তিন বছর আগেই বিয়ে হয়ে গেছে অভিনেতা দেবের।শুধু তাই নয় একটি সন্তান ও রয়েছে তার।এই খবর শুনে রীতিমত হতভম্ব অনুরাগীরা।টলিউড অভিনেতা দেবের জনপ্রিয়তা নিয়ে কোনো সন্দেহ নেই।লক্ষ লক্ষ ভক্ত তার।দেবের জীবনের খুঁটিনাটি নিয়ে সকলের মনেই কৌতহল।রুক্মিণী মৈত্রের সঙ্গে প্রেমের কথা সবাই জানে।এরই মাঝে বিয়ের তথ্য ফাঁস হওয়াতে ভক্তরা আকাশ থেকে পড়েছেন।এটা কবে হল! দেব কেন জানাননি এবিষয়।
দেশের গণতন্ত্রের উৎসব চলছে।ঘাটাল লোকসভা কেন্দ্রে শাসকদলের প্রার্থী দেব।
1 লা জুন শেষ দফার ভোট।প্রচার শেষ।পরীক্ষা শেষে এবার ফল প্রকাশের দিকে তাকিয়ে প্রার্থীরা।দলমতনির্বিশেষে সমস্ত প্রার্থীকে ১ জুন ভাগ্যপরীক্ষার শুভেচ্ছা জানিয়েছেন দেব।অন্য দিকে দেবকে শুভেচ্ছা জানিয়েছে গুগ্ল।বিয়ের শুভেচ্ছা বার্তা।3 বছর আগেই নাকি নায়ক বিয়ে করেছেন।তার একটি সন্তান ও রয়েছে।এই কথা শুনে দেব কি বলেছেন জানেন! রাজনীতির পাশাপাশি দেব তাঁর অভিনয় এবং ব্যক্তিজীবন নিয়েও সমান চর্চায় থাকেন।তার প্রেম,পরিবার নিয়েই বেশি চর্চা হয়।গুগ্লে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে দেব-রুক্মিণীর রসায়ন নিয়ে।তাদের প্রেম কাহিনী এখন আর কারুর ই অজানা নয়। সেখানেই একটি প্রশ্ন ছিল, “দেবের স্ত্রী কে?”
উত্তর, “দেব এক জন অভিনেতা। তিনি কবীর, মাউন্টেন অফ দ্য মুন, সাঁঝবাতির জন্য পরিচিত।” আর তার পরেই লেখা, তিনি ৬ মে, ২০২১ থেকে রুক্মিণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। তাঁদের একটি সন্তানও রয়েছে।” এই নিয়েই যত জল্পনা।এই বিষয়টি
দেবের ফ্যান ক্লাব থেকে পোস্ট করা হয়।ব্যাস মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
এই প্রসঙ্গে দেব বলেন,”গুগল না থাকলে আমিও জানতে পারতাম না।”












Discussion about this post