• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
লক্ষ্য ঢাকা দখল! এবার গেরিলা বাহিনী তৈরি করছে আওয়ামী লীগ?

লক্ষ্য ঢাকা দখল! এবার গেরিলা বাহিনী তৈরি করছে আওয়ামী লীগ?

administrator by administrator
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
82
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী গেরিলা প্রশিক্ষণ নিয়েছে। প্রশিক্ষণ নেওয়া এই গেরিলা বাহিনীর প্রধান উদ্দেশ্য বাংলাদেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেওয়া। জানা যাচ্ছে ইতিমধ্যেই আওয়ামী লীগের কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে। এবং তাঁরা নাকি পুরোপুরি তৈরি যে কোনও সময় ঝটিকা আক্রমণের জন্য। এমনটাই আশঙ্কা বাংলাদেশের গোয়েন্দাদের। আর সেই কারণেই নাকি গোটা বাংলাদেশজুড়ে লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। আর এই চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দারা পেয়েছেন, সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হওয়া একটি চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্রকে উদ্ধৃতি করে এই খবর প্রকাশ করেছে বাংলাদেশের একাধিক সংবাদ পত্র। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই গেরিলাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে, অবসরে যাওয়া হাসিনা-পন্থী সাবেক সেনা সদস্যরা। এই তালিকায় নাম থাকায় নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে মেজর সাদিকুল হক সাদিককে। এও জানানো হচ্ছে, আওয়ামী লীগ কর্মীদের দেশের বাইরে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভারতের দিল্লি ও কলকাতায়। আবার এও দাবি করা হচ্ছে রাজধানী ঢাকা ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানেও চলছে প্রশিক্ষণ।

ADVERTISEMENT

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআইয়ের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান-সহ পলাতক অনেকেই আওয়ামী লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে বলে দাবি করছে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলি। এখন প্রশ্ন হল, দেশের বাইরে অর্থাৎ ভারতের কোনও শহরে যদি আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে কিছু বলার নেই। কিন্তু ঢাকা বা গোপালগঞ্জের মতো জায়গায় যদি এই প্রশিক্ষণ হয় তাহলে কেন সেটা আগাম জানতে পারলো না গোয়েন্দারা? বাংলাদেশের বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন উঠছে। জানা যাচ্ছে, গত ৮ জুলাই রাজধানী ঢাকার একটি কনভেনশন হলে ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু এই প্রশিক্ষণের তথ্য পেয়ে ১৩ জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। তাতে গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে। যাদের মধ্যে বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা ও গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা আছেন বলে জানানো হয়েছে। তাঁদের জেরা করে গোয়েন্দারা নাকি জানতে পেরেছেন, ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট। এবং শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিল তারা। পরিকল্পনা মোতাবেক তার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মীরা একযোগে রাজধানীর শাহবাগে জড়ো হবেন। এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবন দখল করবেন। পুলিশ বা সংবাদমাধ্যমের এই দাবি যদি সত্যিই হয়, তাহলে বলতে হবে এতটা কাঁচা কাজ করবেন না শেখ হাসিনা। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ভারত যেখানে বাংলাদেশে জঙ্গিবাদ মেনে নেওয়া হবে না। সেখানে ভারতে বসে শেখ হাসিনা ঢাকা দখলের জন্য গেরিলা আক্রমণ করার পরিকল্পনা করবেন সেটা বিশ্বাসযোগ্য নয়। কিন্তু ইউনূস সরকার এবং তাঁর প্রেস উইং প্রতিনিয়ত মিথ্যে প্রচার করে চলেছেন, এটা তারই অঙ্গ বলে দাবি আওয়ামী লীগের। তবে একটা বিষয় স্পষ্ট, ইউনূস সরকার গণঅভ্যুত্থানের এক বছর পার করার পরও আওয়ামী লীগ ও হাসিনা আতঙ্কে ভুগছে। এখন দেখার ৫ ও ৮ আগস্ট বাংলাদেশে কোনও বড় ঘটনা ঘটে কিনা।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

হাসিনার বিচার নিয়ে কঠিন শর্ত জাতিসংঘের! আদৌ কি মুজিবকন্যাকে ফাঁ’সিতে ঝোলানো যাবে?

Next Post

গোপন অ্যাকশন শুরু। ৬ নেতার সঙ্গে দিল্লিতে হাসিনার বৈঠক। হঠাৎ ঢাকায় তৎপরতা তুঙ্গে

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
71
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
73
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
গোপন অ্যাকশন শুরু। ৬ নেতার সঙ্গে দিল্লিতে হাসিনার বৈঠক। হঠাৎ ঢাকায় তৎপরতা তুঙ্গে

গোপন অ্যাকশন শুরু। ৬ নেতার সঙ্গে দিল্লিতে হাসিনার বৈঠক। হঠাৎ ঢাকায় তৎপরতা তুঙ্গে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি