• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
উপদেষ্টাদের ঘিরে ফেলছে সাধারণ মানুষ! এবার কি তবে প্রধান উপদেষ্টার পালা?

উপদেষ্টাদের ঘিরে ফেলছে সাধারণ মানুষ! এবার কি তবে প্রধান উপদেষ্টার পালা?

administrator by administrator
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ার ঘটনায় মহা বিপাকে পড়েছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে উপদেষ্টাদের থেকে শুরু করে সেনাকর্তাদের অনেককেই। মঙ্গলবার যেমন, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ নজরুল এবং সি আর আবরার। কার্যত ৯ ঘণ্টা তাঁদের ক্যাম্পাসের ভিতর অবরুদ্ধ হয়ে থাকতে হয়েছে। দীর্ঘ আলাপ আলোচনার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাঁরা সেখান থেকে বেরিয়ে আসন। কিছুটা সময় অবরুদ্ধ ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও। এর আগে সোমবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল জামাতের আমীরকে। উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার নাগাদ বাংলাদেশের দুই উপদেষ্টা আসিফ নজরুল এবং সি আর আবরার-সহ অন্যরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলেন। স্কুলের যে ভবনে বিমান বিধ্বস্ত হয়েছিল, সেখানেই তাঁরা প্রথমে পরিদর্শন করেন এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁদের ঘিরে ধরেন। এমনকি সে সময় তাঁদের উদ্যেশ্যে ভুয়া–ভুয়া স্লোগানও দেওয়া হয়।

ADVERTISEMENT

একপর্যায়ে উপদেষ্টা আসিফ নজরুল-সহ অন্যরা স্কুলের একটি ভবনের ভেতরে ঢুকে পড়েন। এবং সেখানেই প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ হয়ে ছিলেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, বিমান দুর্ঘটনার পর বহু দেহ লোপাট করে দিয়েছে সেনা। অনেক পড়ুয়া, শিক্ষক এখনও নিখোঁজ। অন্তর্বর্তীকালীন সরকারও মৃত ও আহতদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না। কলেজের বাইরে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে যান এই সময়। এমনকি ভিড় জমে যায় হাসপাতালগুলির বাইরেও। সর্বত্রই সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে থাকেন সাধারণ মানুষ ও পড়ুয়ারা। সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ, দুর্ঘটনার পর সেখানে স্থানীয় যারা উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন, সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেই তাঁদের হঠিয়ে দেয়। এমনকি সাংবাদিকদেরও কাজ করতে বাঁধা দেওয়া হয়। সবচেয়ে বড় অভিযোগ, বাহিনী বহু দেহ লোপাট করে দিয়েছে। একসময় জনবিক্ষোভ মোকাবিলায় কলেজ ও হাসপাতাল চত্বরে জমায়েত নিষিদ্ধ ঘোষণা করে সেনা ও পুলিশ। আর তাতেই ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটি কাজ জনগণের মনে সন্দেহ দানা বাঁধতে সাহায্য করছে। স্কুল চলাকালীনই যখন একটি যুদ্ধবিমান আছড়ে পড়ে আগুন লেগে যায়, তখন কতজন আহত ও নিহত হতে পারে তার ধারণা দিতে পারেনি সরকার। এমনকি মাত্র ৩১ জনের মৃত্যু হয়েছে জানানো হলেও নিঁখোজের প্রকৃত সংখ্যা জানানো হয়নি। কিন্তু আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি ইতিমধ্যেই দাবি করছে, বহু মানুষ তাঁদের সন্তান বা প্রিয়জনকে ৪৮ ঘণ্টা পরও হন্যে হয়ে খুঁজছেন। তাই ক্ষোভ বাড়ছে দিকে দিকে। আর সেই ক্ষোভেরই বহিপ্রকাশ ঘটছে ঢাকায়। বিশ্লেষকরা বলছেন, আসলে ঢাকার ওই হাসপাতালগুলিতে অগ্নিদগ্ধের চিকিৎসার যে বন্দোবস্ত ছিল হাসিনা আমলেও তা এখন আর নেই। তাই হাসপাতালগুলি কড়া নিরাপত্তায় মুড়ে দিয়ে সত্য ঢাকতে চাইছে সরকার। যে ভারতকে দিন-রাত দোষ দিয়ে একটা ভারত-বিরোধী জিগির তুলছিল মুহাম্মদ ইউনূসের সরকার ও জামাত-এনসিপি নেতারা। সেই ভারতই ঢাকায় মেডিকেল টিম ও আধুনিক চিকিৎসার সরঞ্জাম পাঠাচ্ছে। এতে ক্ষোভ আরও বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, এই পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে আগামীদিনে প্রধান উপদেষ্টাও ঘোরাও হবেন সাধারণ মানুষের কাছে। সেদিন আসতে দেরি নেই।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ছাব্বিশের পর মাননীয়ার দিল্লি দখলের ডাক কিসের ইঙ্গিত? ভূ-রাজনৈতিক খেলা নাকি নিছক ভোটার তালিকার ভয়!

Next Post

গোপালগঞ্জ গণহ’ত্যা! এবার ইউনূস ও ওয়াকারের বিরুদ্ধেই আন্তর্জাতিক আদালতে মামলা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
গোপালগঞ্জ গণহ’ত্যা! এবার ইউনূস ও ওয়াকারের বিরুদ্ধেই আন্তর্জাতিক আদালতে মামলা

গোপালগঞ্জ গণহ’ত্যা! এবার ইউনূস ও ওয়াকারের বিরুদ্ধেই আন্তর্জাতিক আদালতে মামলা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি