• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঋণের বোঝায় জর্জরিত বাংলাদেশ ইউনূসের টার্গেট রাজনীতি না অর্থনীতি?

ঋণের বোঝায় জর্জরিত বাংলাদেশ ইউনূসের টার্গেট রাজনীতি না অর্থনীতি?

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

উন্নয়ন না গণতন্ত্র? সংস্কার না নির্বাচন? হাসিনার আমল হোক বা ইউনূসের আমল, এই ধরণের প্রশ্ন নিয়েই চায়ের পেয়ালায় তুফান তুলে চলেছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের আর্থিক অবস্থা নিয়ে কেউ কোথাও আলোচনা করছে না। এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ। যিনি আবার বিশ্বশান্তির জন্য নোবেল পেয়েছিলেন। সেই ব্যাক্তির হাতে বাংলাদেশের শাসনভার তুলে দেওয়ার পর সাধারণ বাংলাদেশিরা ভেবেছিলেন এবার হয়তো সোনার বাংলা তৈরি হবে। কারণ তাঁদের বোঝানো হয়েছিল শেখ হাসিনার আমলে বাংলাদেশ আর্থিকভাবে বেহাল হয়ে পড়েছে। কিন্তু হাসিনা সরকারের দাবি ছিল উল্টো। তাঁদের বক্তব্য ছিল বাংলাদেশ ক্রমশ উন্নয়নশীল দেশের দিকে পা বাড়াচ্ছে। ৫ আগস্টের পর ভারত থেকে দেওয়া ভার্চুয়াল ভাষণেও শেখ হাসিনা দাবি করেছিলেন, আওয়ামী লীগের আমলেই বাংলাদেশের অর্থনীতি এবং পোশাক শিল্প ঘুরে দাঁড়িয়েছে। ২০০৯ সালে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন তখন সেখানে বার্ষিক অর্থনৈতিক উন্নতির হার ছিল ৫ শতাংশ। ২০১৭-১৮ সালে তা প্রায় ৮ শতাংশে পৌঁছয়। হাসিনার আরও দাবি ছিল, ২০১৫ সালে বাংলাদেশকে দরিদ্র দেশের তালিকা থেকে উন্নীত করে নিম্ন-মধ্য আয়ের দেশ হিসেবে মর্যাদা দেয় বিশ্ব ব্যাঙ্ক। ২০২৩ সালে বিশ্ব ব্যাঙ্ক বাংলাদেশকে বিশ্ব অর্থনীতিতে দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পর ইউনূসের দাবি, হাসিনার সময়ে দেশের অর্থনীতির শ্রীবৃদ্ধি নিয়ে যা বলা হতো, তা ছিল ‘ভুয়ো’।

ADVERTISEMENT

এবার আলোচনা করা যাক, যদি সেই দাবি ‘ভুয়ো’ হয় তবে বিগত আট মাসে বাংলাদেশে কতটা আর্থিক বিকাশ হল? বিশ্বব্যাঙ্কের হিসেব বলছে, বাংলাদেশের তদারকি সরকারের আমলে বাংলাদেশের আর্থিক বৃদ্ধির হার ৪.১ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ ৮ শতাংশ থেকে অর্ধেকে নেমে এসেছে বাংলাদেশের আর্থিক বিকাশ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের তদারকি সরকারের উচিৎ দ্রুত একাধিক পদক্ষেপ করা। এমনই পরামর্শ দিয়েছেন বিশ্বব্যঙ্কের কর্তারা। এই মুহূর্তে বাংলাদেশের প্রায় এক ডজনের বেশি ব্যাঙ্ক আর্থিক মন্দায় ভুগছে। তা মূলত সৃষ্টি হয়েছে ঋণ খেলাপির জেরেই। ২০২৪ আর্থিক বছরের শেষে পাওয়া হিসেব অনুযায়ী, বাংলাদেশের ব্যাঙ্কিং খাতে খেলাপি ঋণের পরিমাণ তিন লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। এই ঋণের সিংহভাগই নেওয়া হয়েছিল রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে। বাংলাদেশ ব্যাঙ্কের তথ্য বলছে, ২০২৪ সাল শেষে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের খেলাপি ঋণ রেকর্ড ছাড়িয়ে ৬৭ হাজার ১৪৮ কোটি টাকা হয়েছে। যা ওই ব্যাঙ্কের মোট বিতরণ করা ঋণের ৭২ শতাংশ। আবার জনতা ব্যাঙ্কের খেলাপি ঋণের পরিমান এক বছরের ব্যবধানে বেড়েছে ২৮৪ শতাংশ। বাংলাদেশি মিডিয়ার দাবি, অ্যানটেক্স, ক্রিসেন্ট, বেক্সিমকো, থার্মেক্স ও এস আলম গ্রুপসহ নানা প্রতিষ্ঠানের একের পর এক কেলেঙ্কারি ও ঋণ অনিয়মের কারণে ব্যাঙ্কগুলি ধুঁকতে শুরু করেছে। যদিও ইউনূস সরকারের দাবি, বিগত সরকারের দুর্নীতির জন্যই এই হাল। কারণ, এই সংস্থাগুলি আওয়ামী লীগের ছত্রছায়ায় বেড়ে উঠেছিল।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এখন প্রশ্ন হচ্ছে, গত আগস্টে নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর কতটা উন্নতির চেষ্টা করছে?
বাংলাদেশের লাগাতার রাজনৈতিক অস্থিরতা এবং অরাজক পরিবেশের জেরে বন্ধ হয়েছে একের পর এক কল-কারখানা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সে দেশের রেডিমেড পোশাক শিল্প। হাসিনার আমলে ব্যপক দুর্নীতি এবং সিন্ডিকেট রাজ দেশের অর্থনীতিকে অনেকটাই ক্ষতিগ্রস্থ করেছে বলেই দাবি করছেন অর্থনীতিবিদরা। কেউ কেউ আবার তথ্য কারসাজির অভিযোগও আনছেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। আবার অন্তর্বর্তীকালীন সরকারের দাবি, শেখ হাসিনার শাসনামলে প্রায় ১ ট্রিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে। যা বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। কিন্তু প্রখ্যাত অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস কেন বাংলাদেশের অর্থনীতিকে টেনে তুলতে পারছেন না? উত্তর হল তিনি আসলে রাজনীতিতেই বেশি মন দিয়েছেন, বাংলাদেশের উন্নয়নের বদলে। শেখ হাসিনা, আওয়ামী লীগকে দেশ থেকে নিশ্চিহ্ন করতেই বেশি মনযোগী ইউনূস প্রশাসন। সেই সঙ্গে ক্রমাগত জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি, মব কালচার, চুরি, ডাকাতি এবং চাঁদাবাজি, তোলাবাজির জেরে এই মুহূর্তে বাংলাদেশের শিল্প প্রায় ধ্বংসের মুখে। সেই সঙ্গে অতিরিক্ত ভারত বিরোধীতা করতে গিয়ে ডুবছে বাংলাদেশের অর্থনীতি। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় প্রায় ২০০০ কোটির ধাক্কা লেগেছে, আবার বাংলাদেশ ভারত থেকে তুলা আমদানি স্থগিত করায় আরও বড় ধাক্কা খাচ্ছে সে দেশের পোশাক শিল্প। ফলে বাণিজ্য ঘাটতি বাড়তে শুরু করেছে হু হু করে। এবার যা তলানিতে গিয়ে ঠেকবে। আসলে অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস রাজনীতিতেই মন দিয়েছেন, অর্থনীতিতে নয়।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

পানীয় জলেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের

Next Post

“পরিকল্পিত হিন্দু নিকেশ” পাকিস্তানের ছায়া বাংলাদেশের পর এবার কাশ্মীর! ঢেউ আছড়ে পড়ছে পশ্চিমবঙ্গেও?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
“পরিকল্পিত হিন্দু নিকেশ” পাকিস্তানের ছায়া বাংলাদেশের পর এবার কাশ্মীর! ঢেউ আছড়ে পড়ছে পশ্চিমবঙ্গেও?

“পরিকল্পিত হিন্দু নিকেশ” পাকিস্তানের ছায়া বাংলাদেশের পর এবার কাশ্মীর! ঢেউ আছড়ে পড়ছে পশ্চিমবঙ্গেও?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি