• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আলোচনায় অনড় ইরান। অবশেষে ময়দানে পুতিন রণক্ষেত্রে মধ্যপ্রাচ্য।

আলোচনায় অনড় ইরান। অবশেষে ময়দানে পুতিন রণক্ষেত্রে মধ্যপ্রাচ্য।

administrator by administrator
3 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে একটা বিষয় বেশ পরিষ্কার – যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোনও সম্ভাবনা নেই। তেহরান কাটা কাটা ভাষায় জানিয়ে দিয়েছে, তারা এক ইঞ্চিও জমি ছাড়বে না। তেহরানের এই হুমকির বড়ো কারণ, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে খুন করেছে আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে। ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি বা তৈল শোধনাগার। তেল ভাণ্ডারেও হামলা চলে। এখন হামলার লক্ষ্যে পরিণত হয়েছে বেসামরিক এলাকা। ঘরবাড়ি ধবংস হচ্ছে। মানুষ মারা যাচ্ছে। যুদ্ধের বলি হচ্ছে নিষ্পাপ শিশু। তবুও যুদ্ধে লাগাম পরানো যাচ্ছে না।

ADVERTISEMENT

এই অবস্থায় আসরে নামলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরও একবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানকে ফোন করেন। তাঁর সঙ্গে দীর্ঘ আলাপে দ্রুত উত্তেজনা প্রশমন ও রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বনা জানিয়েছেন। পরে ক্রেমলিনের তরফ থেকে এই ফোনালাপ নিয়ে বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইজরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে পুনরায় আলোচনা হয়েছে। রুশ প্রেসিডেন্ট এই সংঘাত আর বাড়তে না দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। বিবৃতিতে আরও  উল্লেখ করা হয় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল ও ইরানের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন প্রেসিডেন্ট পুতিন। পেজেসকিয়ানের সঙ্গে ফোনালাপে তিনি ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আত্মমর্যাদা রক্ষার সংগ্রামে রাশিয়ার পূর্ণ সংহতির কথাও পুনর্ব্যক্ত করেন। প্রেসিডেন্ট পুতিন বলেন, “এটি ইরানের বিরুদ্ধে বিনান উসকানিতে আগ্রাসন।  ”

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলে। তবে আলোচনার শেষ দিন ২৭ ফেব্রুয়ারি কোনও সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়ে যায়। পরের দিন ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে আমেরিকা ও ইজরায়েল। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখে ইজরায়েল ও ইরান একে অপরের বিরুদ্ধে শুরু করে সামরিক অভিযান। এই অভিযানের নাম দেওয়া হয় “অপারেশেন রোয়িং লায়ন।” এই হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান। তারা ইজরায়েলের বিভিন্ন স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইরানকে প্রযুক্তি ও সামরিক সাহায্য দিয়ে চলেছে রাশিয়া। ফলে, মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিকমহলেও উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতি মাঠে নামলেন রুশ প্রেসিডেন্ট পুতিন।  রুশ প্রেসিডেন্ট ৬ মার্চ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফোনালাপ হয়েছিল ৯ মার্চ। কথা হয় এক ঘণ্টা।

বসে নেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। তিনিও চাইছেন দ্রুত অবসান হোক সংঘাতের। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধির প্রতিরোধে ইসলামি বিশ্বের জরুরী পদক্ষেপ নেওয়া দরকার। এরদোয়ান জানিয়েছেন, তিনি শান্তি প্রতিষ্ঠা ও পুনরায় আলোচনার টেবিলে বসার জন্য কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাবেন। মার্কিন ও ইসলামি হামলাকে গভীর উদ্বেগজনক আখ্যা দিয়ে এরদোয়ান বলেন, এটা নেতানিয়াহুর উস্কানির জন্য হয়েছে। সেই সঙ্গে তার সংযোজন, যে কারণে হোক উপসাগরীয় আমাদের ভ্রাতৃপ্রতীম দেশের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আমরা গ্রহণযোগ্য বলে মনে করি না। এরদোয়ানের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কথা হয়েছে। প্রেসিডেন্টের দফতর থেকে বলা হয়, এরদোয়ান উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রয়োজনীয় হস্তক্ষেপ না হলে চলমান সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় মারাত্মক প্রভাব ফেলবে। সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করতে তুরস্ক ও সৌদি আরব গুরুত্বপূর্ণ কাজ করছে। কূটনৈতিক সুযোগ দেওয়াই সব চেয়ে যুক্তিসংগত পথ বলে তিনি মন্তব্য করেন।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ট্রাম্পের শুল্ক, ইরানের যুদ্ধ। বাংলাদেশে বন্ধ হচ্ছে একের পর এক কলকারখানা।

Next Post

চুপ্পুকে বাঁদর নাচ নাচাল বিএনপি। সংসদীয় নাটকে জামায়াত!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
69
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
72
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
48
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
31
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
চুপ্পুকে বাঁদর নাচ নাচাল বিএনপি। সংসদীয় নাটকে জামায়াত!

চুপ্পুকে বাঁদর নাচ নাচাল বিএনপি। সংসদীয় নাটকে জামায়াত!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি