• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশকে চারদিক থেকে ঘিরছে ভারত! বড় কিছুর পূর্বাভাস কি?

বাংলাদেশকে চারদিক থেকে ঘিরছে ভারত! বড় কিছুর পূর্বাভাস কি?

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
95
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 গত বছরের ৫ আগস্টের পর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরবর্তী সময় থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে বাকযুদ্ধ চলেছে। এই সময়ে একে অপরের বিরুদ্ধে বেশ কিছু বাণিজ্য নিষেধাজ্ঞাও আরোপ করেছে দুই দেশ। বলা হচ্ছে, বাংলাদেশে গণ-অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে দুই দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে। আর এর জেরেই দু-দেশের বাণিজ্যিক সম্পর্কেও ফাটল ধরেছে। এতে কার কতটা ক্ষতি হচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু এই আবহেই ভারত এবার বাংলাদেশকে চারদিক দিয়ে ঘিরতে শুরু করেছে।
ভারতের বিরুদ্ধে ক্রমাগত নানা অভিযোগ তুলে আসছিলেন বাংলাদেশের উপদেষ্টারা। তাঁদের সুরেই ছাত্রনেতারা ভারতকে নানান হুমকি দিয়ে আসছিলেন। এর মধ্যেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত মার্চ মাসে চিন সফরে গিয়ে ভারতের সেভেন সিস্টার্সকে নিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়ে বসেন। তিনি বলেছিলেন, ভারতের সেভেন সিস্টার্স ল্যান্ডলকড, তাই তাঁরা সমুদ্র দেখতে পায় না। বাংলাদেশ হল সমুদ্রের রাজা। এ কথা বলে তিনি চিনা ব্যবসায়ীদের বাংলাদেশে আহ্বান জানান। মুহাম্মদ ইউনূসের ওই মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে ভারতের নরেন্দ্র মোদি সরকার বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়। আগে ওই ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় বাংলাদেশ ভারতের সমুদ্রবন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনও দেশে পণ্য রফতানি করতে পারত। স্বভাবতই এই সুবিধা বাতিল হওয়ায় বাংলাদেশের রফতানিকারকরা চরম দুর্দশায় পড়লেন। এরপরই পাল্টা দিয়েছিল ঢাকা। দেশীয় শিল্পকে সস্তা আমদানির চক্র থেকে বের করে আনতে বাংলাদেশ ভারতের কাছ থেকে স্থলপথে তুলা আমদানির ওপর নিয়ন্ত্রণ করেছিল। সেই শুরু, তারপর থেকে বাণিজ্য খাতে একের পর এক নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে গিয়েছে দুই দেশ।
বাংলাদেশের কাছে পোশাক শিল্পের জন্য তুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত থেকে এখনও বাংলাদেশে তুলা আসছে, তবে তা কেবল সমুদ্রপথে বা আকাশপথে। স্থলপথের তুলনায় যা অনেক বেশি সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। আবার বিশ্বের নামী-দামী ব্র্যান্ডগুলো বাংলাদেশের পোশাক শিল্পের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায়, বাংলাদেশের ব্যবসায়ীরা বড়সড় ধাক্কা খায়। কারণ, ভারতের স্থলবন্দর দিয়ে সমুদ্র বা আকাশপথে সহজেই সেগুলির চালান পাঠাতেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এখন তা বন্ধ। সম্প্রতি ভারত বাসমতি চাল ব্যতিত সব ধরণের চাল রফতানি সীমিত করে দিয়েছে। এটা বাংলাদেশের কাছে একটা বড় ধাক্কা। সবমিলিয়ে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। কিন্তু এই আবহেই ভারত এবার বাংলাদেশকে ঘিরতে শুরু করেছে।
জানা যাচ্ছে, বাংলাদেশের সীমান্তে সেনাবাহিনীর মোতায়েন বৃদ্ধি করেছে ভারত। বিশেষ করে উত্তর পূর্বের সাতটি রাজ্য এবং পশ্চিমবঙ্গের স্পর্ষকাতর এলাকাগুলিতে। এছাড়া মিয়ানমারেও ভারতীয় সেনাবাহিনীর একটি বড় দল পৌঁছে গিয়েছে। সম্প্রতি বাংলাদেশে মার্কিন সেনা ও বিমানবাহিনীর আনাগোনা বৃদ্ধি পেয়েছে। তারই পাল্টা চাল হিসেবে ভারতীয় সেনা মিয়ানমারে পৌঁছেছে যৌথ মহড়ার জন্য। এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কেউ কেউ দাবি করছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারত প্রয়োজনে বাংলাদেশে সামরিক অভিযানও চালাতে পারে। কারণ মুহাম্মদ ইউনূস পশ্চিমা শক্তির বলে বলিয়ান। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনূসের পাশে রয়েছে। কিন্তু খেলা ঘুরিয়ে বেজিং ও ক্রেমলিন এবার নয়া দিল্লির পাশে দাঁড়িয়েছে। চিন এখন মার্কিন খেলা বুঝে পাকিস্তান ও বাংলাদেশের থেকে মুখ ফিরেয়ে ভারতকে সমর্থন দিতে রাজি। ফলে খুব শীঘ্রই একটা বড় পদক্ষেপ নিতে পারে নয়া দিল্লি। আতঙ্কে ইউনূসের অন্তর্বর্তী সরকার।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ইউনূস-বিহীন বাংলাদেশের নির্বাচন ট্রাম্পের সিদ্ধান্তে ভারতের চমক হাসিনাই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী?

Next Post

জাতিসঙ্ঘে বড় চমক ভারতে পাশে দাঁড়িয়ে রাশিয়া ডিসেম্বরেই বড় সিদ্ধান্তের ঘোষণা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
জাতিসঙ্ঘে বড় চমক ভারতে পাশে দাঁড়িয়ে রাশিয়া ডিসেম্বরেই বড় সিদ্ধান্তের ঘোষণা

জাতিসঙ্ঘে বড় চমক ভারতে পাশে দাঁড়িয়ে রাশিয়া ডিসেম্বরেই বড় সিদ্ধান্তের ঘোষণা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি