• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আমেরিকা-চিনের খেলায় শেষ মুহূর্তে ভয়ংকর বিপদে ইউনূস

আমেরিকা-চিনের খেলায় শেষ মুহূর্তে ভয়ংকর বিপদে ইউনূস

administrator by administrator
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ড্রোন উৎপাদনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। এ লক্ষ্যে চিনের সঙ্গে সরকারি পর্যায়ে (জিটুজি) একটি সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনে চুক্তি করবে বাংলাদেশ। বাংলাদেশ বিমানবাহিনী এবং চিনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিইটিসি ইন্টারন্যাশনালের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হবে। এতে বাংলাদেশ একদিকে যেমন আত্মনির্ভর প্রতিরক্ষাব্যবস্থার পথে একধাপ এগিয়ে যাবে, অন্যদিকে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেও এটি হবে অনন্য পদক্ষেপ।
গত ৬ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় “এস্টাবলিশমেন্ট অব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এন্ড ট্রান্সফার অব টেকনোলজি (টিওটি) ফর আনম্যানড এরিয়াল ভ্যাহিকেল (ইউএভি)” শীর্ষক প্রকল্প প্রস্তাবের অনুমোদন দেয়। ৬০৮ কোটি আট লাখ টাকার এই প্রকল্পে ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, প্রযুক্তি আমদানি ও স্থাপনের জন্য এলসি খোলা এবং পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৫৭০ কোটি ৬০ লাখ টাকা।
এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন জানান, বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনে আগে থেকেই আগ্রহ দেখিয়ে আসছে। এতে প্রতিবেশী দেশগুলোর কিছুটা উদ্বেগ থাকলেও জাতীয় স্বার্থে এই পদক্ষেপ প্রশংসনীয়। আবার চিনের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় পশ্চিমের একটি অংশের উদ্বেগ থাকলেও জাতীয় স্বার্থে এটা উপেক্ষা করতে হচ্ছে। বাংলাদেশের সমুদ্র প্রতিরক্ষা, সীমান্ত অপরাধ নজরদারিসহ নানা কাজে ড্রোন ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। তবে বাইরের এসব উদ্বেগ নিরসনে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে, যাতে বাংলাদেশের প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের বোঝানো যায়। তিনি বলেন, বাংলাদেশ আগে থেকেই ড্রোন তৈরির কথা চিন্তা করছে। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের অভাবে বেশি দূর এগোনো যায়নি। তিনি আরও বলেন, ড্রোন শুধু সামরিক খাতে নয়, এটি বেসরকারি খাতেও ব্যবহার করা যায়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন। ড্রোন কারখানা স্থাপন ও প্রযুক্তি হস্তান্তর (টিওটি) আমদানির প্রস্তাব অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “কোন দেশ থেকে যুদ্ধবিমান কেনা হবে—এ নিয়ে অনেক আলোচনা চলছে। তাই এখনই ড্রোন বা যুদ্ধবিমান নিয়ে কিছু বলছি না। সবকিছু আগে চূড়ান্ত হোক।”
প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ বিমান বাহিনী চিনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ‘চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন (সিইটিসি) ইন্টারন্যাশনাল’-য়ের সরবরাহকৃত প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী দেশেই ড্রোন উৎপাদন ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা অর্জন করবে, যা দীর্ঘমেয়াদে আমদানিনির্ভরতা কমাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন। এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের কর্মকর্তারা কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।
পাঁচটি শর্তে অর্থ মন্ত্রক প্রস্তাবটি অনুমোদন করে। এর মধ্যে রয়েছে চলতি অর্থবর্ষের জন্য যে অর্থ ব্যয় করতে হবে, তা প্রদত্ত বরাদ্দের মধ্যে থেকেই। এর জন্য বাড়তি কোনও অর্থ বরাদ্দ করা হবে না। চিনের রাষ্ট্রায়ত্ত সিইটিসি ইন্টারন্যাশনাল শুরুতে জাহাজ ভা়ড়াসহ সব মিলিয়ে ৬৪৩. ৬১ কোটি টাকা বরাদ্দ করে। তবে বিমানবাহিনীর কর্মকর্তারা গত নভেম্বরে চিনা সংস্থাটির প্রতিনিধির সঙ্গে আলোচনা করে চুক্তিমূল্য ৩৫.৫৩ কোটি টাকা কমিয়ে ৬০৮.০৭ কোটি টাকায় নামিয়ে আনেন। সিইটিসি ইন্ট্যারন্যাশনাল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইলেক্ট্রনিক তথ্যপ্রযুক্তির সব খাতজুড়ে কার্যক্রম থাকা চিনের একমাত্র বৃহৎ প্রযুক্তি কর্পোরেশন এটি যার আওতায় রয়েছে প্রতিরক্ষা ইলেক্ট্রনিক্স, নিরাপত্তা ইলেক্ট্রনিক্স ও ইনফরমাইজেশন। প্রতিষ্ঠানটির পণ্য ও সেবা বর্তমানে বিশ্বের ১১০টির বেশি দেশে ব্যবহৃত হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ড্রোন উৎপাদন কারখানা ও টিওটি আমদানিতে যে অর্থ ব্যয় হবে সে জন্য বিমানবাহিনীকে বাজেটে বাড়তি অর্থ বরাদ্দ করার প্রয়োজন হবে না। বাহিনীর জন্য প্রতিবছর বাজেটে “অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জাম ”খাতে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তা দিয়েই এই ব্যয় সামাল দেওয়া যাবে।
আমেরিকা কিন্তু বিষয়টিকে রীতিমতো গুরুত্ব দিয়ে দেখছে। ঢাকায় পা রেখে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, চিনের সঙ্গে সামরিক ও নিরাপত্তা ইস্যুতে সম্পর্ক রাখার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্র এই বিষয়ে উদ্বিগ্ন। এটা কোনও সাধারণ বক্তব্য নেই। বক্তব্যের লক্ষ্য সরাসরি ইউনূস সরকার। মার্কিন প্রশাসনের অবস্থান খুব স্পষ্ট। আমেরিকা চায় না সামরিক ক্ষেত্রে বাংলাদেশ চিনের ওপর নির্ভরশীল হয়ে পড়ুক। গত দুই বছর ধরে আমেরিকা চেষ্টা চালিয়ে গিয়েছে। এমনকী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আমেরিকার সফরকালে তাকে এই বিষয়ে অবগত করা হয়। পরামর্শ দেওয়া হয় এই প্রকল্প থেকে সরে আসার। এদিকে, বাংলাদেশে চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রকল্পের অগ্রগতির জন্য তদারকি সরকারকে ধন্যবাদ জানান। ইউনূস পড়েছেন উভয়সংকটে। একদিকে চিন অপর দিনে আমেরিকা।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

এবার সরাসরি অ্যাকশনের ময়দানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

Next Post

সেনাবাহিনী বিরোধী ডাক। গৃহযুদ্ধে জড়াচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী! চরম অস্থিরতা ক্যান্টনমেন্টে

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
37
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
সেনাবাহিনী বিরোধী ডাক। গৃহযুদ্ধে জড়াচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী! চরম অস্থিরতা ক্যান্টনমেন্টে

সেনাবাহিনী বিরোধী ডাক। গৃহযুদ্ধে জড়াচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী! চরম অস্থিরতা ক্যান্টনমেন্টে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি