• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভোট মিটলেই  নতুন জীবনের খোঁজে  ইউনূস উপদেষ্টারা

ভোট মিটলেই নতুন জীবনের খোঁজে ইউনূস উপদেষ্টারা

Partha Hazra by Partha Hazra
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ অগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেড় বছর পর এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে চলেছে আজ অর্থাৎ ১২ ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে।বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর বিজয়ী দল বা জোট সরকার বাংলাদেশের সিংহাসনে সরকার গঠন করবে।

ADVERTISEMENT

কিন্তু এরপরে ইউনূস সহ ইউনূসের উপদেষ্টা পারিষদ সদস্য কি করবেন? তারা কি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে বেছে নেবেন নতুন জীবন? নাকি কোনভাবে থেকে যাবেন সরকারের কোন পদে? তা নিয়েই জল্পনা তুঙ্গে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ভোটের মাধ্যমে জয়ী দল তৈরি করবে বাংলাদেশের নতুন সরকার। তার সাথে সাথেই শেষ হয়ে যাবে ইউনূস উপদেষ্টাদের রাজত্বকাল।২০২৪ সালের ৫ অগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া গণবিক্ষোভের জেরে পতন হয়েছিল তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। তার পর ৮ অগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারপরেই পদ্মা দিয়ে গড়িয়ে গেছে অনেক জল। দেড় বছর পর এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে চলেছে বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে।প্রধান উপদেষ্টা ইউনূস ছাড়াও অন্তর্বর্তী সরকারে ছিলেন ২০ জন উপদেষ্টা সদস্য। দায়িত্ব শেষ হওয়ার পর তাঁদের কেউ শিক্ষকতায়, কেউ বা লেখালিখিতে ফেরার কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমে সামনে।বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’-কে জানিয়েছেন, সরকারি দায়িত্ব শেষ হওয়ার পর তিনি আবার ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কাজে যোগ দেবেন। সালেহউদ্দিন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে কিছু দিন বিশ্রাম নিয়ে মার্চ মাসে পুরনো কর্মস্থলে ফিরতে চান তিনি। শিক্ষকতায় ফিরতে চান ইউনূস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। অধ্যাপনার পাশাপাশি মৌলিক বিষয়ে লেখালিখি এবং গবেষণা করার কথাও জানিয়েছেন তিনি। নজরুলের কথায়, ‘খুব অপেক্ষায় আছি, কখন আমার সেই প্রিয় জীবনে ফিরে যাব।’অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হাসান লেখালিখিতে ফিরতে চান। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি এসে জানিয়েছেন, ‘আপাতত কিছুদিন বিশ্রাম নেব। এর পর আগের মতোই লেখালিখিতে ফিরতে চাই।’ খাদ্য ও ভূমি মন্ত্রকের উপদেষ্টা আলী ইমাম মজুমদার আবার সংবাদমাধ্যমের সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার কথা জানিয়েছেন। উপদেষ্টা হওয়ার আগে তিনি সংবাদপত্রে নিবন্ধ লিখতেন। দায়িত্ব শেষ হওয়ার পর তিনি আগের মতোই সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকতে চান বলে জানিয়েছেন আলী ইমাম।

নজরুলের মতোই লেখালিখিতে ফিরতে চান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। উপদেষ্টা হওয়ার পর সরকারের তরফে যে গাড়ি পেয়েছিলেন, তা ফেরক দিয়ে দিচ্ছেন তিনি। নতুন গাড়ি কেনার বিষয়েও খোঁজখবর শুরু করেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন, আপাতত কিছু দিন নিরিবিলিতে থাকার পরিকল্পনা রয়েছে তাঁর। তার পর মানবাধিকার বিষয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। জুলাই আন্দোলনে যুক্ত নারীদের নিয়েও কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন শারমীন।ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রকের উপদেষ্টারা তাঁদের সচিবালয় থেকে জিনিসপত্র গোছানোর কাজ শুরু করে দিয়েছেন। বুধবার প্রধান উপদেষ্টা ইউনূস অবশ্য নানা কাজে ব্যস্ত ছিলেন। তাঁর প্রেস শাখার তরফে জানানো হয়, শিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউনূস। তা ছাড়া আরও একটি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৃহস্পতিবার ইউনূস ঢাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

বাংলাদেশের নির্বাচন মিটলে তিনি কী কী কাজ করতে চান, ইতিমধ্যেই তা জানিয়েছেন স্বয়ং ইউনূস নিজেই। তিনি ‘ডিজিটাল হেল্‌থকেয়ার ডেভেলপমেন্ট’ নিয়ে কাজ করার কথা জানিয়েছেন। এর ফলে স্বাস্থ্য পরিষেবায় বাংলাদেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের প্রবেশাধিকার বাড়বে বলে জানান তিনি। তা ছাড়া তরুণ উদ্যোক্তা তৈরির যে উদ্যোগ নিয়েছেন, সেই কাজ চালানোর কথা জানিয়েছেন শান্তিতে নোবেল প্রাপ্ত মুহাম্মদ ইউনূস।

Author

  • Partha Hazra
    Partha Hazra

    View all posts

Previous Post

১২ ফেব্রুয়ারি এক অন্য ভোটের সাক্ষী রইল গোটা বাংলাদেশ

Next Post

আজ ১২ ফেব্রুয়ারি প্রতি দলের প্রধানরা কে কে জিতছেন কাদের হার নিশ্চিত?

Partha Hazra

Partha Hazra

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
28
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
25
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
31
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
37
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
22
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
11
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
22
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
45
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
13
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
আজ ১২ ফেব্রুয়ারি  প্রতি দলের প্রধানরা  কে কে জিতছেন কাদের হার নিশ্চিত?

আজ ১২ ফেব্রুয়ারি প্রতি দলের প্রধানরা কে কে জিতছেন কাদের হার নিশ্চিত?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি