• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বজ্র আঁটুনি ফসকা গেরো! মবের বিরুদ্ধে মুখেই লড়াই, কিন্তু কার্যক্ষেত্রে লবডঙ্কা

বজ্র আঁটুনি ফসকা গেরো! মবের বিরুদ্ধে মুখেই লড়াই, কিন্তু কার্যক্ষেত্রে লবডঙ্কা

Raja Majumder by Raja Majumder
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দলবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা বেড়েছে। এসব ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন পত্রপত্রিকায় ‘মব’ ও ‘মব জাস্টিস’ শব্দ দুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এখনও পর্যন্ত মব জাস্টিস নিয়ে গোটা বাংলাদেশ উত্তাল। কখনও মব জাস্টিসের নামে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আক্রমণ, গণধোলাই, তাঁদের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর, লুটপাট করাকেই মব জাস্টিসের নাম দেওয়া হচ্ছে। ইংরেজি শব্দ ‘মব’-এর অর্থ ‘উচ্ছৃঙ্খল জনতা’। আর সেই ‘উচ্ছৃঙ্খল জনতা’ যখন নিজের হাতে আইন তুলে নিয়ে হিংসাত্মক ঘটনা ঘটায় তখন তাকে ‘মব জাস্টিস’ বা ‘উচ্ছৃঙ্খল জনতার বিচার’ বলা যায়। আসলে এ প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পান না। উচ্ছৃঙ্খল জনতা আইন নিজের হাতে তুলে নেয়। মব জাস্টিসের মাধ্যমে কোনও ন্যায়বিচার হয় না। কারণ, এখানে সাক্ষী, বিচারক ও শাস্তিদাতা—সবকিছুর ভূমিকায় থাকে এই উচ্ছৃঙ্খল জনতা। এবার প্রশ্ন উঠতেই পারে এটা কি কোনও বিচ্ছিন্ন ঘটনা? নাকি পরিকল্পিত কিছু।

ADVERTISEMENT

বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিগত দশ মাস ধরে গোটা দেশেই মব জাস্টিসের নামে এক নির্দিষ্ট শ্রেণির মানুষই মব জাস্টিসের শিকার হচ্ছেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তার আগে থেকেই গোটা বাংলাদেশজুড়ে হাসিনা বিরোধী আন্দোলন দানা বেঁধেছিল। পরে যা গণঅভ্যুত্থানের রূপ দেওয়া হয়। হাসিনা সরকারের পতন এবং তাঁর ভারতে পালিয়ে আসার পর বাংলাদেশে এক বিশেষ শ্রেণির মানুষ আওয়ামী লীগের নেতা-কর্মীদের চিহ্নিত করে আক্রমণ করা শুরু করে। তাতে বহু আওয়ামী নেতা-কর্মীর মৃত্যু হয়। বহু নারীর সম্মান যায়। বহু মানুষ ঘারবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েন। যত দিন যেতে থাকে, ততই এই আক্রমণ বা মব জাস্টিসের তীব্রতা বাড়তে থাকে। আওয়ামী লীগ ছাড়াও এর শিকার হতে শুরু করে মুক্তিযোদ্ধারা এবং তাঁদের পরিবার, হাসিনা আমলের আমলা, সরকারি কর্মী এবং অবশ্যই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। কিন্তু মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার এবং তাঁর প্রশাসন চুপ করে দেখছিলেন। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের “মব জাস্টিস” এক মুখরোচক খবর হিসেবে উঠে আসে। প্রবলভাবে সমালোচিত হতে শুরু করেন শান্তির নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। ফলে একটু নড়েচড়ে বসে সরকার। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা তখন তাঁদের হাতের বাইরে। এবার আসরে নামে সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান নির্দেশ দেন, মব জাস্টিস কঠোরভাবে দমন করতে হবে। সেনাবাহিনীও ঝাঁপিয়ে পড়ে। কিন্তু মব জাস্টিসের নেপথ্যে যারা, তাঁরা তো সরকারেই অন্যতম অঙ্গ। অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-সমন্বয়করা এবং কোনও ক্ষেত্রে জামাত এবং বিএনপির স্থানীয় নেতারাই মব তৈরি করে নিজেদের হাতে আইন তুলে নিচ্ছিলেন। ফলে সেনাবাহিনীও প্রবল বাঁধার মুখে পড়ছিল।
কিন্তু যখন ‘মব’ সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকেই জুতোর মালা পড়িয়ে একদল ‘উচ্ছৃঙ্খল জনতা’ চরম অপমানিত করলেন, তাঁকে মারধোর করলেন। তখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও সেটা নিয়ে সমালোচনা শুরু করল। কয়েকদিন আগেই বাংলাদেশের এক আদালতেও একই ধরণের ঘটনা ঘটেছিল। এক আসামীকে ছিনিয়ে নিয়ে মব জাস্টিসের নামে মারধোর করা হয়েছিল। সবমিলিয়ে সরকারের মুখ পুড়ছিল ক্রমাগত। বাংলাদেশের সাধারণ মানুষও আতঙ্কিত এই মব কালচার নিয়ে। রাতের বেলা ঢাকার মতো শহরে কেউ বাস বা ট্রেন ধরতে যেতে ভয় পাচ্ছেন। কেউ কেউ ঘরের বাইরে দোকানপাট করতে যেতেও ভয় পাচ্ছেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের কমিশনার দাবি করেছিলেন, যে বা যারা মব জাস্টিসের সঙ্গে জড়িত থাকবেন তাঁদের কঠোর সাজা হবে। এমনকি পুলিশও যদি মব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তাহলে তাঁরাও শাস্তির মুখে পড়বেন। কিন্তু আদতে দেখা গেল তা চোখে ধুলো দেওয়ার মতো ঘটনা। কারণ, কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় করা মামলায় যাদের গ্রেফতার করা হয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যেই তাঁদের জামিন হয়ে গেল। প্রসঙ্গত, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. হানিফ-সহ তিনজনকে গ্রেফতার করেছিল মব সৃষ্টি এবং প্রাক্তন নির্বাচনী আঘিকারিককে হেনস্থার ঘটনায়। মজার ব্যাপার হল, ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনার সময় সেখানে পুলিশও উপস্থিত ছিল। অনলাইনে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, নূরুল হুদাকে জুতা দিয়ে মারছিলেন মুজাম্মেল হোসেন ঢালী নামে এক অভিযুক্ত। তাঁরও জামিন হয়ে গেল। ফলে মব জাস্টিস চলছে, চলবে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

প্রভু জগন্নাথের প্রসাদেও কোটি কোটি টাকার দুর্নীতি! বিজেপির অভিযোগে জেরবার তৃণমূল

Next Post

সঠিক সময়ের অপেক্ষায় শেখ হাসিনা ইরান-ইজরায়েল যুদ্ধেই তাঁর ফেরার সম্ভবনা উজ্জ্বল হচ্ছে!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
53
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
সঠিক সময়ের অপেক্ষায় শেখ হাসিনা ইরান-ইজরায়েল যুদ্ধেই তাঁর ফেরার সম্ভবনা উজ্জ্বল হচ্ছে!

সঠিক সময়ের অপেক্ষায় শেখ হাসিনা ইরান-ইজরায়েল যুদ্ধেই তাঁর ফেরার সম্ভবনা উজ্জ্বল হচ্ছে!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি