• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পিছন থেকে কলকাঠি নাড়ছেন জেনারেল ওয়াকার?

পিছন থেকে কলকাঠি নাড়ছেন জেনারেল ওয়াকার?

Raja Majumder by Raja Majumder
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় এবং তাঁর ক্ষমতাচ্যুতির মাত্র কয়েকমাস আগেই দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু তথাকথিক গণঅভ্যুত্থান এবং তাঁর অব্যবহিত পর বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেনারেল ওয়াকার বড় মুখে বলেছিলেন তিনি বাংলাদেশের মানুষের জান-মালের দায়িত্ব নিলেন। কিন্তু গণঅভ্যুত্থানের ১৫ মাস পরও তিনি তা পালন করেছেন এমন দাবি তাঁর অন্ধ সমর্থকও হয়তো করতে পারবেন না। হাসিনার পতনের পর তাঁর ক্ষমতা না নেওয়া, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা এবং নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়ায় জেনারেল ওয়াকার কার্যত হিরো হয়ে গিয়েছিলেন। তাঁর জনপ্রিয়তা কার্যত আকাশ ছুঁয়েছিল। অনেকেই তাঁর উপর বিশ্বাস রেখেছিলেন যে বাংলাদেশের একাটা ভালো কিছু হবে। কিন্তু তারপরই তিনি শীতঘুমে চলে যান। ফলে ধীরে ধীরে হিরো থেকে ভিলেনে রূপান্তরিত হতে বেশি সময় লাগেনি জেনারেল ওয়াকার উজ জামানের।
পাকিস্তানের মতো বাংলাদেশেও সেনা অভ্যুত্থানের বহু নজির রয়েছে। কিন্তু বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান সেই সুযোগ পেয়েও দূরে থাকলেন। ফলে তাঁর একটা স্বচ্ছ ইমেজ তৈরি হয়েছিল। তিনি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বড় মুখে বলেছিলেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, একটা অন্তর্বর্তী সরকার আমরা গঠন করবো। এরপর সব বিচার হবে। সেই সঙ্গে তিনি বাংলাদেশের সাধারণ মানুষের জান-মালের দায়িত্ব নেওয়ার দাবিও করেছিলেন।

ADVERTISEMENT

সেনাপ্রধানের এই বক্তব্য শোনার পর বাংলাদেশের মানুষের একটা বড় অংশের মধ্যে আস্থা জন্মেছিল যে এবার সেনাবাহিনীর তত্ত্বাবধানেই হয়তো অন্তর্বর্তী সরকার কাজ করবে। সেই সঙ্গে দ্রুত একটি কার্যকরী নির্বাচন হবে বাংলাদেশে। কিন্তু আদতে কি হল, বিগত দেড় বছরে সেনাপ্রধানকেই কার্য়ত ব্যাস্ত থাকতে হল নিজের পদ বাঁচাতে। বাংলাদেশ সেনার মধ্যে অখণ্ডতা রক্ষা করতে এবং কোনও প্রকারে আরেকটি ক্যু ঠেকাতে। ফলে অন্তর্বর্তী সরকারে নাক গলানোর মতো পরিস্থিতি তৈরিই হল না। অপরদিকে সেনাবাহিনীকে মাঠে নামিয়ে দেওয়া হল বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি ট্রাফিক ম্যানেজমেন্ট দেখভাল করতে। কিন্তু তাতে কি বাহিনী সফল হয়েছে? গত ১৫ মাসে বাংলাদেশে অরাজকতা কি একফোঁটা কমেছে? বাংলাদেশের মানুষের জান-মাল কি রক্ষা করতে পেরেছে বাংলাদেশ সেনা? যাদের দায়িত্ব বৈদশিক শত্রুর বিরুদ্ধে লড়াই করা, তাঁরা দেশের শত্রুর বিরুদ্ধেই ডাহা ফেল। ওয়াকিবহাল মহল মনে করছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে পরপর কয়েকটি ঘটনা ঘটে গেল, যেমন ওসমান হাদির উপর গুলি এবং তাঁর মৃত্যুর পর অরাজকতা। সেখানে বাংলাদেশ সেনার ভূমিকা ঠিক কি ছিল, কেনই বা সেনাবাহিনীকে খুঁজে পাওয়া গেল না, সেই প্রশ্ন এবার উঠতে শুরু করেছে।
হাদির মৃত্যু সংবাদ পাওয়ার পর গত বৃহস্পতিবার রাত থেকেই অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। ঢাকায় দুটি সংবাদপত্রের কার্যালয়ে হামলা চালানো হয়। ভাঙচুর করে আগুনও ধরিয়ে দেয় জনতা। কিন্তু আমরা কি দেখলাম, সেনাবাহিনী অনেক পরে সেখানে পৌঁছয় এবং জনতার কাছে হাতজোর করে ২০ মিনিট সময় চায় আগুনে আটকে পড়া সাংবাদিক, সংবাদকর্মীদের উদ্ধার করার জন্য। অন্যদিকে, ময়মনসিংহে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে তাঁকে গাছে বেঁধে আগুন ধরিয়ে দিল মব। এই কাণ্ডকারখানা প্রায় ঘণ্টাখানেক ধরে চললেও সেখানে পৌঁছতে পারেনি সেনাবাহিনী। খুলনা ও রাজশাহীতে ভারতীয় উপ হাইকমিশনে হামলা চালায় একদল দুষ্কৃতি। ভিডিওতে দেখা গিয়েছে, উত্তেজিত জনতা ভারতীয় উপ হাইকমিশনের সামনে আগুন ধরিয়ে ইট-পাথর ছুঁড়ছে। কিছুটা দূরে দাঁড়িয়ে দেখছে সেনাসদস্যরা। অনেক পরে তাঁরা অ্যাকশন নেয়। অর্থাৎ, সেনাবাহিনী যেন কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে, ঘটনাবলী তাই প্রকাশ করে। এখানেই উঠছে প্রশ্ন, কেন বাংলাদেশ সেনা অশান্তি ঠেকানোর চেষ্টা করলো না?
এরমধ্যেই সর্বভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে জেনারেল ওয়াকার সরাসরি ফোন করেছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে। একবার নয়, দুই বার তাঁদের ফোনে কথা হয়। তিনি নাকি ভারতে তাঁর কাউন্টার পার্টকে কথা দিয়েছেন বাংলাদেশে ভারতের সম্পদের কোনও ক্ষতি হতে দেবেন না। যদি এটা সত্যি হয়, তাহলে বলতে হবে বাংলাদেশের সেনাপ্রধান অন্তর্বর্তীকালীন সরকারের থেকে এবার দুরত্ব তৈরি করছেন। আবার কেউ কেউ দাবি করছেন, আওয়ামী লীগকে যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, সেহেতু নির্বাচন বানচাল করতে মাঠে নেমেছেন সেনাপ্রধান। আসলে জেনারেল ওয়াকার যে কোন পক্ষে, সেটা বোঝার ক্ষমতা কারও নেই। আসলে তিনি গভীর জলের মাছ।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

গোপন ডেরায় বিশ্বাসঘাতক জেনারেল ওয়াকার। কড়া হুঁশিয়ারি ভারতের।

Next Post

হাদিকে পরিকল্পিত খুন করেছে ইউনূস! চক্রান্ত ফাঁস করলেন ভাই ওমর হাদি

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাদিকে পরিকল্পিত খুন করেছে ইউনূস! চক্রান্ত ফাঁস করলেন ভাই ওমর হাদি

হাদিকে পরিকল্পিত খুন করেছে ইউনূস! চক্রান্ত ফাঁস করলেন ভাই ওমর হাদি

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি