• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
রাষ্ট্রপতি চুপ্পুর আতঙ্কে  জামায়াত-এনসিপি। কী ফাঁস হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন ?

রাষ্ট্রপতি চুপ্পুর আতঙ্কে জামায়াত-এনসিপি। কী ফাঁস হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন ?

Rupendu Das by Rupendu Das
2 weeks ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসেছিল গত ১২ মার্চ। প্রথম দিন সংসদ সাক্ষী থাকল নানা ঘটনা প্রবাহের।  বিউগলে বাজছিল জাতীয় সংগীত। নিয়ম অনুযায়ী, জাতীয় সংগীত বাজলে উঠে দাঁড়াতে হয়। এই নিয়ম সব দেশেই প্রযোজ্য। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে দেখা যায় জামায়াত এবং এনসিপির সংসদ সদস্যরা আসনে বসে রয়েছেন। মির্জা ফকরুল ইসলাম আলমগীর তাদের উঠে দাঁড়াতে বলছেন। রাষ্ট্রপতি চুপ্পুর দেহরক্ষীও তাদের উঠে দাঁডা়তে নির্দেশ দিচ্ছেন। কিন্তু জামায়াত এবং এনসিপি সংসদ সদস্যরা দাঁড়াতে অস্বীকার করেন। জাতীয় সংগীত প্রায় শেষ হওয়ার মুখে। সেই সময় বিরোধীদলের সদস্যরা উঠে দাঁড়ালেন। এখানেই শেষ নয়। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু যখন ভাষণ দিচ্ছিলেন, সেই সময় তাদের দেখা গেল স্লোগান দিতে। বিরোধী দলের অধিকাংশ সদস্যের হাতে ছিল প্ল্যাকার্ড। তারা শেষ পর্যন্ত সভা থেকে বেরিয়ে যায়। পরে সংসদের বাইরে তারা সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে তারা যুক্তি সংগত কারণেই স্লোগান দিয়েছেন।

ADVERTISEMENT

জামাতের বক্তব্য রাষ্ট্রপতি চুপ্পু অতীতে সংঘঠিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি। অথচ তিনি রাষ্ট্রের অভিভাবক। দ্বিতীয় অভিযোগ, ২০২৪-য়ের ৫ অগাস্ট জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বলেছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তিনি সেই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি সেটা অস্বীকার করেন। এতে তিনি জাতির প্রতি মিথ্যাচার করেছেন। জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। রাষ্ট্রপতির বিরুদ্ধে জামায়াতে আমিরের তৃতীয় অভিযোগ, জুলাই অভ্যুত্থানের পর নির্বাচিত প্রতিনিধিদের সংস্কার পরিষদের সদস্য ও সংসদ সদস্য – এই দুই ভূমিকায় দায়িত্ব পালনের বিষয়টি একাধিক অধ্যাদেশে উল্লেখ করা হয়েছিল। কিন্তু গেজেট প্রকাশের এক মাসের মধ্যে সংস্কার পরিষদের আহ্বান করার কথা থাকলেও রাষ্ট্রপতি তা করেননি।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এই রাষ্ট্রপতিকে নিয়োগ হয়েছিলেন হাসিনা সরকারের আমলে। অথচ সংসদে রাষ্ট্রপতি তাঁর ভাষণে আওয়ামী লীগের কড়া সমালোচনা করেন। ফলে, তাঁর ভাষণ মেনে নিতে পারেনি আওয়ামী লীগও। দলের অনেকে তাঁকে মীরজাফর বলেছেন। বলার কারণও রয়েছে। হাসিনা সরকারকে তিনি ফ্যাসিবাদী সরকার বলে মন্তব্য করেন। মুক্তিযুদ্ধের কথা স্মরণ করতে গিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বলেন, “স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে সকল অবিসংবাদিত নেতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ”রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, রাষ্ট্রপতি যদি কেবল বলতেন মুক্তিযুদ্ধের যত নেতা আছেন,  তাদের প্রত্যেককে তিনি স্মরণ করছেন। শ্রদ্ধা নিবেদন করছেন, তাহলে এত বিতর্ক তৈরি হত না। কিন্তু তিনি জিয়াউর রহমানের নাম আলাদা করে স্মরণ করায় বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে মুক্তিযুদ্ধের নেতা কি একা জিয়াউর রহমান? স্বাধীনতা যুদ্ধে অনেকে লডা়ই করেছেন। তাদের মধ্যে থেকে শুধু একজনের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করায় বিতর্ক তৈরি হয়েছে। রাষ্ট্রপতি আরও বলেছেন, আওয়ামী লীগ আমলে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল।

আওয়ামী লীগের অসন্তোষ এখানেই। তাদের দৌলতেই তো সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে আসীন হতে পেরেছিলেন। তবে এই প্রথম যে তিনি উল্টো পথে হাঁটলেন তা নয়। সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতির মুখে শোন যায় বিএনপির প্রশংসা। রাষ্ট্রপতির পদ সাংবিধানিক তো বটেই। সেই সঙ্গে এটাও বলা প্রয়োজন যে তাঁকে হতে হবে নিরপেক্ষ। তিনি বিশেষ কোনও রাজনৈতিক দলের পক্ষ নিতে পারেন না। কিন্তু কার্যক্ষেত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে দেখা গেল বিএনপির পক্ষ নিতে। একটি রাজনৈতিক দলের কর্মী যে ধরণের আচরণ করে থাকেন, একজন রাষ্ট্রপতি সেই ধরনের আচরণ করতে পারেন না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলছে, রাষ্ট্রপতিকে রাজনৈতিক দলগুলি দলের ভিত হিসেবে ব্যবহার করে থাকে। বিএনপি সেটাই করেছে।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Bangladesh BNP President NCP
Previous Post

দিল্লির মাস্টারস্ট্রোক! ইরানের প্রেসিডেন্টকে ফোন মোদির গেল উল্টে দিল ভারত।

Next Post

জ্বালানি সঙ্কটে লকডাউনের পথে বাংলাদেশ?

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
1
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
0
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
2
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
3
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
জ্বালানি সঙ্কটে লকডাউনের পথে বাংলাদেশ?

জ্বালানি সঙ্কটে লকডাউনের পথে বাংলাদেশ?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি