• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশ সেনাবাহিনী কেন আচমকা সাংবাদিক সম্মেলন করল?

বাংলাদেশ সেনাবাহিনী কেন আচমকা সাংবাদিক সম্মেলন করল?

administrator by administrator
1 year ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনও মতপার্থক্য বা বিভেদ নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত সোমবার সেনা সদরে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছিল বাংলাদেশ সেনা। কিন্তু আদৌ কি তাই? সাধারণত বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনও ইস্যুতে সাংবাদিক সম্মেলন করেন বাংলাদেশের সেনাপ্রধান। অথবা সেনার জনসংযোগ দফতরের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু গত সোমবার নজিরবিহীনভাবে সেনাবাহিনীর তরফে দুজন আধিকারিককে দিয়ে সাংবাদিক সম্মেলন করানো হল। সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মধ্যে সংঘাত বিষয়ে এই সংবাদ সম্মেলন যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবার থেকে সেনার তরফে নিয়মিত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। তাহলে কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পাত্তা দিতে নারাজ সেনা? এই আশঙ্কা কিন্তু থেকেই গেল।
সেনাবাহিনীর মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এবং সেনা সদরের মিলিটারি অপারেশন্স ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম এই সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন। প্রসঙ্গত, গত ২১ মে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যে বক্তব্য দিয়েছিলেন, সেখানে দ্রুত নির্বাচন আয়োজন ছাড়াও করিডোর, বন্দর হস্তান্তর, সংবিধান ও নির্বাচন সংস্কারের মতো বিষয় উঠে আসে। সেনাপ্রধানের বিভিন্ন মন্তব্য দেশ-বিদেশের সংবাদমাধ্যমে ফলাও করেই প্রকাশিত হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত সেনাপ্রধানের বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক মহলেও শুরু হয়েছিল নানা আলোচনা। এই আবহেই আচমকা সেনাবাহিনীর তরফে সাংবাদিক সম্মেলন। মজার বিষয় হল, সেনাবাহিনী দাবি করে অন্তর্বর্তীকালীন সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে কখনই দাঁড়ায়নি এবং একসঙ্গে কাজ করছে। কিন্তু অন্যান্য বিষয়ে কথা বলতে গিয়ে তাঁরা কার্যত স্বীকার করে নেয়, ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্যের নির্যাস নিয়ে সংবাদের সত্যতা। যেমন, রাখাইন করিডোর নিয়ে সরকার ও সেনার সংঘাত প্রসঙ্গে সেনাবাহিনী স্পষ্ট জানায়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়– এমন কোনো বিষয়ে সেনাবাহিনী কখনোই সম্পৃক্ত হবে না। ওয়াকিবহাল মহলের মতে, চট্টগ্রাম বন্দর ও করিডোর নিয়ে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে সেনা সদরের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

ADVERTISEMENT

অন্যদিকে ভারতের চিকেন নেক শিলিগুড়ি করিডোরের নাকের ডগায় লালমনিরহাটে যে পুরোনো বিমানঘাঁটিটি নতুন করে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে তা নিয়েও সেনাবাহিনী তাঁদের অবস্থান স্পষ্ট করল।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অন্যদিকে, ভারত-বাংলাদেশ সীমান্তে সম্প্রতি পুশ-ইন করা নিয়েও বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ব্রিগেডিয়ার মো. নাজিম উদ দৌলা এ প্রসঙ্গে বলেন, এমনটা হতে থাকবে আর আমরা বসে থাকবো এটা ভাবার কোনও কারণ নেই।

অন্যদিকে চট্টগ্রামের, পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের ৩০ হাজার ইউনিফর্ম বানানোর বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে সেনাবাহিনী। সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি স্টারলিংক ও বন্দর হস্তান্তর প্রসঙ্গে সেনাবাহিনী দ্যার্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। অর্থাৎ, বাংলাদেশ সেনাবাহিনী রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিল মুহাম্মদ ইউনূসের তদারকি সরকারকে। যাতে তাঁরা নিজেদের এক্তিয়ারের মধ্যেই থাকেন। আর দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে মানে মানে বিদায় নেন। না হলে সেনাবাহিনী যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সেটাও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হল।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ভারতকে পাশে নিয়ে হাসিনার কোপে ইউনূস, ভারতের যুদ্ধের আশঙ্কায় আতঙ্কিত ইউনূস,

Next Post

আচমকা সেনাপ্রধান-জামাত বৈঠক! তবে কি ইউনূসের বিরুদ্ধে সেনা-বিএনপি-জামাত জোট?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
87
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
65
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
93
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
83
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
49
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
41
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
49
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
59
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
102
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
41
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
আচমকা সেনাপ্রধান-জামাত বৈঠক! তবে কি ইউনূসের বিরুদ্ধে সেনা-বিএনপি-জামাত জোট?

আচমকা সেনাপ্রধান-জামাত বৈঠক! তবে কি ইউনূসের বিরুদ্ধে সেনা-বিএনপি-জামাত জোট?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি