• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আবারও জ্বলছে বাংলাদেশ

আবারও জ্বলছে বাংলাদেশ

administrator by administrator
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
26
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তপ্ত কড়া থেকে আগুনে ঝাঁপ। দুটোই ভয়ংকর। কিন্তু ‘ফ্রাইং প্যান’ আর ‘ফায়ার’-য়ের মধ্যে যখন আর তৃতীয় বিকল্প থাকে না, তখন মানুষ বাধ্য হয়ে আগুনে ঝাঁপ দেয়। এটা জেনেও যে ওই আগুনে পুড়ে তাঁকে মরতে হবে।
পদ্মপারের রাজনীতি বর্তমানে ঠিক ওই তপ্ত কড়া আর আগুন। তপ্ত কড়ায় পা রাখা সম্ভব হচ্ছে না, তাই আগুনে ঝাঁপ দেওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই। গত জুলাই অগাস্ট আন্দোলনের পর থেকে কিন্তু কড়া তপ্ত হতে শুরু করে। আর হাদির মৃত্যু কার্যত গোটা দেশে আগুন লাগিয়ে দিল। বৃহস্পতিবার রাতে যেই মূহূর্তে সিঙ্গাপুর থেকে খবর এল হাদির প্রতিবাদী কণ্ঠস্বর চিরকালের জন্য স্তব্ধ হয়ে গিয়েছে, বাংলাদেশের একাংশ মানুষ ক্ষোভে ফুঁসতে শুরু করল। হাদিকে যেদিন গুলি করা হয়, সেদিন থেকে তাদের মধ্যে ক্ষোভ জমতে শুরু করে আর বৃহস্পতিবার রাতে গোটা বিশ্ব দেখল ক্ষোভের উদগিরণ। শুরু কিন্তু ক্ষমতা থেকে হাসিনার সরে যাওয়ার মধ্য দিয়ে।
গত বছর জুলাই-অগাস্টে বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে। তখন ইস্যু ছিল একটাই হাসিনাকে ক্ষমতা থেকে অবিলম্বে সরে যেতে হবে। বঙ্গবন্ধুকন্যা একপ্রকার নিঃশব্দে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পদ্মাপারের একাংশ বাসিন্দার মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায় যে সময়ের হাত ধরে সব কিছু থিতিয়ে যাবে। বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে রুল অব ল্য। হয়েছে ঠিক উল্টো। তদারকি সরকার হাসিনা এবং আওয়ামী লীগের কণ্ঠ রোধ করার প্রচেষ্টা চালায়। দলের নেতাদের গ্রেফতার করে জেলে পাঠাতে শুরু করে। আর সেনা শুরু হয় পেশি প্রদর্শন করতে থাকে। আর জুলাই-অগাস্ট আন্দলনের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িতদের অনেকে মন্ত্রী করা হয়। পরে তারা স্বীকার করেন সরকারে সামিল হওয়াটা তাদের উচিত হয়নি। কিন্তু ততদিনে যা হওয়ার হয়ে গিয়েছে। কারণ, ইউনূস সরকার বিশ্বমঞ্চে দেশটিকে ভারত-বিরোধী, ভারত-বিদ্বেষী হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলে এবং সেটা অত্যন্ত সুনিপুনভাবে। আর মাথাচাড়া দিতে থাকে মৌলবাদী শক্তি। আন্তর্জাতিকমহল থেকে একাধিকবার ঢাকাকে সংযত আচরণ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু দুধ-কলা দিয়ে ইউনূস যে সব কালসাপ পুষেছিলেন, তারা তো আর তাঁর কথা মানতে নারাজ। তাঁরা যাকে ক্ষমতায় বসিয়েছে, এখন তারাই তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেশ শাসন করতে। একদিকে চলছিল তদারকি সরকারের সঙ্গে এই মৌলবাদী গোষ্ঠীর অদৃশ্য লড়াই, ওপর দিকে সরকারের তরফে ক্রমাগত আসতে শুরু করে ভারত বিরোধী কথাবার্তা। ঢাকার সঙ্গে ইসলামাবাদের সখ্য গড়ে ওঠে। একসময় যে সেনা তদারকি সরকারের পাশে ছিল, তাদের সঙ্গে তৈরি হয় দূরত্ব। এর ফলে যে শূন্যস্থান তৈরি হয়েছিল, সেই শূন্যস্থান পূরণ করার প্রক্রিয়া শুরু হয়। অত্যন্ত কৌশলে। সেই শূন্যস্থান দখল করে হাদি। দেড় বছরে উল্কা উত্থান হাদির। চলতি বছর জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সে একটি সাংবাদিক সম্মেলনে করছিল। সেখানে এই ছাত্রনেতাকে বলতে শোনা যায় ‘বিএনপি যদি পুরনো ধারার রাজনীতি করে ক্ষমতায় আসে, সে ক্ষেত্রে তাঁরা দু বছর ক্ষমতায় টিকতে পারবে না।’
এই বক্তব্য কিন্তু অন্য ইঙ্গিত বহন করে। সেই ইঙ্গিত হল সরাসরি আগুন নিয়ে খেলা। বিপ্লবের আগুন। দূর থেকে সেই আগুনের তাত নেবে জেন এক্স। দরকার হলে তারা আগুন ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করবে না। সেই আগুনে শুধু তারা জ্বলেনি। তারা জ্বালিয়ে দিয়েছে প্রথম আলো, ডেইলি স্টারের অফিস। যে দলের নেতা গত দেড় বছরে গণতন্ত্রের জন্য সওয়াল করেছিল, চেয়েছিল ফ্যাসিস্ট সরকারের পতন, তারা গণতন্ত্রের চতুর্থস্তম্ভে হাতুড়ির ঘা দিল। বীবীন্দ্র-নজরুলের সংস্কৃতি এবং বাংলা সঙ্গীতের পীঠস্থান ছায়ানটে হামলা চালিয়ে তছনছ করে দেওয়া হল। বাংলাদেশ এখন তপ্ত কড়া থেকে ভয়ংকর আগুনে পরিণত হয়েছে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

হাদির গুলিকাণ্ডের পর এনসিপি নেত্রীর লাশ আওয়ামী লীগ বিরোধীরাই টার্গেট কিলিং?

Next Post

নিশ্চিন্তের ঘুম সেনাপ্রধানের চোখে জরুরি অবস্থা ফিরছে বাংলাদেশে এবার টার্গেট ইউনূস?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
নিশ্চিন্তের ঘুম সেনাপ্রধানের চোখে জরুরি অবস্থা ফিরছে বাংলাদেশে এবার টার্গেট ইউনূস?

নিশ্চিন্তের ঘুম সেনাপ্রধানের চোখে জরুরি অবস্থা ফিরছে বাংলাদেশে এবার টার্গেট ইউনূস?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি