• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভয়ানক মেটিকুলাস ডিজাইন ইউনূসের! লুঠ হওয়া অস্ত্র-গোলাবারুদ সব সন্ত্রাসীদের হাতে

ভয়ানক মেটিকুলাস ডিজাইন ইউনূসের! লুঠ হওয়া অস্ত্র-গোলাবারুদ সব সন্ত্রাসীদের হাতে

Raja Majumder by Raja Majumder
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের একাধিক থানা ও ফাঁড়ি থেকে লুট হয়েছিল পুলিশের অস্ত্র ও গোলাবারুদের একটা বড় অংশ। সেই অস্ত্র ও গোলাবারুদের বেশিরভাগটাই এখনও উদ্ধার করতে পারেনি মুহাম্মদ ইউনূসের প্রশাসন। এমনকি সেনাবাহিনীও কার্যত ব্যর্থ সেই অস্ত্র উদ্ধার করতে। বাংলাদেশের ওয়াকিবহাল মহলের দাবি, ঠিক কতো অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ লুঠ হয়েছিল, তার সঠিক হিসাবই করে উঠতে পারেনি ইউনূস প্রশাসন। কেউ কেউ আবার বলছেন, আসলে লুঠ হওয়া অস্ত্রশস্ত্র উদ্ধার করার চেষ্টাই করেনি প্রশাসন। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও দাবি রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ।

ADVERTISEMENT

মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে খুনাখুনি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়েছে। যদিও প্রশাসন তা স্বীকার করতে নারাজ। বিগত দশ মাস ধরে বাংলাদেশ কার্যত নৈরাজ্যে পরিণত হয়েছে। প্রকাশ্য রাস্তায় দিনে-দুপুরে ডাকাতি, ছিনতাই হচ্ছে পুলিশের সামনেই। মব জাস্টিসের নামে যেখানে খুশি সেখানে গণধোলাই দেওয়া হচ্ছে। পুলিশ দেখেও দেখে না। বিশ্লেষকরা বলছেন, আসলে বাংলাদেশের পুলিশবাহিনী কার্যত ভয়ে চুপসে আছে। কারণ, কড়া হাতে এই ধরণের ঘটনা দমন করার নির্দেশ দেওয়ার বদলে ইউনূস প্রশাসন পুলিশের হাত থেকে মারনাস্ত্র কেঁড়ে নিয়ে শুধুমাত্র লাঠি ধরিয়ে দিয়েছে। ফলে পুলিশই এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশাপাশি গত বছর আগস্ট মাসজুড়ে থানা ও ফাঁড়ি থেকে লুঠ হওয়া বিপুল পরিমান অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ এখন সেই সমস্ত দুস্কৃতিদের হাতে পৌঁছে গিয়েছে। যা প্রশাসন জানে, এবং রাজনৈতিক ফায়দা লুটতেই চুপ করে রয়েছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশ পুলিশের সদর দফতরের সূত্র বলছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের ৬৬৪টি থানার মধ্যে ৪৬০টি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছিল। মোট ১১৪টি ফাঁড়িতে লুটপাট চালায় দুর্বৃত্তরা। পুলিশের দাবি, বিভিন্ন থানা ও ফাঁড়িতে হামলা চালিয়ে পিস্তল, রিভলভার, শটগান-সহ ১১ ধরনের পাঁচ হাজার ৭৫৩টি অস্ত্র লুট করে হামলাকারীরা। এখন পর্যন্ত লুট হওয়া ৪ হাজার ৩৮৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে পুলিশ সদর দফতর। বাকি ১,৩৬৯টি অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। পাশাপাশি লুট হওয়া ৬ লক্ষ ৫১ হাজার ৮৩২টি গোলাবারুদের মধ্যে ৩ লক্ষ ৯৪ হাজার ৮৭টি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি পুলিশের। অর্থাৎ অর্ধেকের কাছাকাছি গোলাবারুদ এখনও পাওয়া যায়নি। কিন্তু ওয়াকিবহাল মহল বলছে, পুলিশ যে সংখ্যা বলছে, তা সঠিক নয়। এর থেকে ঢের বেশি অস্ত্র এখনও বাইরে রয়েছে। যা এখন তোলাবাজি, চাঁদাবাজি, ডাকাতি ও মব জাস্টিসের জন্য ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ পুলিশের একাধিক কর্মকর্তাই জানিয়েছেন, লুট হওয়া অস্ত্রের বড় অংশ এখন সন্ত্রাসী, ডাকাত, ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের হাতে চলে গেছে। লুটের এসব অস্ত্র কেউ কেউ নিজের কাছে রেখেছে, আবার কেউ বিক্রি করে দিয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জোরদার অভিযানে নেমেছিল। কিন্তু পরে কোনও এক অজ্ঞাত কারণে সেই অভিযানের গতি কমে যায়। দশমাস পর ফের নতুন করে বাংলাদেশ সেনা ও পুলিশের যৌথবাহিনী অস্ত্র উদ্ধারের অভিযান শুরু করেছে। কিছুটা সাফল্যও মিলছে। কিন্তু বর্তমান সরকারের ভিতর ক্ষমতাশালী গোষ্ঠী, যেমন এনসিপি, জামাত ও অন্যান্য কট্টরপন্থী সংগঠনগুলিই এই অস্ত্র লুঠের জন্য জড়িত। তাই তাঁরাই অভিযান ঠেকিয়ে দিচ্ছে। লুট হওয়া আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ জেল ভেঙে পলাতক আসামি, দাগি সন্ত্রাসী, উগ্রপন্থী, চরমপন্থী, কিশোর গ্যাংয়ের হাতে চলে যাওয়ার বিষয়টি ভয় ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

টিয়া থানা’ থেকে ‘ক্যান্টনমেন্ট’ গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, NCP নেতাদের সাহস জোগাচ্ছে ইউনূস!

Next Post

ইউনূসের চক্রান্তের বলি হাসিনা! কেন সাবেক প্রধানমন্ত্রীর পিছনে আদাজল খেয়ে পড়েছেন নোবেলজয়ী?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
6
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূসের চক্রান্তের বলি হাসিনা! কেন সাবেক প্রধানমন্ত্রীর পিছনে আদাজল খেয়ে পড়েছেন নোবেলজয়ী?

ইউনূসের চক্রান্তের বলি হাসিনা! কেন সাবেক প্রধানমন্ত্রীর পিছনে আদাজল খেয়ে পড়েছেন নোবেলজয়ী?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি