• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
খু*নের আসামী থেকে সড়কমন্ত্রী! কে এই বিএনপি নেতা রবিউল?

খু*নের আসামী থেকে সড়কমন্ত্রী! কে এই বিএনপি নেতা রবিউল?

Rupendu Das by Rupendu Das
1 week ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

একখানা মন্ত্রক হলে না হয় কথা ছিল। একসঙ্গে পেয়েছেন তিনটি মন্ত্রক। কী কী মন্ত্রক তাঁকে দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে ধানের শীষ প্রতীকে ৮০ হাজারের বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন। “নিউজ বর্তমান-য়ের” দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। এই নেতার নাম শেখ রবিউল আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জসীম উদ্দিন সরকার। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫৮ বছরের এই নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি ধানমন্ডি থানা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছে। ২০১৮-য়ের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। তবে সে দফায় এই রবিউল আওয়ামী লীগের ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। নির্বাচন কমিশনে তিনি যে হলফনামা দিয়েছেন, সেই হলফনামা অনুসারে, তিনি স্নাতক। রয়েছে নিজস্ব ব্যবসা। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ৫ লক্ষ ৫০ হাজার টাকা। এ ছাড়া চাকরি থেকে তিনি বছরে ৬ লক্ষ টাকা আয় করেন। মোট বার্ষিক আয় ১১ লাখ ৫০ টাকা। হলফনামা দেওয়ার সময় তার হাতে নগদ ছিল ৪ লক্ষ ৭২ হাজার ৬৮৬ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর নামে জমা আছে ৪ লক্ষ এবং স্ত্রীর নামে ৯ লক্ষ ৯৯ হাজার ৯৮০ টাকা। শেয়ার বাজারেও তার নামে রয়েছে ২১ লক্ষ টাকা। স্ত্রীর নামে ৯ লক্ষ টাকার শেয়ার রয়েছে। রবিউলের একার ইলেক্ট্রনিক সামগ্রী রয়েছে প্রায় ২ লক্ষ টাকার মতো। সব মিলিয়ে তাঁর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৭ লক্ষ ২২ হাজার ৬৮৬ টাকা। যদিও আয়ক রিটার্নে তিনি নিজের সম্পদ হিসেবে দেখিয়েছেন, ২ কোটি ১৫ লক্ষ ৫৪ হাজার ৬২৩ টাকা।

ADVERTISEMENT

এর আগে ওই বছরের ১০ অক্টোবর ৩২ বছর বয়সী তামিমকে রবিউলের মালিকানাধীন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেডের কয়েকজন কর্মচারী ভাড়াটে সন্ত্রাসীদের সহযোগিতায় পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, অতীতে রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে ২৮টি মামলা হয়েছিল, যার সবকটিতেই তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন। এসব মামলার মধ্যে বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছিল। হলফনামায় শেখ রবিউল স্পষ্ট করেছেন যে, তার বা তার পরিবারের কোনো সদস্যের নামে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো ঋণ নেই। তিনি একক বা যৌথভাবে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা ডিরেক্টর হওয়ার সুবাদে কোনো ঋণ গ্রহণ করেননি বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

RelatedPosts

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

শেখ রবিউল আলমের বিরুদ্ধে অতীতে ও বর্তমানে একাধিক মামলা রয়েছে বা ছিল। হলফনামা অনুযায়ী, তার বিরুদ্ধে মোট ৭টি মামলা বর্তমানে বিচারাধীন বা তদন্তাধীন অবস্থায় রয়েছে। এর মধ্যে শাহবাগ ও হাজারীবাগ থানায় তদন্তাধীন মামলা ছাড়াও বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে দায়ের করা তিনটি মামলা আদালতে বিচারাধীন। ২০২৪ সালের ১৫ অক্টোবর, একটি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বিএনপি আলমকে বহিষ্কার করে। এর আগে প্রাথমিক তদন্তে পুলিশ ঢাকার রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় দীপ্ত টিভির ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার তানজিল জাহান ইসলাম তামিমকে হত্যার ঘটনায় আলমের সংশ্লিষ্টতা খুঁজে পায়। এরপর তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হলেও আলম আত্মগোপনে চলে যান। এই রবিউল এখন বাংলাদেশের জাতীয় রাজনীতির চর্চায় পরিণত হয়েছে। প্রশ্ন তোলা হচ্ছে, যাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, একসময় যাকে পুলিশ ধরার জন্য খুঁজে বেড়াচ্ছিল, বিএনপি তাঁকে মন্ত্রী করল কী করে?

এই প্রসঙ্গে চলতি বছর ১৯ ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলনে তাঁর একটি বক্তব্যের উল্লেখ করা যেতে পারে। সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

ঈদের দিন প্রধামন্ত্রী রাষ্ট্রপতি কোলাকুলি। বিরাট রাজনৈতিক কৌশলের ইঙ্গিত!

Next Post

বাংলাদেশের রাজনীতিতে চর্চায় ‘ছাগল’। পিছু ছাড়লো না তারেক রহমানের।

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
0
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
9
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
5
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
15
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more

গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

by Rupendu Das
March 30, 2026
0
13
গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

জুলাই সনদের ভূত এখন তাড়া করে বেডা়চ্ছে এনসিপি ও জামায়াতকে। আগে এই জুলাই সনদ তাদের তাড়া করত রাস্তায়। এবার সেখান...

Read more
Next Post
বাংলাদেশের রাজনীতিতে চর্চায় ‘ছাগল’। পিছু ছাড়লো না তারেক রহমানের।

বাংলাদেশের রাজনীতিতে চর্চায় ‘ছাগল’। পিছু ছাড়লো না তারেক রহমানের।

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি