• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগের নিখুঁত পরিকল্পনা

বাংলাদেশের রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগের নিখুঁত পরিকল্পনা

Rupendu Das by Rupendu Das
2 weeks ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
26
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সেই প্রশ্নটা আবারও চর্কির মতো ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে বিএনপি সরকার গঠনের পর থেকে প্রশ্নটা অস্বাভাবিক গতি পেয়েছে। প্রশ্নটা হল আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চলেছে? প্রশ্ন ওঠার কারণ সামনেই স্থানীয় নির্বাচন। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। বলা ভালো তাদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। জাতীয় নির্বাচন কমিশন দলের প্রতীক ফ্রিজড করে। সম্প্রতি তারেক রহমানকে একটি গণমাধ্যম সাক্ষাৎকার নিয়েছিল। সেই সাক্ষাৎকারে তাঁকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারেক রহমান সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি। তবে জানিয়েছেন, তিনি কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতি নয়।

ADVERTISEMENT

সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে তারেক রহমান যে বক্তৃতা দিয়েছেন, সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নতুন এক রাজনৈতিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গী তুলে ধরেন। বক্তব্যের একটি অংশে তিনি বলেন, শেখ মুজিব কেবল একটি মাত্র দলের নেতা ছিলেন না। তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ  মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক আরও বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার উর্ধ্বে রাখা প্রয়োজন। শপথগ্রহণ অনুষ্ঠানে তারেক জিয়ার মুখে বঙ্গবন্ধুর প্রশংসা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। প্রশ্ন উঠছে, তারেক জিয়া কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করছেন।

RelatedPosts

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিক আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে আওয়াী লীগ। দলটি এখন সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পুরসভা এবং ইউনিয়ন পরিষদ – এই চার স্তরের নির্বাচনে কীভাবে নিজেদের অন্তর্ভুক্ত করা যায়, সেই কৌশল খুঁজছে। দলটির একটি দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি তাদের লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন। বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর স্থানীয় সরকারের প্রায় সব স্তরের জনপ্রতিনিধিদের পদ শূন্য হয়ে যায়। এখন নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। পর্যায়ক্রমে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাকে রাজনৈতিক ‘এন্ট্রি পয়েন্ট’ হিসেবে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। কারণ, এসব নির্বাচনে ব্যক্তিগত প্রভাব, স্থানীয় নানা ইস্যু এবং দলীয় সমর্থন—সবই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও এই কথার ভিতরে রয়েছে অনেক কথা। প্রথমত তারেক রহমান সরকার আওয়াী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে কি না, সে বিষয়েও কোনও ইঙ্গিত সরকারের তরফে পাওয়া যায়নি।

যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, নতুন সরকারের ৩০টি কার্যদিবস অতিক্রম করলে সেই নিষেধাজ্ঞার আর কোনও বৈধতা থাকবে না। বিএনপিও সরকারও এই নিষেধাজ্ঞা সংসদে হয়তো পাশ করাবে না। কারণ, তারেক রহমান জানিয়ে দিয়েছে, তিনি কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতি নন। একবার দেখে নেওয়া যাক কী কৌশলে আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরতে চাইছে। আওয়ামী লীগের অনেক নেতা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছিল এই আওয়ামী লীগ। স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয় ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত। দলের একাংশ নেতা মনে করছেন, পেশাজীবী সংগঠনের নির্বাচন তুলনামূলকভাবে সহজ। কারণ, সেখানে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও এতটা তীব্র নয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণের পাশাপাশি সাংগঠনিক ও মাঠপর্যায়ের নানা প্রস্তুতি নিতে হয়। ইদের পর তাঁরা সেই প্রস্তুতির কাজ শুরুর পরিকল্পনা করছেন।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Bangladesh National politics Awami league reset BNP
Previous Post

বন্যার টাকা ও জুলাই ফাউন্ডেশনের টাকার হিসেব নেই! মুখ লুকোচ্ছেন কেন আসিফ?

Next Post

ইউনূসের কেচ্ছা ফাঁস করতে জেল মুক্তির পরেই বিস্ফোরক সাংবাদিক

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
0
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
9
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
5
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
15
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more

গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

by Rupendu Das
March 30, 2026
0
13
গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

জুলাই সনদের ভূত এখন তাড়া করে বেডা়চ্ছে এনসিপি ও জামায়াতকে। আগে এই জুলাই সনদ তাদের তাড়া করত রাস্তায়। এবার সেখান...

Read more
Next Post
ইউনূসের কেচ্ছা ফাঁস করতে জেল মুক্তির পরেই বিস্ফোরক সাংবাদিক

ইউনূসের কেচ্ছা ফাঁস করতে জেল মুক্তির পরেই বিস্ফোরক সাংবাদিক

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি