• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূস সরকার, ছাত্র নেতা এবং বিএনপির মধ্যে মতবিরোধ প্রকাশ্যে!

ইউনূস সরকার, ছাত্র নেতা এবং বিএনপির মধ্যে মতবিরোধ প্রকাশ্যে!

administrator by administrator
2 years ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত ৫ আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়েছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থান সংগঠিত হয় বাংলাদেশে। তাতে যেমন ছাত্রদের ভূমিকা ছিল, তেমনই বিএনপি-জামাতের মতো প্রথমসারির আওয়ামী লিগের বিরোধী রাজনৈতিক দলগুলির ভূমিকাও ছিল। কিন্তু হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনে আন্দোলনাকরী ছাত্র মঞ্চের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। যেমন সে সময় দাবি করা হয়েছিল, নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে রাজি করিয়ে ছাত্ররাই প্রধান উপদেষ্টা করেছেন। আবার উপদেষ্টা মণ্ডলীতে তাঁদের যেমন প্রতিনিধি রয়েছে, তেমনই তাঁদের পছন্দের শিক্ষক, অধ্যাপক বা সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা ঠাঁই পেয়েছেন। তবে বিএনপি বা জামাতের মতো দলগুলিও অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছিল। যা ইউনূস সরকার গঠনের প্রথম দুই-আড়াই মাস পর্যন্ত অটুট ছিল।

কিন্তু ইদানিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কয়েকটি সিদ্ধান্ত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের কয়েকটি দাবিদাওয়া নিয়ে মতানৈক্য দেখা দিয়েছে খালেদা জিয়ার দলের সঙ্গে। এমনকি জামাতের মতো দলও এই ছাত্রনেতাদের দাবির সঙ্গে একমত হতে পারেনি। যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি আগেই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছিল। কিন্তু তা নিয়ে গড়িমসি করছে ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকার। এবার এই ইস্যুতে তদারকি সরকারকে সরাসরি নিশানা করতে ছাড়ছে না বিএনপি। আবার রাষ্ট্রপতির অপসারণের দাবিকেও সরাসরি নস্যাৎ করেছে বিএনপি। আবার ইউনূস প্রশাসনের তরফে আওয়ামী লিগকে নিষিদ্ধ ঘোষণা করার পরিকল্পনা নিয়েও দ্বিমত পোষণ করেছে বিএনপি। সব শেষে আসছে বাংলাদেশের সংবিধান সংশোধন করার সিদ্ধান্ত। যা নিয়ে সরাসরি বিরোধের মুখে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। কিন্তু কেন এই বিরোধ? তবে কি দুই সংগঠনের মধ্যে ফাটল দেখা দিচ্ছে?

আসলে বাংলাদেশের সংবিধান বাতিল করে নতুন সংবিধান লেখা এবং রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে রাজনৈতিক বিরোধীতার মুখে পড়েছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আবার আওয়ামী লিগকে নিষিদ্ধ করার যে দাবি ও পরিকল্পনা নেওয়া হচ্ছে সেটা নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে বিএনপি। যা ছাত্রদের পক্ষে যাচ্ছে না। ফলে একটা ফাটলের চিত্র ধরা পড়ছে। যদিও খালেদা জিয়ার দল বিএনপি পরিস্কার জানিয়ে দিয়েছে, সাংবিধানিক সংকট যাতে তৈরি না হয় সে কারণেই এই দাবিগুলি মেনে নেওয়া সম্ভব নয়। তাই এই রাষ্ট্রপতির অপসারণে তাঁদের সায় নেই। আবার সংবিধান বদলের বিষয়েও নির্বাচিত একটা সরকার প্রয়োজন হয়। যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক কমিটি বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে বিএনপির অবস্থান জানার পর তাঁদের বক্তব্য, সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই বিএনপি এই সিদ্ধান্ত নিচ্ছে। তাই ধারাবাহিক আলোচনা হলেও ঐক্যমতে আসা যাচ্ছে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এক সাক্ষাৎকারে দাবি করেছেন, এটা অবশ্য দূরত্ব বা ফাটল বলা ঠিক হবে না। আমরা ছাত্রদের বোঝানোর চেষ্টা করছি, যে এভাবে রাষ্ট্রপতি পরিবর্তন হলে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে। যা মোকাবিলা করা অসম্ভব। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল দাবি করেছেন, হয়তো বিএনপি ভাবছে এখন রাষ্ট্রপতি অপসারিত হলে আগামীদিনে নির্বাচন পিছিয়ে যাবে। কিন্তু মুহাম্মদ ইউনূসের তদারকি সরকারের যা মনোভাব তাতে আদৌ জলদি নির্বাচন করা হবে না এটা পরিস্কার। ফলে বিএনপি বা জামাতের মতো রাজনৈতিক দল এখন জল মাপতে শুরু করেছে।  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজউদ্দিন আহমদ বলেন, ‘‘এই সরকারের প্রধান কাজ হল একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু দেখা গেল, যে যায় লঙ্কায়, সে–ই হয় রাবণ। তারা বোধ হয় হয় দীর্ঘদিন, ১০-২০ বছর ক্ষমতায় থাকতে চায়’’। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি চায় দ্রুত নির্বাচন। সংস্কার বা রাষ্ট্রপতি পরিবার্তন নিয়ে তাঁদের মাথাব্যাথা কম। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশ আবার ইউনূস প্রশাসনের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলছেন। যা আগামীদিনে বাংলাদেশে নতুন করে সংকট তৈরি করতে পারে। ফলে পালাবদলের পর ধীরে ধীরে বাংলাদেশের বর্তমান প্রশাসক এবং রাজনৈতিক দলগুলির মধ্যে মতবিরোধ আরও বড় আকার নিতে চলেছে, এ কথা বলাই যায়।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: BANGLADESHbnp
Previous Post

‘গিভ এন্ড টেক’ এ রাজি নন!  ডিরেক্টরদের বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী

Next Post

ভ্যানিস পাত্র! তিন কন্যার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন জাদুসম্রাট

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি