• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সর্ষের মধ্যেই ভূত? সেনাবাহিনীর মধ্যেই হাসিনার গুপ্তচর! কী হবে ৫ আগস্ট?

সর্ষের মধ্যেই ভূত? সেনাবাহিনীর মধ্যেই হাসিনার গুপ্তচর! কী হবে ৫ আগস্ট?

administrator by administrator
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
53
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

২০২৪ সালের ৫ আগস্ট, আর ২০২৫ সালের ৫ আগস্টের মধ্যে একটা বড় ফারাক আছে। গত বছর ৫ আগস্ট যেমন বাংলাদেশে ছিল ঘটনাবহুল একটি দিন। তেমনই এবারও ঘটনাবহুল হতে পারে বলে মনে করা হচ্ছে। সবকিছুর নেপথ্যে একটাই তত্ত্ব, সেটা হল শেখ হাসিনার গেরিলাবাহিনী। অন্তত বাংলাদেশের গোয়েন্দাদের তেমনই ধারণা। আওয়ামী লীগ নাকি একটা গেরিলা বাহিনী তৈরি করেছে, যারা যে কোনও সময় ঢুকে পড়বে বাংলাদেশের রাজধানী ঢাকায়। আর দখল নেবে সমস্ত সরকারি অফিস ও ভবনের। এই ধারণা প্রমান করতে মুহাম্মদ ইউনূসের সরকার গ্রেফতার করেছে একজন সেনাবাহিনীর মেজর পদমর্যাদার আধিকারিককে। যার নাম মেজর সাদিক ওরফে সাদিকুল হক।
আসল তথ্য কি? বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান মাঝেমধ্যেই বলে আসছেন যে তিনি দেশের এই অবস্থা মেনে নেবেন না। তিনি প্রকাশ্যেই বর্তমান সরকার ও রাজনৈতিক নেতাদের সতর্ক করেছিলেন। কিন্তু ঘটনা হল তিনি যতটা গর্জান, ততটা বর্ষান না। অর্থাৎ, তাঁর বিরুদ্ধে একাধিকবার ক্যু বা সেনা অভ্যুত্থানের চেষ্টা হলেও তিনি বহাল তবিয়তে নিজের পদে আসীন আছেন। অথচ বাংলাদেশ কার্যত বিক্রি হতে বসেছে। অন্যদিকে আওয়ামী লীগ যে বর্তমান বাংলাদেশের অন্যতম শত্রু, এই দাবি করে বিভিন্ন কড়া পদক্ষেপ নিয়ে চলেছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আর সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান তাতে সমর্থন দিয়ে চলেছেন। তার জ্বলন্ত প্রমান হল গোপালগঞ্জে সাধারণ মানুষের ওপর গুলি চালানো এবং পাঁচজনের মৃত্যু। এর দায় কে নেবে? সেনাপ্রধানকে দুষে একাধিক অভিযোগ উঠলেও, তিনি মুখ খোলেননি। এবার আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের গেরিলা ট্রেনিং দেওয়ার অভিযোগে তাঁরই অধীনে থাকা এক আঘিকারিককে গ্রেফতার করা হল, তাও সেনাপ্রধান কোনও কথা বললেন না। অর্থাৎ তাঁর অজানা কিছু নেই। অর্থাৎ, তাঁর সম্মতিতেই এই গ্রেফতারি। আবার বাংলাদেশের পুলিশ জানিয়েছে, তাঁরা নাকি ২২ জনকে গ্রেফতার করেছে গেরিলা প্রশিক্ষণ নেওয়ার জন্য। হাস্যকর দাবি এটা হল, বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, গোয়েন্দাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী ঢাকার বুকে অন্তত ৪০০ জন গেরিলা প্রশিক্ষণ নিয়েছে। ঢাকার বসুন্ধরা, ভাটারা, পূর্বাচল এলাকাতেও নাকি এই ধরণের প্রশিক্ষণ চলেছে। আরও প্রশ্ন উঠছে, শেখ হাসিনা এখনও ভারত সরকারের অতিথি, তাহলে তিনি যদি বাংলাদেশে ঢুকতে চান তাহলে ভারত সরকারের অনুমতি লাগবে। পাশাপাশি হাসিনা কোন বাহনে চেপে বাংলাদেশে যাবেন, সেটাও ঠিক করবে ভারত সরকার। তাহলে গেরিলা প্রশিক্ষণ পাওয়ার পর যদি আওয়্মী লীগ কর্মী-সমর্থকরা ঢাকার শাহবাগ ও অন্যন্য এলাকার দখলও নিয়ে নেন, তাহলেই কি হাসিনা ভারত সরকারের অনুমতি ব্যাতিত ঢাকায় প্রবেশ করতে পারবেন? এটাও আসলে মিথ্যা তথ্য, যা বরাবর দিয়ে আসছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসন, এমনটাই দাবি সে দেশের রাজনৈতিক মহলের।
এমনটাও জানা যাচ্ছে, ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর নাকি কয়েকজন সেনাকর্তার কোর্ট মার্শাল চলছে। তাঁরা নাকি গোপনে আওয়ামী লীগকে সাহায্য করছিলেন। এই খবর যদি সত্যি হয়, তাহলে বিষয়টি গুরুতর। এটা হলে জেনারেল ওয়াকার উজ জামানের মুখোশ প্রকাশ্যে চলে আসবে। তিনি যে আসলে তলে তলে মুহাম্মদ ইউনূসকেই সাহায্য করে আসছিলেন, সেটাও প্রমানিত হবে। আরেকটি সুত্র বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে জেনারেল ওয়াকার মুহাম্মদ ইউনূসের প্রতি নরম হয়ে গিয়েছেন। এরমধ্যে আমরা দেখেছি, ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দি অ্যাফেরার্স বেশ কয়েকবার জেনারেল ওয়াকারের সঙ্গে বৈঠক করেছেন। হয় ভয়ে, না হয় অন্য কোনও উদ্দেশ্যে তিনি চুপ করে গিয়েছেন। কেউ কেউ বলছেন, তাঁর বিরুদ্ধে আর ক্যু বা অভ্যুত্থান হবে না, এই শর্তে জেনারেল ওয়াকার নরম হয়েছেন। অর্থাৎ ভূত আছে সর্ষের মধ্যেই, বাকিরা বলির পাঁঠা হচ্ছেন।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বৃহত্তর ষড়যন্ত্রে লিপ্ত ইউনূস। নতুন ‘ম্যাপ’কিসের ইঙ্গিত? জয়শঙ্কর নিলেন বড় অ্যাকশন

Next Post

মূর্খের স্বর্গে বাস! বাংলাদেশি ভাষা কি সেটা জানেন না মাননীয়া?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
72
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
76
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
মূর্খের স্বর্গে বাস!  বাংলাদেশি ভাষা কি সেটা জানেন না মাননীয়া?

মূর্খের স্বর্গে বাস! বাংলাদেশি ভাষা কি সেটা জানেন না মাননীয়া?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি