• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সাহিত্য থেকে বিজ্ঞান, বুদ্ধদেব রেথে গেলেন তাঁর অবদান

সাহিত্য থেকে বিজ্ঞান, বুদ্ধদেব রেথে গেলেন তাঁর অবদান

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
37
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সাধারণত বামপন্থীদের চেনা বৃত্ত ট্রেড ইউনিয়নের বাইরে ভাবা যায় না। কিন্তু কয়েকজন বামপন্থী নেতা এমন রয়েছেন, যারা সাহিত্য জগতেও অবাধ যাতায়াত করেছেন। এমনই একজন বুদ্ধদেব ভট্টাচার্য। ছাত্রজীবন থেকেই বামপন্থী রাজনীতি করে এসেছেন। সংগঠনও সামলেছেন। কিন্তু খুব সন্তর্পণে সাহিত্য সংস্কৃতিতে তাঁর অবদান তিনি রেখে গিয়েছেন। কবিতা, উপন্যাস, নাটক ও অনুবাদ সাহিত্যে ছিল তাঁর অবাধ বিচরণ। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বঙ্গ রাজনীতিতে বিগত কয়েক দশক ধরে যেমন তিনি দাপটের সঙ্গে নিজের ভূমিকা পালন করেছেন, তেমনই সাহিত্য জগতেও তিনি সমান দক্ষতা দেখিয়েছেন। বামপন্থী ঘরানা মেনে তাঁর কলমে সবসময়ই উঠে এসেছে সর্বহারা শ্রেণির কথা। কিন্তু কাকা সুকান্ত ভট্টাচার্যের মতোই তাঁর লেখনীতে ছিল হালকা রোমান্টিকতার ছায়া।

ADVERTISEMENT

ছাত্রজীবন থেকেই বুদ্ধদেব ভট্টাচার্য সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত হয়েছিলেন। সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর প্রায় জন্মলগ্ন থেকেই তিনি জড়িত ছিলেন। সেই সময় এই সংগঠনের দলীয় পত্রিকায় লেখালেথি এবং সম্পাদনা করেছেন। কার্ল মার্কস, এঙ্গেলস, লেলিন, মায়কোভস্কি হোক বা রবীন্দ্রনাথ ঠাকুর, কোনও লেখকের বইই তিনি বাদ দিতেন না। তাই বইপ্রেমী বুদ্ধদেব একসময় নিজেই তুলে নেন কলম। ১৯৯৩ সালে প্রথম প্রকাশ পায় তাঁর লেখা নাটক “দুঃসময়”। বাবরি মসজিদ ধ্বংসের পর সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে মানবতার জয়ের পটভূমিকায় লেখা সেই নাটক। সেই বইয়ে ছিল স্বল্পদৈর্ঘের মোট ৬টি নাটক। তবে শুধুমাত্র দুঃসময় মঞ্চস্থ হয়েছিল। রাজধর্ম নামে তাঁর লেখা আরেক নাটকে উঠে এসেছিল সন্নাসী বিদ্রোহের পটভূমিকায় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির অগ্রাসী চেহারা। পরবর্তী সময়ে লেখা তাঁর লেখা আরেকটি নাটক “পোকা” যথেষ্ট সমাদৃত হয়েছিল পাঠক সমাজে। যদিও এটি তাঁর মৌলিক রচনা ছিল না। ফ্রানৎজ কাফকা রচিত মেটামরফোসিস অবলম্বনে লেখা। বুদ্ধদেব ভট্টাচার্য অনেক বিদেশী লেখকের গল্প-উপন্যাস বাংলায় অনুবাদ করেছিলেন। এরমধ্যে উল্লেখযোগ্য, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের একটি উপন্যাসের অনুবাদ “বিপন্ন জাহাজের নাবিক”। পাশাপাশি চিলিতে গোপনে, নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু ইত্যাদি উল্লেথযোগ্য। মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনাগ্রন্থ পুড়ে যায় জীবন নশ্বর। এছাড়া দুই খণ্ডে প্রকাশিত পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার নিয়ে তাঁর লেখা “ফিরে দেখা” রয়েছে। পাশাপাশি পাঠক মহলে যথেষ্ট সাড়া জাগিয়েছিল তাঁর লেখা “স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা” বইটি।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

শুধু লেখালেথি নয়, নাটক, সিনেমার প্রতিও ছিল তাঁর যথেষ্ট অনুরাগ। নন্দনে ভালো সিনেমা হলেই তিনি চলে যেতেন সিনেমা দেখতে। কলকাতায় বহু নাটক তিনি দর্শকাশনে বসেই দেখেছেন। কলকাতা চলচ্চিত্র উৎসবে তাঁর সক্রিয় উপস্থিতি থাকতো চোখে পড়ার মতো। শেষ জীবনেও তিনি অসুস্থতার কারণে দীর্ঘসময় বিছানায় সজ্জাসায়ী ছিলেন। কিন্তু বই পড়ার প্রতি তাঁর কোনও অনীহা ছিল না। রোজ নিয়ম করে বই পড়তেন। এমনকি চোখের সমস্যার জন্য যখন বই বা সংবাদপত্র পড়তে পারতেন না। তখন কেউ পড়ে শোনালে তিনি তা শুনতেন। মৃত্যুর পর সাহিত্যনুরাগী বুদ্ধদেব ভট্টাচার্যই বিজ্ঞানচর্চার জন্য রেখে গেলেন তাঁর অবদান। মৃত্যুর আগেই তিনি দেহদানের অঙ্গীকার করে গিয়েছিলেন। তাঁর সেই ইচ্ছাকে সম্মান জানাতে শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দেহ তুলে দেওয়া হবে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। যে মানুষটা আজীবন সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে গেলেন, মৃত্যুর পরও তাঁর দেহ নিয়ে গবেষণা করবেন মেডিকেল পড়ুয়ারা। তাঁর চোখের কর্ণিয়া আলো দেবে কোনও দুই অন্ধ মানুষকে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে বর্তমান মুখ্যমন্ত্রীর বিশেষ বার্তা

Next Post

পাম অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটেই কেন থাকতেন বুদ্ধদেব!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
45
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
43
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
46
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
58
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
30
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
23
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
25
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
37
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
66
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
23
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি