• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জাপা-র পর আপা ফিরছে নির্বাচনে অংশগ্রহণ নিতে সবুজ সংকেত পেল বাংলাদেশ

জাপা-র পর আপা ফিরছে নির্বাচনে অংশগ্রহণ নিতে সবুজ সংকেত পেল বাংলাদেশ

Rupendu Das by Rupendu Das
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

দেখে নেব, বলেছিলেন বাংলাদেশের এক নেতা। কার উদ্দেশ্যে বলেছিলেন। একজনের বিরুদ্ধে নয়। বহুজনের বিরুদ্ধে। সেই নেতার নিশানায় ছিলেন তদারকি সরকার প্রধান ইউনূস, নির্বাচন কমিশন, সেনা। কে যে তাঁর তালিকায় নেই, সেটা বলা ভারি মুশকিল। সেই দেখে নেওয়ার জন্য ওই নেতার নেতৃত্বে একটি মিছিলও বেরিয়েছিল। যে দলকে দেখে নেবেন বলে তিনি ডাক দিয়েছে, তাঁর নেতৃত্ব মিছিল সেই দলের দফতরের সামনে হাজির হলে পুলিশ আর ওয়াকার-বাহিনী রাম প্যাদানি দিয়েছে। শুধু তাঁকেই নয়, মিছিলে সামনের সারিতে যে সব নেতারা ছিলেন তাদেরও। মানে একটা মারও বাইরে পড়েনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডান্ডার জোর কত। বেশকিছুদিন তিনি হাসপাতালে ছিলেন। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর ফের হারমোনিয়াম গলায় ঝুলিয়ে গান গাইতে শুরু করেছেন।
জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার দাবি তুলেছিলেন গণ অধিকার পরিষদ। তারা অগাস্ট মাসের শেষের দিকে একটি মিছিল বের করে। মিছিলের সামনের সারিতে ছিলেন নুরুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ সংগঠনের শীর্ষ নেতারা। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে তারা হাজির হতেই সেনা ও পুলিশ যৌথভাবে তাঁদের পিটিয়েছে। দলের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু জাতীয় পার্টিসহ ১৪ দলের দোসরদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি। অবিলম্বে এদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু তাদের দাবি মেনে সরকার যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে না সেটা এতোদিনে স্পষ্ট হয়ে গিয়েছে। তাঁর কারণও আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করাটা যে কতটা ভুল হয়েছে, সেটা এখন তদারকি সরকার বেশ ভালো রকম টের পাচ্ছেন। দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ভারত থেকে বটেই আন্তর্জাতিকমহল থেকে ক্রমাগত চাপ আসছে। সেই চাপ না সামাল দিতে পারছেন মহামহিম ইউনূস, না পারছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তারা যে ফিরছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করলে পরিস্থিতি যে জটিল থেকে জটিলতর হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেই ঝুঁকি নেওয়ার ঝুঁকি নিতে নারাজ ইউনূস এবং বাংলাদেশ নির্বাচন কমিশন। শুধু জাতীয় পার্টি কেন, এই মুহূর্তে তদারকি সরকার তথাকথিত ফ্যাসিবাদী দলগুলিকে নিষিদ্ধ ঘোষণা করার সাহস দেখাবে না। আসলে ভয় অন্য জায়গায়। আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে না পারে, তাহলে জাতীয় পার্টি অবধারিতভাবে আসবে। ফলে, তাদের ক্ষমতায় আসীন হওয়া খুব কঠিন নয়।
আসলে গণঅধিকার পরিষদের এই বাড়বাড়ন্তের পিছনে রয়েছে জামাত এবং জামাত-সমমনোভাবাপন্ন দলগুলি। তারাও চাইছে অবিলম্বের তদারকি সরকার প্রধান জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করুক। ড. ইউনূস কিন্তু এই সব দাবিকে আমল দিতে নারাজ। তাছাড়া যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রভাবশালী থিঙ্কট্যাংক ইন্টারন্যাশনাল রিপাব্লিকান ইন্সটিটিউট (আইআরই) জাতীয় পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে। বৈঠক হয় গত ২২ অক্টোবর, সকালে রাজধানীর একটি হোটেলে। প্রতিনিধিদলে ছিলেন দলের চেয়ারম্যান গোলাম মহম্মদ কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রেসডিয়াম সদস্য হাজি সইফুদ্দিন আহমেদ মিলন এবং উপদেষ্টা মেজর (অব.) মো মাহফুজুর রহমান। আইআরই-য়ের প্রতিনিধিদলকে তারা জানিয়ে দেন, বর্তমান তদারকির সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনওভাবেই সম্ভব নয়। সংবিধানের প্রসঙ্গে টেনে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণভোটের কোনও সংস্থান নেই। তাই, এই মহূর্তে গণভোট করা হবে অসাংবিধানিক। তবে জাতির প্রয়োজনে গণভোট করা যেতেই পারে।
আইআরই যে কতটা প্রভাবশালী একটি সংগঠন, সেটা যাঁদের জানার, তারা ঠিক জানেন। ইউনূস যে ভুল করেও জাপাকে নিষিদ্ধ করবে না তা স্পষ্ট।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

ADVERTISEMENT
Previous Post

সেনাপ্রধান ওয়াকারের আতঙ্কেই  দেশে ফিরতে ভয় তারেকের?

Next Post

আওয়ামী লীগকে দেখতে চায় বাংলাদেশ গোপনে ইউনূসের বিপরীতে এগোচ্ছে দেশ

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
আওয়ামী লীগকে দেখতে চায় বাংলাদেশ গোপনে ইউনূসের বিপরীতে এগোচ্ছে দেশ

আওয়ামী লীগকে দেখতে চায় বাংলাদেশ গোপনে ইউনূসের বিপরীতে এগোচ্ছে দেশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি