• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আতঙ্কের জানুয়ারি মুহাম্মদ ইউনূসের, তেমনই অপেক্ষায় মোদি-হাসিনা!

আতঙ্কের জানুয়ারি মুহাম্মদ ইউনূসের, তেমনই অপেক্ষায় মোদি-হাসিনা!

administrator by administrator
2 years ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মার্কিন মুলুকের প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। যার ফলে বিশ্বের অনেক দেশ যেমন চিন্তিত, তেমনই এমন কয়েকটি দেশ রয়েছে, যারা ভয়ে কাঁপছে। এই দ্বিতীয় শ্রেনির দেশগুলির মধ্যে অন্যতম পাকিস্তান ও বাংলাদেশ। আর চিন্তায় রয়েছে চিন। এই তিন দেশ ভারতের প্রতিবেশী। অপরদিকে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার আগেই খুশিতে ডগমগ ভারত। কারণটা অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের অতি ঘনিষ্টতা। ট্রাম্প শপথ নেওয়ার আগেই তিনি যে ক্যাবিনেট বাছাই করেছেন, তাতেও বোঝা যাচ্ছে ২০২৫-এর জানুয়ারি থেকে ভারত এই উপমহাদেশে অনেকটাই সুবিধাজনক অবস্থানে থাকবে। কারণ ট্রাম্প ক্যাবিনেটে এমন অনেকেই আছেন, যারা ঘোষিতভাবেই পাকিস্তান বিরোধী, আবার অনেকে আছেন যারা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। যেমন তুলসী গাবার্ড, যিনি মার্কিন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পদে বসছেন। তিনি মার্কিন নাগরিক হলেও নিজেকে হিন্দু ভেবে গর্ব করেন। তিনি নরেন্দ্র মোদিকে পছন্দ করেন। ফলে পাকিস্তান ও বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূল করতে তিনি ভারতের সঙ্গে আন্তরিকভাবে কাজ করবেন এটা অনস্বীকার্য। এটাই শেষ নয়। ট্রাম্পের দ্বিতীয় বারের মেয়াদে ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন একঝাঁক ভারতীয় বংশোদ্ভূত আধিকারিক। এর মধ্যে রয়েছে কলকাতা কানেকশনও! আগামী ২০ জানুয়ারি থেকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে সরকারী ভাবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। ফলে বাংলাদেশের ইউনুস প্রশাসন ইতিমধ্যেই থরহরিকম্প।

ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্যাটেলকে ডিরেক্টর অফ এফবিআই পদে মনোনীত করেছেন ট্রাম্প। একটি গুজরাটি পরিবারে জন্ম তাঁর। মার্কিন মুলুকের আইন শৃঙ্খলা এবং জাতীয় সুরক্ষার ক্ষেত্রে দুর্দান্ত ট্র্যাকরেকর্ড রয়েছে এই গোয়েন্দা কর্তার। তাঁকে এফবিআই-র সর্বোচ্চ পদে বসানো হচ্ছে। উল্লেখ্য, এফবিআই হল আমেরিকার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ। ডোনাল্ড ট্রাম্প স্বয়ং অনেকবার তা বুঝিয়ে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে গিয়েও ট্রাম্প  নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। জো বাইডেন প্রশাসনকে তোপ দেগে তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, তিনি যদি মার্কিন প্রেসিডেন্ট থাকতেন তাহলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এভাবে নির্যাতন হতে দিতেন না। কড়া হাতে দমন করতেন। ওয়াকিবহাল মহলের মতে, প্রেসিডেন্ট পদে বসেই তিনি বাংলাদেশের তদারকি সরকারের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করতে পারেন। এমনকি শেখ হাসিনাকে স্বসম্মানে দেশে ফেরাতেও সাহায্য করতে পারেন। কূটনৈতিক মহলের অভিমত, ট্রাম্পের বাংলাদেশ নীতি পরিচালিত হতে পারে নরেন্দ্র মোদির দ্বারা। যে কারণে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে মোদি কোনও কঠোর অবস্থান নেননি। তিনি অপেক্ষা করছেন ট্রাম্পের মসনদে বসার। অপরদিকে জল মাপছে বাংলাদেশও। মুহাম্মদ ইউনুস এই বিষয়ে মুখ না খুললেও বাংলাদেশের উপদেষ্টা জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হলেও বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্কে বড় কোনও পরিবর্তন হবে না। তিনি আশা প্রকাশ করেছেন, দুই দেশের মধ্যে এখন যেমন সাংস্কৃতিক ও বাণিজ্যক সম্পর্ক রয়েছে, তেমনই থাকবে।কিন্তু তা যে আদৌ খুব কঠিন, সেটা মানছেন বাংলাদেশের উপদেষ্টাদের অনেকেই।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

প্রসঙ্গত, হাসিনা সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতলতম স্তরে নেমে গিয়েছিল৷ হাসিনার আমলে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রায়ই নানা নেতিবাচক মন্তব্য করতো জো বাইডেন প্রশাসন। তিক্ততা কোনে পর্যায়ে পৌঁছেছিল সেটা বুঝতে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু উক্তি ও সিদ্ধান্তকে স্মরণ করা যায়৷  তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র নাকি তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে চায়৷ একবার জাতীয় সংসদে দাঁড়িয়েও এমন অভিযোগ তুলেছেন তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে৷ অপরদিকে, ক্লিনটন, হিলারি, ওবামদের সঙ্গে আমাদের মুহাম্মদ ইউনূসের অনেকদিন ধরেই একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে৷ যার দারুণ প্রভাব পড়েছিল জো বাইডেনের সঙ্গেও। যেমন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্ক দেখা গিয়েছিল ২০১৬ সালের মার্কিন নির্বাচনের সময়ে৷ নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রকাশ্যেই সেবার হিলারি ক্লিন্টনকে সমর্থন করেছিলেন। এবং ট্রাম্পের কাছে হিলারির পরাজয়ের পর বুঝিয়ে দিয়েছিলেন তিনি ব্যাথিত। যা ট্রাম্পের স্মরণে রয়েছে। অবধারিতভাবে রিপাবলিকান ট্রাম্পের জয় কিছুটা হলেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য৷ ধারণা করা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র আগামী কয়েকটি বছর ভারতের চশমা দিয়েই বাংলাদেশকে দেখবে৷ বাংলাদেশের বিষয়ে ভারত যে যে সিদ্ধান্ত নেবে, সম্ভবত তার প্রতিটা ক্ষেত্রেই সায় থাকবে আমেরিকার৷

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: BANGLADESHDONALD TRUMP
Previous Post

চিকিৎসা চিন্তায় জড়জড়িত বাংলাদেশ,খেলা জমালো ভারত

Next Post

আর অপেক্ষা নয়, এবার বাংলায় শুধুই কনকনে শীতের ইনিংস

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি