• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
২৬ মার্চ বড়ো খেলা, দেশে ফিরছে আওয়ামী লীগ

২৬ মার্চ বড়ো খেলা, দেশে ফিরছে আওয়ামী লীগ

Rupendu Das by Rupendu Das
1 month ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
73
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২৬ মার্চ বাংলাদেশের ইতিহাসের সব থেকে আবেগঘন দিন। লাল-সবুজ পতাকা, জাতীয় সংগীত, সাভারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। সব মিলিয়ে এক অনন্য আবহ। তবে এবার স্বাধীনতা দিবসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জমছে টানটান উত্তেজনা। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগ না কি দিনটিকে কেন্দ্রে করে তারা তাদের সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা নিয়েছে। যদিও আইনশৃঙ্খলাবাহিনী  স্পষ্ট বার্তা দিয়েছে নিষিদ্ধ দলের প্রকাশ্য কার্যক্রমের কোনও সুযোগ নেই। তাহলে কী ঘটতে যাচ্ছে ২৬ মার্চ? আবেগ, আইন, রাজনীতি আর কৌশলের এই জটিল খেলায় কার চাল, কতটা গভীর।

ADVERTISEMENT

২৬ মার্চ নিছক জাতীয় দিবস নয়। দিনটি বাংলাদেশবাসীর আত্মপরিচয়ের দিন। এমনদিনে রাজনৈতিক উপস্থিতি মানেই প্রতীকি শক্তির প্রদর্শন। সূত্র বলছে, ২৬ মার্চ আওয়ামী লীগ সাভারের জাতীয় সৌধে ফুল দিয়ে এক ধরনের প্রত্যাবর্তনের বার্তা দিতে চায়। লক্ষ্য জাতীয় আবেগকে ব্যবহার করে জনসমর্থনের একটি নরম মাটি তৈরি করা। কিন্তু প্রশ্ন হল এটি কি নিছক শ্রদ্ধা নিবেদন? না কি সুদূর প্রসারী রাজনৈতিক রিহার্সাল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন আবেগঘন দিনে উপস্থিতি মানে সরাসরি সংঘর্ষ নয়। বরং Moral legitimacy তৈরি করা। অর্থাৎ জনগণের সহানুভূতি অর্জন করে ভিত্তি গডা়। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অফিস খোলা যেন সেই নীরব শক্তির প্রদর্শন। দেশের বিভিন্ন জেলা উপজেলায় পরিত্যক্ত বা সিল দেওয়া দলীয় কার্যালয় প্রতীকীভাবে খোলার চেষ্টা একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সামাজিক যোগযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে আওয়ামী  লীগের কার্যক্রমের বিভিন্ন ভিডিও। নিউজ বর্তমান সেই সব ভিডিওর সত্যতা যাচাই করেনি। সেই সব ভিডিওতে দেখা গিয়েছে কোথাও পতাকা উত্তোলনের চেষ্টা, কোথাও ঝটিকা মিছিল বা ভোর বেলা  কয়েক মিনিটের অবস্থানকর্মসূচি। প্রশ্ন উঠছে এগুলি কি স্বতস্ফূর্ত? না কি কেন্দ্রীয় কোনও সমন্বিত বার্তার অংশ?

RelatedPosts

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

গোয়েন্দাসূত্র বলছে ২৬ মার্চের আগে অন্তত একবার করে প্রতিটি জেলায় উপস্থিতির বার্তা দিতে চায় আওয়ামী লীগ। এর রাজনৈতিক অর্থ হল, সংগঠন পুরোপুরি ভেঙে যায়নি। এটা মনস্তাত্ত্বিক খেলা। রাজনীতিতে অস্তিত্ব আছে- এই বার্তাই অনেক সময় বড়ো শক্তি। ভারতে অবস্থানরত দলীয় শীর্ষনেতৃত্ব অনলাইন প্ল্যাটফর্মে বার্তা দিতে পারেন বলে রাজনৈতিকমহলে একাংশ মনে করছে। পরিকল্পনা অনুযায়ী  মাঝারি ও তৃণমূল পর্যায়ের কিছু নেতা দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেফতার হতে পারেন। বিশ্লেষকদের মতে এটি একটি কৌশলগত চাল। গ্রেফতার হলে কারাগার, আদালত, পরিবার – সব মিলিয়ে তৈরি হয় আবেগঘন দৃশ্যপট। মিডিয়ায় মজলুম ইমেজ তৈরি করা সহজ হয়। রাজনীতিতে Victim narrative একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র। ইতিহাস বলছে, দমনপীড়নের অভিযোগই অনেক সময় সংগঠনকে মজবুত করেছে, পুনরুজ্জীবীত করেছে। তবে ঝুঁকিও কম নয়। আইনিভাবে নিষিদ্ধ অবস্থায় মাঠে নামা সরাসরি সংঘর্ষ ডেকে আনতে পারে। সম্প্রতি এক ছাত্রলীগ নেতাকে ঘিরে তৈরি হওয়া আবেগঘন প্রচার নিরাপত্তা সংস্থাগুলোর নজরে এসেছে। অভিযোগ, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট বয়ান তৈরি করে একটি মানবিক ইমেজ দাঁড় করানো হয়।

এখানেই মূল প্রশ্ন? এটা কি বিচ্ছিন্ন ঘটনা? না কি বৃহত্তর narrative তৈরির ট্রায়াল রান? রাজনীতিতে মিডিয়া একটি বড়ো যুদ্ধক্ষেত্রে। যে দল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই দল মাঠেও ভালো রাজনীতি করতে পারে। ২৬ মার্চকে সামনে রেখে যদি আবেগ, মানবিকতা ও জাতীয়তাবাদের মিশ্রণ তৈরি হয়, তবে তা জনমনে প্রভাব ফেলতে পারে। হাসিনা মঙ্গলবার ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকেন। বৈঠক হয়েছে ভার্চুয়াল। দলের শীর্ষনেতারা সোমবারের ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে হাসিনা বলেন, আওয়ামী লিগ এমন কোনও অপরাধ করেনি যে কারণে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা যায়। ‌দুই. মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ সরকার। সেই সরকারের নির্দেশ কখনই বৈধ হতে পারে না। বিএনপি সরকারের নাম না করে হাসিনা বলেন, আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে তখন আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত করব। কর্মসূচি ঘোষণা করব।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: 26 March Awami League
Previous Post

রাষ্ট্রপতি না কি প্রধান উপদেষ্টা! ফেঁসে যাচ্ছেন কে?

Next Post

সেনাবাহিনীতে ইউনূস ঘনিষ্ঠদের বিদায়! নতুন সমীকরণের ইঙ্গিত সেনাপ্রধানের।

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
1
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
2
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
9
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more
Next Post
সেনাবাহিনীতে ইউনূস ঘনিষ্ঠদের বিদায়! নতুন সমীকরণের ইঙ্গিত সেনাপ্রধানের।

সেনাবাহিনীতে ইউনূস ঘনিষ্ঠদের বিদায়! নতুন সমীকরণের ইঙ্গিত সেনাপ্রধানের।

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি