• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দুয়ারে কড়া নাড়ছে বাংলাদেশ নির্বাচন সেনাপ্রধান ওয়াকার দিলেন স্পষ্ট বার্তা

দুয়ারে কড়া নাড়ছে বাংলাদেশ নির্বাচন সেনাপ্রধান ওয়াকার দিলেন স্পষ্ট বার্তা

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
38
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে সেনাপ্রধান ওয়াকার মুখে যা বললেন, আগামী ১২ ফেব্রুয়ারি সেটা তিনি হাতে কলমে দেখাতে পারলে তদারকি সরকার প্রধানের কপালে দুঃখ আছে। জেনালের ওয়াকারের ‘কথামৃত’ থেকে দুটি বিষয় স্পষ্ট। এক ১২ ফেব্রুয়ারি তাঁর ইউনিট কারও পক্ষ নেবে না। ইউনিট সেদিন বাংলাদেশের পক্ষে নেবে। দুই ১২ ফেব্রুয়ারি ভোট যাতে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠ হয়, তার জন্য তাঁর ইউনিট পারলে জীবন বাজি রাখতে দ্বিধা করবে না। সেনাপ্রধানের এই রণহুঙ্কারে তদারকি সরকার প্রধানের কপালে চিন্তার ভাজ আরও চওড়া হওয়ার পক্ষে যথেষ্ঠ। যমুনাভবনের বাসিন্দাকে সেনাপ্রধান ওয়াকার দিলেন আলটিমেটাম। প্রশ্ন হচ্ছে জেনারেল আচমকাই কেন এত কড়া বার্তা দিলেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বার্তা দেওয়া ছাড়া তাঁর আর হাতের সামনে অন্য কোনও রাস্তা খোলা ছিল না। এটা অনেকটা পাপস্খালন। শুদ্ধিকরণ বললেও অত্যুক্তি হবে না।
সেনাপ্রধান এই বক্তব্য রাখেন অফিসার্স অ্যাড্রেসে। গত রবিবার ১৮ জানুয়ারি ঢাকা সেনানিবাসে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈনিকদের পাশাপাশি বাহিনীর অফিসারদেরও বিশেষ নির্দেশ দিয়েছেন। সেনাপ্রধান ওয়াকারউজজামান স্পষ্টভাষায় জানিয়ে দেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এতে কোনও ধরনের স্বজনপ্রীতি, পক্ষপাত বা রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের সুযোগ নেই। সভায় ঢাকার বাইরে যে সব সেনাকর্মকর্তা রয়েছেন, তারা ছিলেন অনলাইনে। কী বলেছেন জেনারেল ওয়াকার, সেটা এখানে তুলে ধরা হল।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, সেনাপ্রধান বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে এমন একটি সর্বাঙ্গীন নিরাপত্তা বলয় তৈরি করতে হবে যাতে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দিয়ে নিশ্চিন্তে বাড়িতে ফিরতে পারবেন। ভোটাধিকার প্রয়োগে কোনও ধরনের ভয় চাপ বা প্রতিবন্ধকতা যাতে তৈরি না হয় সে বিষয়ে সেনাসদস্যদের বিশেষ নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সেনাবাহিনী কোনও রাজনৈতিক পক্ষের নয়, বাহিনী রাষ্ট্রের পক্ষে, সংবিধানের পক্ষে। সর্বোপরি জনগণের পক্ষে।
সেনাপ্রধান পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভোটের পর তাঁর ইউনিট ব্যারাকে ফিরে যাবে। বাহিনীর দায়িত্ব নির্বাচন চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করা। এই পর্যন্তই তার এক্তিয়ার। নির্বাচন শেষে একটি নির্বাচিত সরকারের হাতে পূর্ণ ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে। এর বাইরে অন্য কোনও ভূমিকার প্রশ্ন ওঠে না।
বৈঠক থেকে বার্তা দিয়েছেন গুজব, অপপ্রচার, উস্কানি কড়া হাতে মোকাবিলা করার। দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব নিয়ে জেনারেল ওয়াকার রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন। বাহিনীর প্রতি তাঁর বার্তা সেনাসদস্যদের এই সব পরিস্থিতি ধৈর্য্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। দেখাতে হবে সংযম। বাহিনীর জন্য তাঁর বার্তা, ‘কোনও উসকানিমূলক বক্তব্য বা ঘটনার প্রেক্ষিতে এমন কিছু করা যাবে না যা উল্টে উস্কানিদাতাদের উদ্দেশ্য সফল হয়। ’
একই দিনে তদারকি সরকার প্রধানের নেতৃত্বে তাঁর কার্যালয়ে আরও একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার –উজ –জামান নির্বাচনে লুঠ হওয়া অস্ত্র উদ্ধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেন।
সভায় সেনাপ্রধান জানান, ২০২৪-য়ের অগাস্টে গণঅভ্যুত্থানকালীন অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানা থেকে সর্বমোট তিন হাজার ৬১৯টি অস্ত্র লুঠ হয়েছে। অভিযানের মধ্যে দিয়ে লুঠ হওয়া অস্ত্রের মধ্যে দুই হাজার ২৫৯ টি উদ্ধার করা সম্ভব হয়েছে, যা মোট লুঠ হওয়া অস্ত্রের ৬২.৪ শতাংশ। বিভিন্ন থানা থেকে মোট চার লক্ষ ৫৬ হাজার ৪১৮ রাউন্ড গোলাবারুদ লুঠ হয়েছিল। এর মধ্যে দুই লক্ষ ৩৭ হাজার ১০০ রাউন্ড গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে, যা মোট পরিমাণের ৫২ শতাংশ। অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট, বিদ্যুৎ-জ্বালানি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, মন্ত্রিপরিষদ সচিব, নৌ ও বিমানবাহিনীর প্রধান, পুলিশ মহানির্দেশক, বিজিবি, র্যা ব, কোস্টগার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

গণভোট ‘হ্যাঁ’ জয়ী হলে আরও ছয় মাস ইউনূস সরকার

Next Post

ঘটনার কেন্দ্রবিন্দু ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ পুরনো বন্ধু এবার শত্রুর হয়ে মুখোমুখি

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
69
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
72
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
31
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ঘটনার কেন্দ্রবিন্দু ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ পুরনো বন্ধু এবার শত্রুর হয়ে মুখোমুখি

ঘটনার কেন্দ্রবিন্দু ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ পুরনো বন্ধু এবার শত্রুর হয়ে মুখোমুখি

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি