• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ছোট্ট এই দ্বীপ ভারত পুনর্দখল করলেই “ফুস” হয়ে যাবে চিন-বাংলাদেশ

ছোট্ট এই দ্বীপ ভারত পুনর্দখল করলেই “ফুস” হয়ে যাবে চিন-বাংলাদেশ

administrator by administrator
2 years ago
in আন্তর্জাতিক, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আন্দামান সাগরে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ, যা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একেবারে কাছে অবস্থিত। এই দ্বীপটির ভৌগলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে এই দ্বীপ যার দখলে থাকবে, তাঁদের হাতে গোটা দক্ষিণ এশিয়ার নেতৃত্বের চাবিকাঠি থাকবে। আদতে একটি দ্বীপ নয়. কয়েকটি ছোট ছোট দ্বীপপুঞ্জের একত্রে নাম কোকো দ্বীপ। যা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাত্র ৫৫ কিমি দূরে অবস্থিত। আদতে এই দ্বীপ মিয়ানমারের দখলে। ১৯৯০ সালের গোড়ার দিকেও এই কোকো দ্বীপ নিয়ে কম রহস্য ছিল না। কিন্তু বাংলাদেশ ইস্যু সামনে আসতেই নতুন করে কোকো দ্বীপ নিয়ে চর্চা শুরু হয়েছে। কেন কোকো দ্বীপ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভারতের নিরাপত্তার দিক থেকে? দাবি উঠছে, ভারত যেন জাতীয় নিরাপত্তার কারণে এই কোকো দ্বীপের দখল নেয়। এখন প্রশ্ন উঠছে,  কেনই বা বিশ্বের তাবড় তাবড় দেশ এই কোকো দ্বীপের উপর তাঁদের নজরদারি স্যাটেলাইট স্থির করে রেখেছে? এই দ্বীপের ইতিহাসই বা কি, অথবা ভারতের সঙ্গে এর সম্পর্কই বা কি, কেনই বা ভারত এই দ্বীপ দখল নিতে চাইছে? এই বিষয়েই আজকের প্রতিবেদন।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ইতিহাস বলছে, একসময় কোকো দ্বীপপুঞ্জ উত্তর আন্দামান দ্বীপপুঞ্জের অংশ ছিল, যা মিয়ানমারকে উপহার স্বরূপ দিয়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ঠিক যেমনটা বর্তমান চট্টগ্রামকে পূর্ব পাকিস্তানের হাতে ছেড়ে দিয়েছিলেন তিনি। আন্দামানের বিজেপি সাংসদ বিষ্ণুপদ রায় লোকসভার ভোট পর্বে এই অভিযোগ করেন। তিনি বলেছিলেন, “কংগ্রেস সর্বদাই ভারত বিরোধী মনোভাব পোষণ করেছে। নেহেরু কোকো দ্বীপপুঞ্জ, যা উত্তর আন্দামান দ্বীপপুঞ্জের অংশ ছিল, মিয়ানমারকে উপহার দিয়েছিলেন, যেটি বর্তমানে চীনের সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে। ফলে বাহ্যিক নিরাপত্তা আজ চ্যালেঞ্জের মুখে”। বিজেপি সাংসদ খুব একটা ভুল কথা বলেননি। কোকো দ্বীপপুঞ্জ কৌশলগত কারণে এখন গোটা বিশ্বেরই মাথাব্যাথার কারণ হয়ে উঠছে।

 

প্রথমেই একটু বলে রাখি এই কোকো দ্বীপপুজ্ঞের ইতিহাস। সেই আঠারো শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্দামান ও নিকোবর দ্বীপপুজ্ঞের সঙ্গেই কোকো দ্বীপের দখল নিয়েছিল। উনিশ শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ সরকার এই দ্বীপপুঞ্জ অধিকার করে। সেই সময় ব্রিটিশ সরকার এই দ্বীপে একটি পেনাল কলোনী বা দ্বীপান্তর সাজা প্রাপ্তদের জন্য আবাসস্থল তৈরি করেছিল। ১৯৩৭ সালে ভারত থেকে তৎকালীন বার্মা বিচ্ছিন্ন হওয়ার সময় আশ্চর্যজনকভাবে কোকো আইল্যান্ড বার্মার হাতে দেওয়া হয় এবং আন্দামান ও নিকোবারকে ভারতের হাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আন্দামান দ্বীপপুঞ্জ-সহ কোকো দ্বীপগুলির দখলও নেয়। পরে ১৯৪৮ সালে বার্মা স্বাধীন হওয়ার পর কোকো দ্বীপপুঞ্জ ফের বার্মার দখলে যায়। সেই সময় অনেকেই ভারতের কাছে আর্জি করেছিল কোকো আইল্যান্ডের দখল নেওয়ার জন্য। কিন্তু জওহরলাল নেহেরু তা করেননি। এটাই এখন ভারতের মাথাব্যাথার কারণ। ২০০৩ সালে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্দেজ বিবিসিকে দেওয়া একটি সাক্ষাত্কারে বলেছিলেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ১৯৫০ সালে বার্মাকে কোকো দ্বীপপুঞ্জ ‘দান’ করেছিলেন এবং এইভাবে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ সমর্পণ করেছিলেন।

 

১৯৬২ সালে মায়ানমারে সামরিক অভ্যুত্থানের পর, এই দ্বীপগুলিতে সেনাবাহিনী নতুন করে একটি পেনাল কলোনি প্রতিষ্ঠা করেছিল। পরবর্তীতে মিয়ানমার নৌবাহিনী সেখানে একটি নৌ ঘাঁটিও গড়ে তোলে। তবে ১৯৯৪ সালে, চীন এই কোকো দ্বীপগুলি মিয়ানমারের সেনাবাহিনীর কাছ থেকে এই লিজ নিয়েছিল। যদিও উভয় দেশই এ ধরনের কোনও চুক্তির বিষয়ে অস্বীকার করে। সেই সময় থেকেই গোটা বিশ্বের নজর ঘুরে যায় এই কোকো দ্বীপগুলির দিকে। ব্রিটিশ পলিসি ইনস্টিটিউট চ্যাথাম হাউসের এবং ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারিতে তোলা কয়েকটি স্যাটেলাইট ছবিতে কোকো দ্বীপে আধুনিক সামরিক পরিকাঠামো নির্মাণের চিত্র ধরা পড়েছে। সেখানে ২,৩০০ মিটার রানওয়ে তৈরি হয়ে গিয়েছে। একটি রাডার স্টেশন, দুটি নতুন হ্যাঙ্গার এবং একটি আবাসন ব্লক এবং জলরাশিকে বিভক্ত করা পথের সন্ধান মিলেছে। প্রতিটি নির্মানই যে চিন করছে, সেটা বলাই বাহুল্য। এখন প্রশ্ন হল, এই কোকো দ্বীপ কি ভারত ফেরত নিতে পারবে? আর ফেরত আনতে গেলে কোন উপায়ে তা সম্ভব?

 

১১ কিলোমিটার দৈর্ঘ্যের কোকো দ্বীপ আকৃতিতে ছোট হলেও এর অবস্থান কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এটি কেবল মালাক্কা প্রণালীর কাছাকাছি নয়, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত। আন্দামানে ভারতীয় নৌবাহিনী এবং বিমান বাহিনীর ঘাঁটিও রয়েছে। আবার কোকো দ্বীপপুঞ্জ আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যপথে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ফলে চিন এখানে সামরিক ঘাঁটি নির্মান করে ফেললে তাঁদের দখলে থাকবে এই এলাকা। যেটা এখন ভারত ও আমেরিকার মাথাব্যাথার কারণ। ভারত যেহেতু উপহার হিসেবে তাঁদের ব্যবহারের জন্য মিয়ানমারকে কোকো আইল্যান্ড দিয়েছিল। সেহেতু ভারতের অধিকার রয়েছে কোকো আইল্যান্ড ফেরত পাওয়ার। কোনও নির্বাচিত সরকার নয়, বরং মিয়ানমারের সেনা শাসক চিনকে কোকো দ্বীপপুঞ্জকে লিজ দিয়েছিল। ফলে মিয়ানমারের ক্ষমতায় যদি জননেত্রী আন-সান-সু-কি ফিরে আসতে পারেন তাহলে ভারতের সুবিধা হবে। না হলে ভারতকে সামরিক বল প্রয়োগ করতে হবে। যা অবশ্য এই মুহূর্তে ঝুঁকির। কারণ, এতে চিনের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে হবে ভারতকে। আর এই কোকো দ্বীপপুঞ্জ যদি ভারত পুনর্দখল করতে পারে, তাহলে চিন, পাকিস্তান ও বাংলাদেশ চরম বেকায়দায় পড়বে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে মূলত মণিপুর ও মিজোরামে হিংসাত্মক কার্যকলাপ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: CHINACOCO ISLANDINDIAINDIA-CHAINA
Previous Post

হাসিনার আমলে হওয়া যাবতীয় চুক্তি বাতিল করতে চায় বাংলাদেশ!

Next Post

হাওয়া বদল বঙ্গে, চলতি সপ্তাহে আরও পারদ পতন

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি