• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পশ্চিমের দেশগুলির চাপে কি আওয়ামী লীগকে ছাড়পত্র দেবে ইউনূস সরকার?

পশ্চিমের দেশগুলির চাপে কি আওয়ামী লীগকে ছাড়পত্র দেবে ইউনূস সরকার?

Raja Majumder by Raja Majumder
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে  আন্দোলন শুরু করেছিল জাতীয় নাগরিক পার্টি-সহ বেশ কয়েকটি সংগঠন। অন্যদিকে ইসলামিক কট্টরপন্থী সংগঠনগুলিও আওয়ামী লীগের বিরুদ্ধে মতামত সৃষ্টি করতে সাহায্য করেছিল। কিন্তু বর্তমান বাংলাদেশের তদারকি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রশ্ন উঠেছে দলটির নিবন্ধন কি থাকবে? বাংলাদেশের প্রাচীন এই রাজনৈতিক দলটি কি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে? যদিও বাংলাদেশের নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এ বিষয়ে চূরান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আসলে আওয়ামী লীগ ইস্যুতে নব্য গঠিত রাজনৈতিক দল তথা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সমন্বয়করা যেমন দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব দেখাচ্ছে, তাতে মুহাম্মদ ইউনূসের সরকারের কাছে আওয়ামী লীগ এখন শাখের করাত। কারণ, আওয়ামী লীগ ইস্যুতে ক্রমাগত আন্তর্জাতিক চাপ বাড়ছে মুহাম্মদ ইউনূসের ওপর। ফলে এই দলকে বাইরে রেখে পরবর্তী নির্বাচনে যাওয়া তাঁর পক্ষে কঠিন, এমনটাই মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহল।

গত বছরের জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে আন্দোলন এবং গণ অভ্যুত্থান হয়েছিল, তাতেই পতন হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকারের। সেই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল হাসিনাকে সরিয়ে দেওয়া। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ দাবি করছেন, শেখ হাসিনা তথাকথিত ধর্মনিরপেক্ষ নীতি নিয়ে চলতেন। তাঁর আমলে কট্টরপন্থী মুসলিম আন্দোলন বা জঙ্গি-জিহাদিরা বাংলাদেশে ঠাঁই পাননি। বেশিরভাগ কট্টরপন্থী নেতাদেরকেই জেলে ভরেছিলেন তিনি। এমনকি সন্ত্রাসবাসী সংগঠনগুলির শীর্ষ নেতাদেরও জেলে ভরেছিল শেখ হাসিনার সরকার। কিন্তু মুহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেই একে একে জঙ্গি নেতাদের জেল থেকে ছেড়ে দেন। মূলত জামাত নেতাদের পরামর্শেই এই কাজ তিনি করেছেন। আর বৈষম্যবিরোধী ছাত্র নেতারা, যারা জামায়তে ইসলামী সংগঠনের মতাদর্শেই আন্দোলনে নেমেছিলেন তাঁদেরই আবদারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিলেন মুহাম্মদ ইউনূস। যদিও তিনি প্রথম দিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষপাতী ছিলেন না। এই দাবি তিনি প্রকাশ্যেই করেছিলেন কয়েকবার।

কিন্তু ক্রমাগত চাপ এবং আন্দোলনের চাপে তাঁকেও নতীস্বীকার করতে হয়। শেষ পর্যন্ত ইউনূস সরকার বিজ্ঞপ্তি জারি করে জানায়, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং তাঁদের সোশ্যাল মিডিয়ায় প্রচারও নিষিদ্ধ। এরপর বাংলাদেশে কার্যত রটে যায়, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে। তবে মুহাম্মদ ইউনূস সম্প্রতি লন্ডনে এক বিদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ নয়। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিয়ে লেখালেখি শুরু হয়েছে। দ্য গার্ডিয়ান, দ্য ডিপ্লোম্যাট বা দ্য ইকোনমিস্টের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ফলে অনেকটাই চাপে পড়েছেন মুহাম্মদ ইউনূস। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য-সহ কয়েকটি ইউরোপীয় দেশও আওয়ামী লীগকে নিয়ে ইউনূস সরকারের নীতিকে সমালোচনা করা হয়েছে। তাঁরা পরিস্কার বার্তা দিয়েছে গণতন্ত্রের জন্য এটা বিপজ্জনক। যা আওয়ামী লীগের জন্য আশার আলো বলেই মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ভোটের আগে তৃণমূলকে কোনঠাসা করতেই ৯ আগস্ট বিরাট ঘোষণা শুভেন্দুর

Next Post

বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার ডাক এবার কি হবে ইউনূসের?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
9
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
14
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার ডাক এবার কি হবে ইউনূসের?

বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার ডাক এবার কি হবে ইউনূসের?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি