• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ইউনূসের এক ভয়ঙ্কর প্ল্যান! আসল উদ্দেশ্য জানিয়ে দিলেন শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ইউনূসের এক ভয়ঙ্কর প্ল্যান! আসল উদ্দেশ্য জানিয়ে দিলেন শেখ হাসিনা

administrator by administrator
1 year ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
102
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 জাতীয় নাগরিক পার্টি-সহ বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠনের নেতাদের দাবির মুখে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তাঁদের নেতাদের বিচার করা এবং বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, তাঁদের কখর্যক্রম নিষিদ্ধ হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশে গত বছর জুন ও জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রায় ৭৬ বছরের রাজনৈতিক যাত্রায় একাধিকবার নিষেধাজ্ঞার মুখে পড়েছে। তবে প্রতিবারই আওয়ামী লীগ আবার সংগঠিত হয়ে রাজনীতিতে ফিরে এসেছে। কিন্তু এবার বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ এবারই প্রথম কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ল। এবার কি আগের মতোই শেখ হাসিনার দল ফিরে আসতে পারবে?

আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে। অর্থাৎ তখন বাংলাদেশ “পূর্ব পাকিস্তান” হিসেবেই পরিচিত ছিল। যদিও তখন”পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ” হিসেবে কাজকর্ম চালাতো এই দলটি। পরে ১৯৫৫ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় “আওয়ামী লীগ”। সেই মতে আওয়ামী লীগের জন্ম বাংলাদেশের স্বাধীনতার আগে। প্রতিষ্ঠার পাঁচ বছর পেরোনোর আগেই দলটির ওপর প্রথম বড় ধাক্কা আসে ১৯৫৮ সালে। সেবার পাকিস্তানে সামরিক শাসন জারি হয়। সে সময় একটি অধ্যাদেশ জারি করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করেন পাক সেনাপ্রধান জেনারেল আইয়ুব খান। যার আওতায় আওয়ামী লীগও পড়েছিল। ফলে সে সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও সভা-সমাবেশ কঠোরভাবে দমন করায় দলটি অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তবে ধীরে ধীরে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে, আওয়ামী লীগ পুনরায় সংগঠিত হয় এবং রাজনীতির মূলধারায় ফিরে আসে বলে জানান রাজনীতি বিশ্লেষকরা। এরপর শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদ-সহ তরুণ নেতারা আওয়ামী লীগকে নতুনভাবে সংগঠিত করেন এবং ১৯৬৬ সালে ছয় দফা দাবি উত্থাপন করেন, যা তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এই ছয় দফা দাবিকে ঘিরে ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত দলটি নানাভাবে দমন-পীড়নের মুখে পড়ে আওয়ামী লীগ।

বাংলাদেশের ইতিহাস বলছে, এই নিষেধাজ্ঞা ও সামরিক দমন-পীড়ন পূর্ব পাকিস্তানে স্বাধীনতা আন্দোলনকে আরও বেগবান করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দলটি আবার সংগঠিতভাবে রাষ্ট্র পরিচালনায় ফিরে আসে। যুদ্ধ চলাকালীন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে থাকলেও তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলীসহ দলটির সিনিয়র নেতারা ১০ই এপ্রিল ভারতের আগরতলায় “মুজিবনগর সরকার” গঠন করেন। ডিসেম্বরে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণের পর আওয়ামী লীগের নেতারা ঢাকায় আসতে শুরু করে। ১৯৭২ সালের ১০ই জানুয়ারি শেখ মুজিব কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসেন এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

বর্তমান পরিস্থিতি আরও খারাপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ বর্তমান ইউনূস সরকার এক সরকারি ঘোষণা অনুযায়ী জানিয়েছে, আওয়ামি লিগের বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে ওই দল কোনও কর্মসূচি পালন করতে পারবে না। ফলে শেখ হাসিনার পক্ষে আওয়ামি লিগের ফেসবুক পেজ মারফত ভাষণ দেওয়া সম্ভব হবে না। যদিও সোমবারই আওয়ামী নেত্রী শেখ হাসিনা এক ফেসবুক লাইভে এসে জানিয়েছেন, ইউনূস মার্কিন যুক্তরাষ্টের হাতের পুতুল। তাই বাংলাদেশের সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিতে চলেছে মুহাম্মদ ইউনূস।

যদিও আওয়ামী লীগের জন্য একটা ভালো খবর হল, দল হিসাবে এখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ পূর্বতন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের চাপে পড়েই আওয়ামী লীগকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে অনেকেরই ধারণা, রাখাইন করিডোর নিয়ে সরকারের ওপর যে চাপ তৈরি হয়েছিল, সেটা কমাতেই আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করল ইউনূস সরকার। সরকারের এই নির্দেশিকার ফলে রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগের। ফলে সরাসরি নিষিদ্ধ করতে না পারলেও ঘুরিয়ে তা করে দিল মুহাম্মদ ইউনূসের সরকার। আওয়ামি লিগ নেতৃত্ব সরকারিভাবে ইউনুস সরকারের এই সিদ্ধান্ত নিয়ে এখনও প্রতিক্রিয়া দেয়নি। কিন্তু সোমবার রাতেই সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিক্রিয়া জানাতে পারেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। ভারতীয় কূটনৈতিক মহলের মতে, ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে হাসিনাকে তীব্র আঘাত হানলেন ইউনূস। কিন্তু ভারতের নজর এখনও ঢাকার দিক থেকে সরেনি। ফলে আগামীদিনে বড় কিছু পদক্ষেপ হলে অবাক হওয়ার কিছু নেই।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বড় বিপদে পড়েছে তুরস্ক, তুরস্কর অস্ত্র পাকিস্তানের করাচি বন্দরে, জয়শঙ্করের থাপ্পড়ে শিক্ষা পেলো তুর্কি

Next Post

৭১-এ ইন্দিরা পারলেও, ২৫-শে মোদি পারলেন না! আসলেই কি মোদি ব্যর্থ হলেন নাকি পাকিস্তানের কোমর ভাঙলেন?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
৭১-এ ইন্দিরা পারলেও, ২৫-শে মোদি পারলেন না! আসলেই কি মোদি ব্যর্থ হলেন নাকি পাকিস্তানের কোমর ভাঙলেন?

৭১-এ ইন্দিরা পারলেও, ২৫-শে মোদি পারলেন না! আসলেই কি মোদি ব্যর্থ হলেন নাকি পাকিস্তানের কোমর ভাঙলেন?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি