্রিলে হলেও অ্যাগ্রিমেন্টে ৮ মে খোলা ব্যাংক হিসেবে দেখানো হয়, যা বাস্তবে অসম্ভব। ওই বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, গ্রামীণ টেলিকমের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক মিরপুর শাখা থেকে গ্রামীণ টেলিকমের ঢাকা ব্যাংকের গুলশন শাখায় ১০ মে ৪৩৭ কোটি ১ লক্ষ ১২ হাজার ৬২১ কোটি টাকা স্থানান্তর করা হয়। রে ২২ জুন গ্রামীণ টেলিকমের ১০৯তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, অতিরিক্ত ১ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৩৮৯ টাকা দেওয়ার অনুমোদন হয়।
ঢাকা ব্যাংক গুলশান শাখার অ্যাকাউন্ট থেকে গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের ডাচ-বাংলা ব্যাংক লোকাল শাখার অ্যাকাউন্টে ১৭ মে ১০ কোটি টাকা, ২৫ মে ১৪ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৩৯১ টাকা এবং ৩০ মে ১ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৩৮৯ টাকাসহ মোট ২৬ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা স্থানান্তর করা হয়। কিন্তু কর্মচারীদের লভ্যাংশ বিতরণের আগেই তাদের প্রাপ্য অর্থ তাদের না জানিয়েই সিবিএ নেতা কামরুজ্জামানের ডাচ-বাংলা ব্যাংকের মিরপুর শাখার অ্যাকাউন্টে ২৫ মে ২ কোটি ৫০ লাখ টাকা এবং ২ জুন ৫০ লাখ টাকা স্থানান্তর করা হয়। গ্রামীণ টেলিকমের সিবিএ নেতা মাইনুল ইসলামের ডাচ-বাংলা ব্যাংক মিরপুর শাখার অ্যাকাউন্টে ২৬ মে ২ কোটি টাকা এবং ২ জুন ১ কোটি টাকা স্থানান্তর করা হয়। গ্রামীণ টেলিকমের সিবিএ নেতা ফিরোজ মাহমুদ হাসানের ডাচ-বাংলা ব্যাংক মিরপুর শাখার অ্যাকাউন্টে ২৬ মে ২ কোটি ৫০ লাখ টাকা এবং ২ জুন ৫০ লাখ টাকা স্থানান্তর করা হয়। একই ভাবে অ্যাডভোকেট মো. ইউসুফ আলীর কমার্শিয়াল ব্যাংক অব সিলনের ধানমন্ডি শাখার হিসেবে চার কোটি টাকা, সিটি ব্যাংকের গুলশন শাখার হিসেবে পাঁচ কোটি টাকা এবং আইনজীবী জাফরুল হাসান শরিফ ও মো. ইউসুফ আলীর স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের গুলশান নর্থ শাখায় যৌথ হিসেবে ছয় কোটি স্থানান্তর করা হয়েছে। যা তাদের প্রাপ্য ছিল না।












Discussion about this post