• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বহরমপুরে অভিনব থিম ‘ভূত বাংলোয় দশভূজা’

বহরমপুরে অভিনব থিম ‘ভূত বাংলোয় দশভূজা’

Raja Majumder by Raja Majumder
5 months ago
in পুজো স্পেশাল
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অগণিত জমিদার বাড়ি। বর্তমানে জমিদারি নেই কারও, কিন্তু স্মৃতির ধুলো আজও জমা পড়ে সেই জমিদার বাড়িগুলিতে। বহু জমিদার পরিবারের উত্তরসূরীরা বিদেশ-বিভূঁইয়ে চলে গিয়েছে, ফলে অবহেলায়, অনাদরে সেই সকল জমিদার বাড়ি আজ জীর্ণ ও দীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কোনও কোনও জমিদার বাড়ি ভূত বাংলোতে পরিণত হয়েছে। তেমন এক ক্ষয়ে যাওয়া জীর্ণদশার জমিদার বাড়ি এবার উঠে এল পুজোর থিম হিসেবে।
অনেকেই মনে করেন পুজোর থিম নাকি কলকাতার একচেটিয়া অধিকার। গ্রাম বাংলার পুজোতে সেরকম চমকদার পুজোর থিম নাকি পাওয়াই যায় না। কিন্তু মুর্শিদাবাদ জেলার বহরমপুররের মাছমারা এলাকার অমর সাথী দুর্গোৎসব কমিটি এবারের দুর্গোৎসব একটু অভিনব উপায়ে করছে। এবারের রজত জয়ন্তী বর্ষে এই পুজো কমিটির থিম ‘ভূত বাংলোয় দশভূজা’। যা অন্য মাত্রা এনে দিয়েছে বহরমপুরের পুজোর আনন্দকে। গা ছমছমে এক পরিবেশে পরিত্যাক্ত এক জমিদার বাড়িতে হচ্ছে দশভূজার আরাধণা। বাঁশ, কাঠ, প্লাইউড ও ফাইবার দিয়ে গড়ে তোলা হয়েছে আস্ত এক ভগ্নপ্রায় জমিদার বাড়ি। লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে গা ছমছমে পরিবেশ। ঠিক যেন কোনও ভুত বাংলো, যেথানে বাসা বেঁধেছে ভুতের দল। তাঁরাই যেন মায়ের পুজোর আয়োজন করছে।
পুজো উদ্যোক্তাদের কথায়, মুর্শিদাবাদ জেলাজুড়ে অনেক জমিদার বাড়ি রয়েছে। এর মধ্যে কয়েকটি সংস্কারের অভাবে ধুঁকছে। রীতিমতো ভূত বাংলোতে পরিণত হয়েছে। সেই সমস্ত জমিদার বাড়ির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতেই এই পদক্ষেপ।

ADVERTISEMENT

অমর সাথী দুর্গোৎসব কমিটির সদস্যদের কথায়, তাঁদের থিম নিয়ে ইতিমধ্যেই বহরমপুর শহরে আলোচনা শুরু হয়েছে। গা ছমছমে ভুতের ভয় ধরানো মণ্ডপ দেখতে অনেকেই উৎসুখ।
বহরমপুরের নামী-দামি পুজো কমিটি যখন সুউচ্চ বাহারি মণ্ডপ ও চোখ ধাঁধানো আলো দিয়ে একে-অপরকে টেক্কা দিতে ব্যস্ত, তখন ওই প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে রেখেছেন তাঁরা। তার বদলে পুজো মণ্ডপ থেকে বৃক্ষরোপন, জলাভূমি রক্ষা করা ও ক্যারিব্যাগ বর্জনের মতো সামাজিক সচেতনতার বার্তা দেওয়াকে বাড়তি গুরুত্ব দিয়েছেন। অন্য পুজো কমিটি থেকে এটাই পার্থক্য রজত জয়ন্তী বর্ষে পা দেওয়া অমর সাথী দুর্গোৎসব কমিটির।

RelatedPosts

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

টাকার খনি ঢাকার সচিবালয়! দুর্নীতির মাথায় আসিফ নজরুল

Next Post

লাদাখ গণবিক্ষোভের পিছনে মার্কিন ডিপ স্টেট? গ্রেফতার হওয়া সোনম কি পাকিস্তানের এজেন্ট

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
9
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
18
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
28
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

by Sumana Sarkar
October 21, 2025
0
16
ভোগ তৈরি থেকে পুজোর সরঞ্জাম। একা হাতেই বাড়ির পুজোয় মুখ্যমন্ত্রী। মেয়েকে নিয়ে হাজির অভিষেক

মা কালীর আরাধনায় মেতে উঠেছে আপামর বাংলা। শক্তিপীঠ থেকে সিদ্ধপীঠ, চলেছে মায়ের আরাধনা। শহর থেকে শহরতলী সেজে উঠেছে আলোর রোশনায়।...

Read more

স্বমহিমায় ফিরেছে কেষ্ট কেষ্টর কালীও নকল থেকে আসল সোনায় ফিরলেন এবার ৬০০ ভরির বেশি!

by Raja Majumder
October 21, 2025
0
5
স্বমহিমায় ফিরেছে কেষ্ট কেষ্টর কালীও নকল থেকে আসল সোনায় ফিরলেন এবার ৬০০ ভরির বেশি!

কেষ্ট ফেরায় ফিরেছে কালীপুজোর জাঁকজমকও। বোলপুরে তৃণমূল কার্যালয়ে ‘কেষ্ট-কালী’ এ বার ঝলমল করছেন প্রায় ৬০০ ভরি সোনায়। ২০২২ সালের আগস্ট...

Read more

নৈহাটির পর সোদপুরেও বড়মা ভক্তদের মনের আশা পূর্ণ করেন মা

by Rani Chakraborty
October 21, 2025
0
9
নৈহাটির পর সোদপুরেও বড়মা  ভক্তদের মনের আশা পূর্ণ করেন মা

বড়মা বলতে আমরা সকলে উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির বড়মা কেই বুঝি। কিন্তু রয়েছে ১৩ হাত বিশিষ্ট আর এক বড়মা।...

Read more

নমাজ পাঠের মধ্য দিয়ে শুরু হয় দুর্গাবন্দনা!

by Rupendu Das
September 29, 2025
0
39
নমাজ পাঠের মধ্য দিয়ে শুরু হয় দুর্গাবন্দনা!

একে দুর্গাপুজো, সেই পুজো শুরুর আগে নমাজ আদায়। শুনতে অবাক লাগছে না। অবাক লাগলেও এটাই বাস্তব। গত সাড়ে তিনশো বছর ধরে...

Read more

সিউড়ির সুরেন ঠাকুরের বাড়িতে দুর্গার সঙ্গে পুজো হয় কালীরও

by Rupendu Das
September 29, 2025
0
42
সিউড়ির সুরেন ঠাকুরের বাড়িতে দুর্গার সঙ্গে পুজো হয় কালীরও

দুর্গার সঙ্গে একই বেদিতে পূজিত হন কালীও। ১৩৫ বছরের পুরোনো বীরভূমের সিউড়ির ডাঙ্গালপাড়ার সুরেন ঠাকুরের পুজোর খ্যাতি আজও একই রকম।...

Read more

কলাবউ গণেশের বউ নন, তিনি নবপত্রিকা দুর্গার নয়টি রূপের সমাহার

by Raja Majumder
September 29, 2025
0
13
কলাবউ গণেশের বউ নন, তিনি নবপত্রিকা দুর্গার নয়টি রূপের সমাহার

মহাষষ্ঠীতে দেবীর বোধন ও অধিবাসী হলেও আসল দুর্গাপুজো কিন্তু শুরু হয় মহাসপ্তমী থেকেই। যখন সাত সকালে গঙ্গা বা কোনও নদী...

Read more

হিমালয়ের কোলে রহস্যময় এক দূর্গা মন্দির যেখানে গবেষণা করে নাসার বিজ্ঞানীরাও!

by Raja Majumder
September 27, 2025
0
35
হিমালয়ের কোলে রহস্যময় এক দূর্গা মন্দির যেখানে গবেষণা করে নাসার বিজ্ঞানীরাও!

দুর্গাপুজোর রমরমা পশ্চিমবঙ্গের বাইরে খুব একটা নেই। যদিও ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিরা মহা ধুমধামে দূর্গা পূজার আয়োজন করেন। আবার কয়েকটি...

Read more
Next Post
লাদাখ গণবিক্ষোভের পিছনে মার্কিন ডিপ স্টেট? গ্রেফতার হওয়া সোনম কি পাকিস্তানের এজেন্ট

লাদাখ গণবিক্ষোভের পিছনে মার্কিন ডিপ স্টেট? গ্রেফতার হওয়া সোনম কি পাকিস্তানের এজেন্ট

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি