গতকাল অর্থাৎ ১১ ই ডিসেম্বর পদত্যাগ করেছেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম। তফসিল ঘোষণার সাথে সাথেই তা গৃহীত হয়েছে। সাংবাদিক মুস্তাফা ফিরোজ বলেছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। গ্রহণ করে প্রেস সচিব বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর এটি কার্যকর হবে। এটা একটি হাস্যকর ব্যাপার। এটি নিয়মসিদ্ধ নয়।
পদত্যাগের ঘটনা ঘটতে না ঘটতেই সারা দেশে এই দুই উপদেষ্টাকে নিয়ে যাচ্ছে তাই ঘটনা ঘটছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ঢাকাতে মিছিল হয়। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের বাইরে বৃহস্পতিবার দুপুরে হটাৎই উত্তেজনার সৃষ্টি হয়। সমাবেশ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ধিক্কার জানানো হয়। স্টেডিয়ামের চারিদিকে জড়ো হওয়া জনতা পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে – আসিফের দালালেরা হুশিয়ার সাবধান, দালালি আর করিস না পিঠের চামড়া থাকবে না, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। তার সম্পদের হিসেব চেয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তদন্তের দাবি জানায় বিক্ষুব্ধ জনতারা। দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে আসিফের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের দাবি জানায়। সাথে ক্রিকেট বোর্ডের কয়েকজনের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়। তাদের দাবির আওয়াজ বাড়তে থাকলে কঠোর নিরাপত্তা বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে স্টেডিয়ামের ভিতরে স্বশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়। সাথে আসে পাশের সড়ক গুলোতেও পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
যদিও এ ধরণের ঘটনা উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে ঘটেনি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের দুর্নীতির সম্পত্তির হিসেব নেওয়ার জন্য ও তদন্তে নামার জন্য দুদক কে অনুরোধ জানিয়েছেন এনসিপির সাবেক নেতারা। এই দুই জন কোন দলে যাচ্ছেন তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে বাংলাদেশে। এর মাঝেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যাচ্ছেন গণ অধিকার পরিষদে। যা নিয়ে গণ অধিকার পরিষদে তুলকালাম শুরু হয়েছে।
পদত্যাগের আগের রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার সরকারি বাসভবনে বৈঠক করেছেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর ও রাশেদ খানের সাথে। সেই বৈঠকে গণ অধিকার পরিষদে তার যোগ দেওয়ার আলোচনা হয়। আসিফ মাহমুদ এক গণমাধ্যমকে জানান, আপাতত স্বত্রন্তভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা ১০ আসন থেকে নির্বাচন করব। অন্যদিকে মাহফুজ আলম জানান, তিনি ২ – ৩ দিন সময় নিচ্ছেন। এরপর নির্বাচন সহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন।












Discussion about this post