• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
যত দোষ আওয়ামী লীগের ! বিদেশি সাহায্য কি চাইছে জামায়াত?

যত দোষ আওয়ামী লীগের ! বিদেশি সাহায্য কি চাইছে জামায়াত?

Rupendu Das by Rupendu Das
2 weeks ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
10
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ইতিহাস সাক্ষী এক মীরজাফরের।  যদিও মীরজাফরেরা মরে না। তারা বিভিন্ন অবতারে ফিরে ফিরে আসে। এ দেশেও যেমন এসেছে, আগামীদিনে আসবে। বাংলাদেশে তারা এসেছে। আগামীদিনেও আসবে। প্রতিবেদনের শিরোনামে যে দলটির কথা বলা হয়েছে, তারাও এক ধরনের মীরজাফর। তবে তারা আরও বেশি বর্ণিল। এটা বলার কারণ, জামায়াত ঘনঘন তাদের রূপ বদল করে। বাংলাদেশের নির্বাচনী প্রচারে জামায়াত কত ভালো ভালো কথা শুনিয়েছিল। উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল করা। দলটি ক্ষমতা দখল করতে পারেনি সেটা বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে না গিয়েই তারা যে সব কীর্তি করে বেড়াচ্ছে তা দেখে রাজনৈতিক বিশ্লেষকেরা রীতিমতো উদ্বেগে। নতুন করে তাদের উদ্বেগ বাড়িয়েছে চিনের সঙ্গে তাদের সখ্য। দুটি ঘটনার উল্লেখ করতে হয়।

ADVERTISEMENT

গত  মার্চ মাসে বেজিং সফরে গিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস। সফরে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে ঘটেছে ক্ষমতার পালাবদল। এবার সেই প্রকল্প রূপায়নে সক্রিয় হল চিন। এ ক্ষেত্রে তারা সঙ্গী করেছে বাংলাদেশের প্রধান বিরোধীদল জামায়াতকে। মঙ্গলবার জামায়াতে আমির তথা বাংলাদেশ জাতীয় সংসদের প্রধান বিরোধীদলনেতা শফিকুর রহমান তাঁর নির্বাচনী কেন্দ্র ঢাকা ১৫ তে চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে একটি কর্মসূচিতে অংশ নেন। সেখানে তিনি বলেন, “ আমরা এই প্রকল্প শুধু সমর্থনই করব না, এই প্রকল্প বাস্তবায়নের যদি আমাদের কোনও কিছু করার থাকে, সেটাও করব। কারণ আমরা দেশের কল্যাণ চাই। মানুষের কল্যাণ চাই। ” তিস্তাকে ‘বাংলাদেশের উত্তরাঞ্চলের কান্না’ বলে চিহ্নিত করে জামায়াতের আমির বলেন, “ আমরা এই কান্নার অবসান চাই। কিন্তু অতীতে এটি কেন বাস্তবায়ন হয়নি, তা সবাই বোঝে। শিশুও বোঝে। আমরা ওই লিগ্যাসি আর বহন করতে চাই না। ”

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এটাই শেষ নয়। জামায়াতে আমিরের আসনে চিন ইদের ফুডপ্যাক বিলি করেছে। এই খবর দ্রুত ভাইরাল হয়। জামায়াত তাদের সামাজিক যোগযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে। সেখানে দেখা গিয়েছে দলের আমির এবং বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদত ইয়াও ওয়েনকে বুকে জড়িয়ে ধরে রয়েছে। যাকে বলে হাগ্লোমেসি। ফেসবুক পোস্ট নজরে পড়ে বাংলাদেশে চিন দূতাবাসের। তারা দ্রুত পাল্টা বিবৃতি জারি করে। তারা কী বলেছে, সে বিষয়ে যাওয়ার আগে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে দু-চার কথা।

১৭ মার্চ সকালে রাজধানীর মীরপুর ১০ নম্বর আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে চিনা দূতাবাস সেখানকার বাসিন্দাদের ইদ উপলক্ষ্যে খাবারের প্যাকেট বিলি করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং এই আসনের সংসদ সদস্য জামায়াতের আমির ও জাতীয় সংসদের প্রধান বিরোধীদলনেতা শফিকুর রহমান। ঘটনার দিন বিকেলে সাড়ে ৪টে নাগাদ ঢাকায় চিনা দূতাবাসের ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ইদুল ফিতর উপলক্ষ্যে ঢাকার বাসিন্দাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকার চিনা দূতাবাস। এই সহায়তার মধ্য দিয়ে চিন আপামর বাংলাদেশ বাসীর কাছে উষ্ণতা পৌঁছে দিতে এবং বাসিন্দাদের শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে সাহায্য করতে চাইছে। জামায়াত তাদের ফেসবুক পেজে কিছুটা বাড়িয়ে লিখেছে। যা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে, যে তারা চিনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছে। জামায়াতের ফেসবুক পেজে লেখা হয়েছে, চিন ও জামায়াতের যৌথ উদ্যোগে দুস্থদের মধ্যে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চিন ও জামায়াতকে নিয়ে সমালোচনা শুরু হয়। পরে রাতে ফেসবুকে পোস্ট দিয়ে চিন দূতাবাস নিজেদের অবস্থান ব্যাখ্যা করে। অনুষ্ঠানের বিষয়ে দূতাবাসের ব্যাখার পর জামায়াতের আগের ফেসবুক পোস্টটি সংশোধন করা হয়। এতে বলা হয়, চিনা দূতাবাসের পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের জনসাধারণের জন্য ফুডপ্যাক উপহার দেওয়া হয়েছে। এখন অনেকেই বুঝতে পারছেন, বলা ভালো উপলব্ধি করতে পারছে আওয়ামী লীগের অভাব।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Awami league Jamaat China Bangladesh Ambassy
Previous Post

‘সংবিধান জটে’ সংবিধান সংস্কার! রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াত শিবিরের।

Next Post

শেখ হাসিনা-জামায়াত আমিরের দাবি এক! আতঙ্কিত তারেক রহমান?

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
6
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
শেখ হাসিনা-জামায়াত আমিরের দাবি এক! আতঙ্কিত তারেক রহমান?

শেখ হাসিনা-জামায়াত আমিরের দাবি এক! আতঙ্কিত তারেক রহমান?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি