• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠক ডোভাল ও জয়শঙ্করের! বাংলাদেশ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে ভারত

শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠক ডোভাল ও জয়শঙ্করের! বাংলাদেশ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে ভারত

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
42
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন চলছে, সেটা এখন কারও অজানা নয়। আবার বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে নেই কোনও নির্বাচিত সরকার। এই পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এক অভূতপূর্ব উত্তেজনার সৃষ্টি হয়েছে বলেই খবর। জানা যাচ্ছে, ১৪ জন কর্মরত বাংলাদেশি সেনা আধিকারিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং তাঁদের হেফাজতে নেওয়া নিয়ে তীব্র অসোন্তোষের সৃষ্টি হয়েছে সেনাবাহিনীর অন্দরে। পরিস্থিতি যে কোনও সময় সংকটজনক হতে পারে বলেই মনে করা হচ্ছে। আর পরিস্থিতি যে অত্যন্ত জটিল, সেটা বোঝানোর জন্য একটি উদাহরণই যথেষ্ট। সেটা হল, ওই ১৪ জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার পর যে কোনও সমস্যা দেখা দিতে পারে, সেই আশঙ্কায়, চিফ অফ স্টাফ জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর পাঁচ দিনের সৌদি আরব সফর বাতিল করেছেন। ১৪ অক্টোবর তাঁর সৌদি রওনা হওয়ার কথা ছিল। এটা তো গেল বাংলাদেশের খবর। প্রতিবেশী ভারতও বাংলাদেশের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। এমনকি এও জানা যাচ্ছে, ১০ অক্টোবর মধ্যরাতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জরুরি বৈঠক করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেথ হাসিনার সঙ্গে। এই বৈঠকের বিষয়ে কয়েকটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেলেও সরকারিভাবে কিছু বলা হয়নি। অর্থাৎ, বৈঠকটি হয়েছে অতি গোপনে।
বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে যে একটা বিরোধ সৃষ্টি হয়েছে এবং একটা অবাঞ্ছিত গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে সে বিষয়ে প্রথম আলোকপাত করেছিলেন প্যারিস-ভিত্তিক ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া প্রভাবশালী পিনাকী ভট্টাচার্য। তিনিই সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছিলেন। এরপরই গোটা বাংলাদেশ জুড়ে হইচই পড়ে যায়। প্রসঙ্গত, ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক আদেশের পর, জেনারেল ওয়াকার উজ জামানের নির্দেশে ১১ অক্টোবর মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে হেফাজতে নেয় বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে মেজর জেনারেল কবির আহমেদ নামে এক সেনা আধিকারিক পালিয়ে যান, তাঁকে ধরা যায়নি। জানা যায়, ৯ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনার ৫৭ জন জেনারেলের এক সমাবেশ থেকে অধিকাংশ অফিসার ক্ষোভ, রাগ এবং হতাশা প্রকাশ করেছিলেন এই গ্রেফতারি পরোয়ানা জারি করা নিয়ে। এও জানা গিয়েছে, ওই সমাবেশে অনেকেই শেখ হাসিনার ১৫ বছরের দীর্ঘ প্রধানমন্ত্রীত্বের সময় বলপূর্বক গুম, গোপন আটক এবং নির্যাতনের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ২৪ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে কোনও পদক্ষেপের বিরোধিতা করেন। কিন্তু দেখা গেল, তাঁদের উপেক্ষা করেই বাংলাদেশ সেনার শীর্ষকর্তারা ১৪ জন কর্মরত সেনা আধিকারিককে কার্যত গ্রেফতার করেছে। এরপরই ক্যান্টনমেন্টগুলিতে একটা প্রবল বিরোধী হাওয়া তৈরি হয় এবং যা বিদ্রোহে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের যদি পুলিশের হাতে তুলে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে একটা তুলকালাম কাণ্ড ঘটতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে ভারত যথেষ্টই চিন্তিত।
এই সূত্রেই বাংলাদেশের উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন নয়া দিল্লিতে অবস্থান করছেন তাঁর সঙ্গে গোপন বৈঠক করেছেন অজিত ডোভাল ও এস জয়শঙ্কর। যদিও এমন কোনও বৈঠকের সত্যতা সরকারপক্ষের কেউ স্বীকার করেনি, তবে বিভিন্ন সূত্র দাবি করছে এই বৈঠক হয়েছে এবং শেখ হাসিনার মতামত চাওয়া হয়েছিল। যদি বাংলাদেশে সেনা অভ্যুত্থান জাতীয় কিছু হয়, তাহলে ভারতের কি ভূমিকা থাকবে, ভারত কোনও পদক্ষেপ করবে কিনা সেটা নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানও এখন দিশেহারা। তিনি একের পর এক বিদেশ সফর বাতিল করছেন। জেনারেল জামান, যিনি এর আগে ১২ থেকে ১৪ অক্টোবরের মধ্যে নয়াদিল্লি সফর বাতিল করেছিলেন, তিনি এবার সৌদি আরবের মতো “গুরুত্বপূর্ণ” সফরেও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মনে করা হচ্ছে, ১৪ সেনাকর্তা গ্রেফতারির পরের ঘটনাপ্রবাহ সম্পর্কে তিনি অনিশ্চিত এবং অসহায় বোধ করছেন।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

জেনারেল ওয়াকারের বিরুদ্ধে সাবেক সেনাকর্তারা ‘একজোট’ হচ্ছেন প্রবল চাপে সেনাপ্রধান

Next Post

বাংলাদেশ-তুর্কির গোপন ষড়যন্ত্র ফাঁস ইন্ডিয়ান নেভিকে দেখেই পালাল তুর্কির যুদ্ধজাহাজ!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশ-তুর্কির গোপন ষড়যন্ত্র ফাঁস ইন্ডিয়ান নেভিকে দেখেই পালাল তুর্কির যুদ্ধজাহাজ!

বাংলাদেশ-তুর্কির গোপন ষড়যন্ত্র ফাঁস ইন্ডিয়ান নেভিকে দেখেই পালাল তুর্কির যুদ্ধজাহাজ!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি