• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
১৫০ কোটি টাকা হরিলুট! অভিযুক্ত নাহিদ ইসলামের পিএ বেআইনি লেনদেনে নাম আছে মুহাম্মদ ইউনূসেরও

১৫০ কোটি টাকা হরিলুট! অভিযুক্ত নাহিদ ইসলামের পিএ বেআইনি লেনদেনে নাম আছে মুহাম্মদ ইউনূসেরও

Raja Majumder by Raja Majumder
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের তৎকালীন পিএ আতিক মোর্শেদের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। বাংলাদেশের মোবাইল ব্যাঙ্কিং সংস্থা নগদের ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ তাঁর বিরুদ্ধে। এ ছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রী-সহ বহু নিকট আত্মীয়কে চাকরি দেওয়ার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। জানা যাচ্ছে, উপদেষ্টা নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার পর আতিক মোর্শেদ বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পিএ হিসেবে কর্মরত। অর্থাৎ তিনি এখনও যথেষ্ট প্রভাবশালী পদে রয়েছেন। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন এক ফেসবুক পোস্টে এই অভিযোগ আনার পাশাপাশি নাহিদ ইসলামের প্রতিও সন্দেহের তির ছুঁড়েছেন। সবমিলিয়ে বলা যায়, ধীরে ধীরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতা-সমন্বয়কদের বিরুদ্ধে এবার দুর্নীতির তথ্য-প্রামান সামনে আসতে শুরু করেছে। এমনকি বেআইনি লেনদেনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নামও সামনে আসতে শুরু করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে চুপ দুর্নীতি দমন কমিশন ও গোয়েন্দা পুলিশ।

ADVERTISEMENT

বাংলাদেশের বর্তমান তদারকি সরকারের বিরুদ্ধে পাহাড় প্রমান দুর্নীতির অভিযোগ তুলে আসছিল আওয়ামী লীগ নেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি এমনতর অভিযোগ আনছিলেন বিএনপি-সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতৃত্বও। কিন্তু বাংলাদেশের গোয়েন্দা পুলিশ অথবা সেনাবাহিনী এই বিষয়ে চুপ ছিলেন। অভিযোগ, তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের জন্যই নাকি পুলিশ চোখ বন্ধ করে ছিল। কিন্তু সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি অ্যাকশনে অবতীর্ণ হয়েছে। ফলে শুরু হয়েছে ধরপাকড়। এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবি পুলিশও সক্রিয় হয়ে উঠেছিল। উল্লেখ্য, আতিক মোর্শেদের পাশাপাশি আরও কয়েকজনের নাম এই আর্থিক দুর্নীতিতে জড়িয়েছে। যার মধ্যে অন্যতম নগদের ডেপুটি সিইও মুয়ীজ নাসনিম ত্বকিকে। তাঁকে গত ১৮ মে রাতে তাঁর বেইলি রোডের বাড়ি থেকে আটক করেছিল ডিবি পুলিশ। তাঁর কাছ থেকে আটক করা হয়েছিল একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার-সহ গুরুত্বপূর্ণ কাজগপত্র। কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিন বিকেলে বিভিন্ন দেনদারের তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি থেকেই ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, তাঁকে ছেড়ে দিতে তদারকি সরকারের উপর মহল থেকে চাপ এসেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের শীর্ষকর্তাদের কাছে। সরাসরি নাম আসে আতিক মোর্শেদের। তবে অনেকেই মনে করছেন, তদারকি সরকারের অন্দরেই কেউ বা কারা আতিক মোর্শেদদের মদত দিয়ে যাচ্ছে। ফলে গোয়েন্দা পুলিশ ১৫০ কোটি টাকা তছরূপের ঘটনার তদন্ত শুরু করেও থেমে যায়। ফলে প্রশ্ন উঠছে, কারা এদের পিছন থেকে মদত দিচ্ছেন, কারাই বা এদের নগদের মতো গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্বপূর্ণ পদে বসালেন?

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন তাঁর ফেসবুক পোস্টে দাবি করেছেন, নগদ ভবনের ৬ তলার একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক মোর্শেদ। অথচ আতিক মোর্শেদ নগদের কোন কর্মকর্তা নন। এমনকি আতিক মোর্শেদ ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদে বসিয়েছেন। তাছাড়া চাকরি দিয়েছেন অনেক নিকট আত্মীয়দের। তাঁর প্রশ্ন, নাহিদ ইসলাম কি পারবে এসবের দায় এড়াতে? তাঁর সাবেক পিএ আতিক মোর্শেদকে পুলিশের হাতে তুলে দিতে? অবশ্যই পারবেন না। কারণ ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সরকারি সংস্থার উচ্চপদে বসে বিপুল পরিমান আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা এবং জাতীয় নাগরিক পার্টির একাধিক নেতা। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদকের আঁতস কাঁচের নিচে এসে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির একাধিক নেতা ও সংগঠক। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও ইতমধ্যেই চাঁদাবাজি ও তোলাবাজির জন্য গ্রেফতার করেছে কয়েকজনকে। যেমন গত বৃহস্পতিবারই চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে জাতীয় নাগরিক পার্টির পার্বতীপুরের সংগঠক তারিকুল ইসলামকে। এমন আরও উদাহরণ রয়েছে। ফলে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধন না পেলেও তাঁরা যে ইতিমধ্যেই ক্ষমতার কেন্দ্রে বসে রয়েছেন তা এখন প্রমানিত। আর অপরাধ করেও সাত খুন মাফ হচ্ছে তাঁদের। তদারকি সরকারের অভ্যন্তর থেকেই কেউ কেউ অদৃশ্যে তাঁদের ঢাল হয়ে দাঁড়াচ্ছেন বলে অভিযোগ। ফলে এমন ১৫০ কোটি টাকা দূর্নীতির অভিযোগ সামনে এলেও সামনে আসেনি আরও কয়েকশো কোটি দুর্নীতি। যা আাগমীদিনে বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

তিন বাহিনীর প্রধানের ‘হজ’ যাত্রা! আবারো এক বিপদের সংকেত, সেনাপ্রধানের চালে ভয় ডড়াচ্ছে ইউনূসের

Next Post

কালীঘাটে শাহি সার্জিক্যাল স্ট্রাইক! কাঁপুনি ধরেছে তৃণমূলে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
1
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
0
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
2
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
3
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
কালীঘাটে শাহি সার্জিক্যাল স্ট্রাইক! কাঁপুনি ধরেছে তৃণমূলে?

কালীঘাটে শাহি সার্জিক্যাল স্ট্রাইক! কাঁপুনি ধরেছে তৃণমূলে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি