বাংলাদেশ ভোট আর ক’দিন বাদে। আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বাংলাদেশের ১২ কোটি ৭৬ লক্ষ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার তাদের নাগরকির অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ ৮ লক্ষ ১৪ হাজার ৯০৭ জন। মহিলা ভোটার ৬ কোটি ২৮ লক্ষ ৭৯ হাজার ৪২। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। মোট প্রার্থী ২ হাজার ৪৪৭। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৫২টি রাজনৈতিক দল। বিএনপি সব থেকে বেশি সংখ্যক প্রার্থী দিয়েছে। তাদের প্রার্থীর সংখ্যা ২৯১। তাদের পরেই রয়েছে ইসালামি আন্দোলন বাংলাদেশ। তাদের প্রার্থী ২৫৮ জন। জামায়াতে ইসলামির মোট ২২৯ জন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জাতীয় পার্টির প্রার্থী ১৯৮ জন। সব থেকে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ঢাকা ১২ আসন থেকে। ওই কেন্দ্রে বিভিন্ন দলের মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও, সিপিবির ৬৫ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৩৯, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৪, খেলাফত মজলিসের ২১, গণ অধিকার পরিষদের ৯০, আমার বাংলাদেশ (এবি) পার্টির ৩০, গণফোরামের ১৯, গণসংহতি আন্দোলনের ১৭ ও নাগরিক ঐক্যের ১১ জন প্রার্থী আছেন। নির্বাচনে দিন মাঠে থাকবে বাহিনীর নয় লক্ষ সদস্য।
এবারের নির্বাচনে নেই আওয়ামী লীগ। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। বাহিনীর তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। ১২ তারিখ সাধারণ নির্বাচনের সঙ্গেই চলবে জুলাই সনদ নিয়ে গণভোট। গণভোটের পক্ষে মত দেওযার জন্য সরকার লাগাতারক প্রচার চালিয়ে গিয়েছে। একই সঙ্গে দুটি ভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের ফল প্রকাশে দেরি হতে পারে। ভোট চলবে বিকেল চারটে পর্যন্ত। সরকারিভাবে নির্বাচন কমিশন কবে ফল ঘোষণা করবে, সে বিষয়ে এখনও কিছু বলা হয়নি। তবে কমিশন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি শুক্রবারই জানিয়ে দেওয়া হবে নির্বাচনী ফলাফল। খুব বেশি দেরি হলে পরের দিন, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি কমিশন ভোটের ফল ঘোষণা করবে।
কমিশন ও সেনাবাহিনী জানিয়েছে, তারা এই ভোট অবাধ ও সুষ্ঠ করতে তারা বদ্ধপরিকর। কিন্তু ভোট কতটা সুষ্ঠু হবে তা নিয়ে সংশয় রয়েছে। ভোটের ঠিক তিনদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা নিউজ বর্তমান যাচাই করেনি। এই ভিডিও নাহিদ ইসলামের। তাঁকে রীতিমতো কমিশনের বিরুদ্ধে শাসানি দিতে শোনা যায়। নির্বাচন কমিশন জানিয়েছে ভোট কেন্দ্রের মধ্যে কোনওভাবেই মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। নাহিদ ইসলাম কমিশনকে হুমকি দিয়ে বলেছে, সোমবার সন্ধ্যার মধ্যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। না হলে তারা কমিশনের দফতর ঘেরাও করবে।
এদিকে, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল ইস্তেহার প্রকাশ করেছে। ইস্তেহার দেখে হতাশ বাংলাদেশবাসী। সম্প্রতি একাধিক দল নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে। অভিযোগ, সেখানে সংখ্যালঘুদের স্বার্থ উপেক্ষিত। বাংলাদেশের সংখ্যালঘু সংগঠন বিবৃতিতে লিখেছে, ‘‘বিএনপি-সহ দেশের প্রায় সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তাহারে এক দশমাংশ সংখ্যালঘু জাতিগোষ্ঠীর স্বার্থ ও অধিকার এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সামগ্রিক ভাবে উপেক্ষিত থাকায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। নির্বাচনী প্রচারে মৌখিক ভাবে নিরাপত্তার অভয়দান সংখ্যালঘু জনমনে কোনও ভাবে আস্থা ও আশা জাগাতে পারছে না।’
এই ভোটের দিকে নজর রয়েছে সব পক্ষের। সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। দুইয়ের মধ্যে নানা বিষয়ে কথা হয়েছে। সূত্রের খবর, বাংলাদেশের ভোট নিয়ে দুই নেতার কথা হয়েছে।
ভোটের মুখে নানা ঘটনাপ্রবাহের সাক্ষী থাকতে চলেছে বাংলাদেশ। ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে এবার রাষ্ট্রপুঞ্জের সাহায্য চাইল বাংলাদেশ। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক দফতরে তারা কূটনৈতিক বার্তা পাঠিয়েছে।












Discussion about this post