• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
‘জাতীয়তাবাদী পুনর্বাসন কেন্দ্র’ । নতুন বাংলাদেশ গড়ায় তারেকের বিএনপি সরকার !

‘জাতীয়তাবাদী পুনর্বাসন কেন্দ্র’ । নতুন বাংলাদেশ গড়ায় তারেকের বিএনপি সরকার !

Rupendu Das by Rupendu Das
2 weeks ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
7
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

অনিলায়নের পর এবার তারেকায়ন। বিষয়টা কি, তা জানাতেই এই প্রতিবেদন।

ADVERTISEMENT

বাংলায় তখন বামেদের রাজত্ব। দলের রাজ্য কমিটির সম্পাদক পদে তখন অনিল বিশ্বাস। স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় –  প্রধান শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সেই সময় যাদের নিয়োগ করা হয়েছিল তারা সকলেই আলিমুদ্দিনের সুপারিশে নিয়োগ পেয়েছিলেন।  বা আলিমুদ্দিন-ঘনিষ্ঠ। অভিযোগ তেমনই। এমনকী স্কুল বা কলেজ পরিচালন কমিটি পদেও লালে লাল। সেই সময় গাঁগঞ্জের স্কুল কলেজের ঘটনা তো সবাইকে অবাক করে দিয়েছিল। যিনি পঞ্চায়েত প্রধান তিনি আবার কোনও কোনও স্কুলের প্রধান শিক্ষক। একজন পঞ্চায়েত সমিতির সদস্য আবার স্কুল পরিচালন কমিটিতে রয়েছে। জয় বাবা ফেলুনাথ ছবির মগন লালের সংলাপ ধার করে বলতে হয়, “লাল মোহন, মোহন লাল, মগন লাল – সোব লালে লাল।” বঙ্গ মিডিয়ায় একটি নতুন শব্দের জন্ম হল অনিলায়ন। বলা যেতে পারে, অনিলের অচলায়তন। এবার বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক স্তরে রদবদলের ফলে যারা নিয়োগ পেয়েছেন, তারা কোনও না কোনওভাবে  বিএনপির সঙ্গে যুক্ত। অনিলায়নের সূত্র ধরে বলতে হয় বাংলাদেশে প্রশাসনিকস্তরে হয়েছে তারেকায়ন। তার কিছু নমুনা এখানে তুলে ধরা যেতে পারে।

RelatedPosts

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের আগে প্রশাসনের দুটি শীর্ষ পদের দুইজন সরে গিয়েছেন। একজন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, অন্যজন প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজউদ্দিন মিয়া। তারপর থেকে সব জরুরী জায়গায় বিএনপি তাদের নিজেদের পরিকল্পনা অনুযায়ী নিয়োগ করতে শুরু করেছে। সেনাবহিনীর শীর্ষপদে ইতিমধ্যে বড় ধরনের রদবদল ঘটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক। বাহিনী প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রকে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় এসেছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। বাহিনী চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। ২৩ ফেব্রুয়ারি আরও একদফা বাহিনীতে পরিবর্তন আনেন তারেক। বাহিনীর আরও দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কম্যান্ডিং এবং কক্সবাজার এরিয়া কম্যান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল পদে ইউন্নীত করা হয়েছে।

এবার চোখ রাখা যাক প্রশাসনের অন্য একটি দিকে। স্থানীয় সরকার বিভাগের সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রাক্তন ৭৫ বছরের শহিদুল হাসান। এছাড়াও আরও চারজনকে সচিব পদে নিয়োগ করেছে সরকার। যাদের প্রত্যেকের বয়স ৬৫ থেকে ৬৯-য়ের মধ্যে। এবার তাকিয়ে দেখা যাক কয়েকটি বিশ্ববিদ্যালয়ের দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদেও নিয়োগ করা হয়েছে। বিএনপি সরকার সাতটি বিশ্ববিদ্যালয়ে যাদের উপচার্য হিসেবে নিয়োগ করেন, তাদের মধ্যে একজন দলের পদে রয়েছেন। বাকি ছয়জন বিএনপি পন্থী শিক্ষক সংগঠনের বর্তমান ও প্রাক্তন নেতা।

দেশের ১১টি সিটি কর্পোরেশন এবং ৪২টি জেলা পরিষদেও দেখা গিয়েছে নতুন মুখ। যাদের এসব পদে নিয়োগ করা হয়েছে, তারা সবাই বিএনপির নেতা। এদের মধ্যে অনেকে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন। অনেকে আবার মনোনয়ন পাননি। অর্থাৎ, এদের পুনর্বাসন করা হচ্ছে। এই নিয়োগ নিয়ে সরকারের তরফে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ পাওয়া প্রশাসকেরা স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ ক-এর উপধারা  (৩) অনুয়ায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। আইন অনুসারে তারা ভাতা পাবেন।  অথচ এই বিএনপি তাদের ইস্তেহারে বলেছিল, ‘স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ – প্রতিটি স্তরে জনগণের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ও সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করা হবে। ’ কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেল হল তারেকায়ন।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Bangladesh BNP Govt Tarique Rehab Centre
Previous Post

যু*দ্ধের ময়দান বদলে গেছে। পালানোর পথ বন্ধ আমেরিকার?

Next Post

সংবিধান সংস্কারের চাপ আসলে নাটক! মন্ত্রিত্বই চায় জামায়াত-এনসিপি

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
2
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
2
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
8
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
5
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
12
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
15
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more

গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

by Rupendu Das
March 30, 2026
0
13
গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

জুলাই সনদের ভূত এখন তাড়া করে বেডা়চ্ছে এনসিপি ও জামায়াতকে। আগে এই জুলাই সনদ তাদের তাড়া করত রাস্তায়। এবার সেখান...

Read more

হাসিনাকে মানছেন আসিফ-নাহিদরা। ডিপ স্টেটের বয়ান ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
9
আসিফ মাহমুদের বি*স্ফোরণ। ডিপ স্টেটের টার্গেটের মুখে তারেক রহমান?

ডিপ স্টেট। এটা একটি শক্তি। যে শক্তিকে দেখা যায় না, ধরা যায় না,  অনুভব করা যায় না। কিন্তু তাঁর ক্ষমতা...

Read more
Next Post
সংবিধান সংস্কারের চাপ আসলে নাটক! মন্ত্রিত্বই চায় জামায়াত-এনসিপি

সংবিধান সংস্কারের চাপ আসলে নাটক! মন্ত্রিত্বই চায় জামায়াত-এনসিপি

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি