বাংলাদেশের বিভিন্ন সংস্থায় জ্ঞান না থাকা ব্যক্তিদের ক্ষমতায় থাকার কারণে ডুবতে চলেছে সেদেশের ক্রিকেটের ভবিষ্যৎ। একটা ছোট ঘটনাকে জাতীয় ইস্যু করে ফেলার ফল যেমারাত্মক হতে পারে তা এবার হাড়ে হাড়ে টের পাবে বিসিবিকে, এবং এই ভুল সিদ্ধান্তের খেসারৎ দিতে হবে আগামী বহু বছর। তারা শুধু ভারতীয় ক্রিকেট বোর্ড অথবা আইসিসির সঙ্গেই যুদ্ধে যাচ্ছে না, সেই সঙ্গে তাদের দেশের ক্রিকেটারদেরও ভয় দেখাচ্ছে। একদিকে তারা বলছে যে ক্রিকেটারদের নিরাপত্তার অজুহাতে তারা ভারতে খেলতে আসবে না। আবার অন্য দিকে যাতে বাংলাদেশের কোন ক্রিকেটার এই নিয়ে যেন কোন প্রতিবাদ না করে, তার জন্য বোর্ড কর্তারা বলছে আমরা যে ক্রিকেটারদের পিছনে কোটি কোটি টাকা খরচ করেছি, তার পরিবর্তে তারা কোন ট্রফি জিততে পারেনি, তো আমরা কি তার জন্য তাদের থেকে কখনও কোন টাকা ফেরত চেয়েছি। এর অর্থ হল বাংলাদেশের বোর্ডকর্তাদের সঙ্গে ক্রিকেটাররাও জানে তারা কোন নিরাপত্তা ছাড়াই যদি মাঠে নামে, তাহলেও তাদের গায়ে কোন আচড় লাগবে না। কারণ তারা এবং তাদের পূর্বসূরিরা ভারতে খেলে গেছে।এছাড়া যে পাকিস্তানের সঙ্গে ভারতের সব সময় যুদ্ধ যুদ্ধ ভাব লেগে রয়েছে, সেই পাকিস্তানের ক্রিকেটাররাও জানে,ভারতে অন্য যে কোন দেশের খেলোয়াড়দের প্রতি কোন বিরুপ আচরনের আশঙ্কা নেই। ফলে বিসিবি বুঝতে পারছে কোন একদিন তাদের দেশের ক্রিকেটারাই বিসিবির বিরুদ্ধে মুখ খুলতে পারে, সেই ভয় থেকেই তাদের হুমকি দিয়ে রাখা হল। শুধু তাই নয় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে কোন ধরণের খতি হবে না তাও বুঝিয়ে দেওয়া হল। যেহেতু আইসিসি বিসিসিআই এর পক্ষেই থাকছে তাই আইসিসিকে ভারতীয় বোর্ডের কাছে মাথা করছে বলেও প্রচার চালানোর চেষ্টা হচ্ছে। এখানেই আসছে অভিজ্ঞতা হীন বোর্ড পরিচালকদের অজ্ঞতার কথা। টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার। এখন বাংলাদেশের অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বিসিসিআই যদি তাদের প্রভাব খাটিয়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে বলে যে, তোমাদের বাংলাদেশে যাওয়ার কোন প্রয়োজন নেই, বদলে আমরা তোমাদের দেশে গিয়ে একটা করে ট্যুরনামেন্ট খেলব, তাহলে অস্ট্রেলিয়া এবং নিউজল্যান্ড ক্রিকেটিয় কারণ এবং বিসিসিআই এর প্রভবের কারণেও রাজি হয়ে যাবে। ফলে যে ক্ষতিটা বাংলাদেশ ক্রিকেটের হবে সেটার ফল ভোগ করতে হবে বর্তমান এবং আগামী ক্রিকেটারদের বেশ কয়েক প্রজন্মকে। বিসিবির কিছু লাভ ক্ষতি না হলেও বাংলাদেশ ক্রিকেটের এবং ক্রিকেট প্রেমীদের যে ক্ষতি হবে তা বলার অপেক্ষা রাখেনা।
আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...
Read more












Discussion about this post