• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
তেল দিয়ে শুরু শেষ কোথায়? আরও সংকটে বাংলাদেশ।

তেল দিয়ে শুরু শেষ কোথায়? আরও সংকটে বাংলাদেশ।

Rupendu Das by Rupendu Das
6 days ago
in bangladesh, অর্থনীতি, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
10
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বড়ো ধরনের বিপদে পড়তে চলেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে জ্বালানিবাহী জাহাজ না আসায় দেশে তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা চালালেও কোথাও নিশ্চয়তা মিলছে, কোথাও মিলছে না। ফলে,  এপ্রিলে সরবরাহ স্বাভাবিক রাখা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সূত্র বলছে, সোমবার পর্যন্ত ১৪ দিনের ডিজেল মজুত ছিল। সংকট আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় মানুষ আগেভাগেই ডিজেল, অকটেন ও পেট্রোল কিনে রাখতে শুরু করেছে। কোনও কোনও পেট্রোলপাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরেও মিলছে না তরল সোনা। সরকার এখন ডিজেল বিক্রিতে রেশনিং করার সিদ্ধান্ত নিয়েছে। পাম্পগুলিকে বলা হয়েছে, চাহিদার ১০ শতাংশ কম ডিজেল দিতে হবে। এর মধ্যে তৈরি হয়েছে ‘তেল পাওয়া যাবে না’ আতঙ্ক।

ADVERTISEMENT

যুদ্ধ শুরু হওয়ার পর জানা গিয়েছিল বাংলাদেশে ১৩ থেকে ১৪ দিনের জ্বালানি মজুত রয়েছে। সে সময় পাম্প থেকে তেল কেনার জন্য রেশনিং ব্যবস্থা চালু করে সরকার। কোন গাড়িতে কতটা তেল দেওয়া যাবে, সরকার থেকে তা নির্দিষ্ট করে দেওয়া হয়। কিন্তু ভারত ও সিঙ্গাপুর থেকে তেল আসার নিশ্চয়তা পাওয়ায় সরকার আচমকাই এই রেশনিং ব্যবস্থা তুলে দেয়। এর পর থেকে তেল কেনার হিড়িক শুরু হয়। যাকে বলে panic buying. পাম্প মালিকেরা বাধ্য হয়ে পাম্প বন্ধ করে দেন। বহু পাম্পে ক্রেতা ও সেখানকার কর্মীদের মধ্যে বচসা, বাগবিতণ্ডার ঘটনাও ঘটে। সরকারের কাছে পাম্প মালিকদের দাবি, সরকার এখনই পদক্ষেপ করুক। না হলে সংকট আরও ঘনীভূত হবে।

RelatedPosts

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

সময়টা ফসল ঘরে তোলার। বাংলাদেশে জ্বালানি সংকট সরাসরি প্রভাব ফেলেছে কৃষিকাজেও। কৃষকেরা ফসল ঘরে তুলতে পারছেন না। জরুরী ভিত্তিতে তাদের জন্য জ্বালানি তেলের ব্যবস্থা সরকার করতে না পারলে মাঠের ফসল মাঠে পড়ে থাকবে। তৈরি হবে খাদ্যসংকট। সে ক্ষেত্রে তারেক সরকারকে বিদেশ থেকে আরও বেশি পরিমাণে খাদ্য শস্য আমদানি করতে হবে। কিন্তু তার জন্য রাজকোষে অর্থ থাকা দরকার। রাজকোষাগার পূর্ণ করতে পারে জ্বালানি তেল। দেশে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হওয়ার প্রভাব পড়ছে সরকারি কোষাগারে। বাজারে এখন কাটা তেল বিক্রি হচ্ছে। লিটার প্রতি তেলের দাম কোথাও ২৫০ টাকা। কোথাও ৩০০ টাকা। বাধ্য হয়ে অনেকে ওই দাম দিয়ে তেল কিনছেন। সরকারি দাম লিটার পিছু ১১৬ টাকা।

রাজবাড়ির সব ফিলিং স্টেশন closed. পাম্পের চারপাশে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে তেল নেই। কর্মীরা অলসভাবে বসে রয়েছে। জ্বালানি তেলের সংকটে কারণে পেট্রোলপাম্প মালিকরা কী করে তাদের কর্মীদের বেতন দেবেন, তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন। যারা ঈদের ছুটিতে কর্মস্থল থেকে গ্রামে গিয়েছিলেন,  তারা এখন কর্মস্থলে ফিরতে পারছে না। কারণ, জ্বালানি সংকট গণপরিবহনে প্রভাব ফেলেছে। বহু বাসমালিক আর বাস চালাতে রাজি হচ্ছেন না। দেশবাসী এর জন্য পাম্প মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন। তাদের প্রশ্ন কী করে এক সঙ্গে দেশের সব পেট্রোলপাম্প জ্বালানিশূন্য হয়ে পড়ল? পেট্রোলপাম্পে যদি তেল না থেকে থাকে, তাহলে খোলা বাজারে কী করে তেল বিক্রি হচ্ছে? পাম্প মালিকদের বক্তব্য, ডিপো থেকে সরবরাহ না থাকায় তারা বাধ্য হয়ে পাম্প করে দিচ্ছেন। ঠাকুরগাঁয়ে তিন সপ্তাহ ধরে তেল নেই। আবার একই জেলার হাটে খোলাবাজারে তেল বিক্রি হচ্ছে। পাম্প মালিকদের সিন্ডিকেটের সঙ্গে আন্ডার ডিল না হলে কী করে খোলা বাজারে তেল চলে যাচ্ছে।

যদিও সরকার বলছে, জ্বালানিসংকট তৈরি  হয়নি। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জানিয়েছেন, দেশে এখনও জ্বালানি সংকট তৈরি হয়নি। ইতিমধ্যে কয়েকটি জাহাজ এসেছে। আরও কয়েকটি জাহাজ আসার কথা রয়েছে। এপ্রিলের জন্য আমদানিসূচিও চূডা়ন্ত করা হচ্ছে। প্রয়োজনে খোলা বাজার থেকেও পরিশোধিত ডিজেল কেনা হবে। চাহিদা অনুযায়ী বাজারে সরবরাহ বজায় রাখা হয়েছে। তবে আতঙ্কে অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি তেল কিনছেন। এর ফলে সরবরাহে প্রভাব পড়ছে।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Bangladesh BNp Fuel crisis
Previous Post

মধ্যপ্রাচ্যের আ*গুনে ঝলসে যাবে বাংলাদেশ! চরম বিপদে ঢাকা।

Next Post

জেনারেল মাসুদ গ্রেফতার। এবার পালা ইউনূসের? তারেককে সাহায্য করবেন হাসিনা!

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
0
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
9
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
5
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
15
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more

গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

by Rupendu Das
March 30, 2026
0
13
গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

জুলাই সনদের ভূত এখন তাড়া করে বেডা়চ্ছে এনসিপি ও জামায়াতকে। আগে এই জুলাই সনদ তাদের তাড়া করত রাস্তায়। এবার সেখান...

Read more
Next Post
জেনারেল মাসুদ গ্রেফতার। এবার পালা ইউনূসের? তারেককে সাহায্য করবেন হাসিনা!

জেনারেল মাসুদ গ্রেফতার। এবার পালা ইউনূসের? তারেককে সাহায্য করবেন হাসিনা!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি