• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে কী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে? ইউনূসের খেল খতম করছে যুক্তরাষ্ট্রই!

বাংলাদেশে কী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে? ইউনূসের খেল খতম করছে যুক্তরাষ্ট্রই!

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছিল ১৯৯৬ সালে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। জাতীয় নির্বাচনকালীন সময়ের জন্য দায়িত্বপালনকারী সরকারই হলো ‘তত্ত্বাবধায়ক সরকার’। ফলে বাংলাদেশ পেয়েছিল নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অংশগ্রহণের সুযোগ। কিন্তু আওয়ামী লীগের শাসনকালে এই ব্যবস্থা পাল্টে ফেলা হয়েছিল। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন। সেই সময়ই বাংলাদেশে একটাই আলোচ্য বিষয় ছিল আবারও বাংলাদেশে কোনও তত্ত্বাবধায়ক সরকার বসানো হবে কি না। আওয়ামী সরকার পতনের সঙ্গে সঙ্গেই পুরানো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে মামলাটি পুনরায় আপিল বিভাগের শুনানিতে উঠেছিল। শুনানির পর যদি আবেদনকারীদের আরজি গৃহীত হয়, তাহলে পুরাতন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাংলাদেশ ফিরে যাবে বলেই মনে করছেন সে দেশের আইনজ্ঞরা। কারণ বাংলাদেশের সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনও ব্যবস্থাই নেই। সেই মতে মুহাম্মদ ইউনূসের সরকারটাই অবৈধ। আর এই সরকারের অধীনে বাংলাদেশে জাতীয় নির্বাচন কতটা নিরপেক্ষ হবে সেটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশে। এই অবস্থায় নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি জোরালো হচ্ছে পদ্মাপাড়ে।
বাংলাদেশে এই বিতর্ক দানা বাধতোই না, যদি মুহাম্মদ ইউনূস দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতেন। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে নির্বাচন করাতে গড়িমসি করতেই রাজনৈতিক দলগুলি ও নাগরিক সমাজের একটা বড় অংশের মধ্যে একটা অসহিষ্ণুতা বৃদ্ধি পাচ্ছে। ইউনূসের সরকারের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যথন আন্তর্জাতিক মঞ্চ থেকে বাংলাদেশে একটা সুষ্ঠ, অবাধ ও অন্তর্ভূক্তিমূলক নির্বাচন করানোর জন্য চাপ আসতে শুরু করেছে। অন্যদিকে দাবি উঠেছিল, ছাত্র উপদেষ্টারা সরকারের মধ্যে থাকলে নির্বাচন কোনও মতেই নিরপেক্ষ হবে না। কারণ তাঁরাই এখন রাজনৈতিক দল গড়েছে। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের ২০১১ সালের রায় রিভিউ চেয়ে ২০২৪ সালের ২৭ আগস্ট প্রথম আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক বা সুজন নামে এক সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদার-সহ বাংলাদেশের পাঁচ বিশিষ্ট ব্যক্তি। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২৪ সালেরই ১৬ অক্টোবর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৩ অক্টোবর পৃথকভাবে এই বিষয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিলেন। ক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও একই ধরনের আবেদন জানান। ফলে সবমিলিয়ে মোট চারটি রিভিউ পিটিশন জমা পড়েছিল বাংলাদেশের সুপ্রিম কোর্টে। চলতি বছরের ২৭ আগস্ট আপিল বিভাগের শুনানিতে ওঠে রিভিউ আবেদনগুলো। শুনানিকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূরপ্রসারী প্রভাব রাখে, সেটিই করা হবে। ওয়াকিবহাল মহল মনে করছেন, যে ভাবে মুহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা কমছে। এবং বিএনপি-এনসিপি-জামাতের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। তাতে ইউনূস সরকারের পতন কেবলমাত্র সময়ের অপেক্ষা। জানা যাচ্ছে, মার্কিন যুক্ররাষ্ট্রের তরফেই নাকি বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে বার্তা পাঠানো হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে। এমনকি তাঁকেই ওই সরকারের দায়িত্ব নিতে হতে পারে বলেও মত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ইউনূসের খেল খতম হতে বেশি সময় নেই।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

উল্টে গেলো বাংলাদেশের খেলা ক্যান্টনমেন্টে মার্সাল ল প্রস্তুতি নিজের চালেই বেকায়দায় ইউনুস

Next Post

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

যমুনা দেয় যমকে ফোঁটা... ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি