• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনা ঘনিষ্ট সেনাপ্রধানই কি বিশ্বাসঘাতক? উত্তর খুঁজছেন ইউনূস ও ছাত্র নেতারা

হাসিনা ঘনিষ্ট সেনাপ্রধানই কি বিশ্বাসঘাতক? উত্তর খুঁজছেন ইউনূস ও ছাত্র নেতারা

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, যিনি শেখ হাসিনা পরবর্তী সময়ে দেশের শাসনভার হাতে নিয়েছিলেন। যদিও কয়েকঘন্টার সেই শাসনকাল এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই বলছেন, শেখ হাসিনা ঘনিষ্ট সেনাপ্রধানকে কার্যত বিশ্বাসই করতে পারছেন না প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস এবং তাঁর উপদেষ্টামন্ডলীর সদস্যরা। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একেবারেই জেনারেল ওয়াকার-উজ-জামানকে সেনাপ্রধান চাইছেন না। তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার বহু চেষ্টা হয়েছে বিগত চার মাসে। কিন্তু সেই কাজটা আদতে হয়নি। কেন তাঁকে বিশ্বাসঘাতক মনে করছেন বাংলাদেশের একাংশ? আদৌ কি তিনি হাসিনা ঘনিষ্ট বা হাসিনার আত্মীয় বলে এই অবিশ্বাস?

 

গত ৫ আগস্ট বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছিলেন, শেখ হাসিনার পদত্যাগের পর সব দলের সাথে আলোচনা করে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।  এবং সেই সরকারের মাধ্যমেই দেশ পরিচালনা করা হবে। কিন্তু সেই সময় প্রশ্ন ওঠেনি, শেখ হাসিনা কেন ও কার মদতে সেনা হেলিকপ্টার ও বিমানে চেপে দেশ ছাড়তে পারলেন? কে বা কারা তাঁকে ভারত পর্যন্ত নিরাপদে পৌঁছে দিলেন। এই প্রশ্নও ওঠেনি, তাঁকে কেন আটক করা গেল না? অনেকে বলছেন আসলে সেই সময় সকলেই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে উৎফুল্ল ছিলেন। সকলেরই ফোকাস ছিল স্বরাচারী হাসিনার পতন ও নতুন বাংলাদেশ গঠন। কিন্তু, পরে উপরিউক্ত প্রশ্নগুলিই ঘুরপাক খেতে শুরু করে বাংলাদেশের জনমানসে। আর এই প্রশ্নেই বিদ্ধ হচ্ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমণবয়করা। তখন থেকেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়।

গণ অভ্যেউত্থানের মাত্র ২ মাস আগে, অর্থাৎ গত জুন মাসে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন জেনারেল ওয়াকার-উজ-জামান। বিগত চার দশক ধরে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদে তিনি যেমন কাজ করেছেন, তেমনই দুই বছর কাজ করেছেন রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষাবাহিনীতে। কিন্তু এমন একটা সময়ে তাঁকে বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে নিয়োগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে সময় কার্যত ছাত্র আন্দোলনে উত্তাল তাঁর দেশ। কারণ হিসেবে অনেকেই বলে থাকেন, ওয়াকার উজ-জামানের সঙ্গে হাসিনার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। জেনারেল মুস্তাফিজুর রহমানের কন্যা বেগম শারহনাজ কমলিকা রহমানের স্বামী ওয়াকার উজ-জামান। মুস্তাফিজুর রহমান ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ সেনার চিফ অব আর্মি স্টাফ ছিলেন। এই মুস্তাফিজুর আবার শেখ হাসিনার সম্পর্কে কাকা। অর্থাৎ হাসিনার খুড়তুতো বোন শারহনাজ কমলিকা রহমানের স্বামী ওয়াকার উজ-জামান।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

জানা যায়, গত ৫ আগস্টের দিন এই ওয়াকার উজ জামানই শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাকে নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের বহু গণ্যমাণ্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও তাঁদের পরিবার-সহ প্রায় ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে নিরাপদ ঠাঁই দেওয়া হয়েছিল। পরে পরিস্থিতি কিছুটা উন্নতি হলে, ৬১৫ জন সেনানিবাস ত্যাগ করেন। আর মাত্র ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। বাকি সাতজন নাকি এখনও সেনানিবাসেই লুকিয়ে আছে। বাংলাদেশের অনেকেই সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ২১২ ধারায় ‘অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগে মামলা করার দাবি জানিয়েছেন। ওই ধারায় বলা হয়েছে, কখনও কোনও অপরাধ সংগঠিত হইলে, এইরূপ কোন ব্যক্তিকে আইনানুর শাস্তি হইতে লুকাইবার অভিপ্রায়ে আশ্রয় দান করে বা লুকাইয়া রাখে, যাহাকে সে অপরাধী বলে জানে বা অপরাধকারী বলিয়া বিশ্বাস করিবার কারন থাকে। এই ধারাটি তাঁর বিরুদ্ধে প্রয়োগ করা উচিৎ।

 

শেখ হাসিনা ও তাঁর বোনের দেশত্যাগ করতে কে সাহায্য করেছিলেন, তা অবশ্য সঠিকভাবে জানা যায়নি। তবে, এই ব্যাপারে যে সেনাপ্রধানের দিকেই আঙ্গুল উঠছে, তা বলা যায়। তিনি শেখ হাসিনার আত্মীয় এবং অত্যন্ত ঘণিষ্ঠ বলে পরিচিত। আরও একটি বিষয় উল্লেখ করা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর এক সাংবাদিক বৈঠক করেন ওয়াকার-উজ-জামান। সেখানে তিনি বলেন, পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে তিনি রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন। সেখানে জামায়াতের আমির, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ, জুনায়েদ সাকী ও ডঃ আসিফ নজরুল উপস্থিত ছিলেন। তবে বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিলেন না। প্রশ্ন উঠছে, জামাত তখনও বাংলাদেশে নিষিদ্ধ এক সংগঠন। ফলে জামাতের আমির কিভাবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে স্থান পেলেন? সবমিলিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধানের গতিবিধি নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ রয়েছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHSheikh Hasina
Previous Post

সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ বাংলাদেশ, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Next Post

শৈত্যপ্রবাহ চলছে বঙ্গে, আরও নামবে পারদ?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
6
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি