• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনা সহ বিদেশী চাপ বাংলাদেশে। ইউনূসকে জব্দ করতে প্রবল চাপ শেখ হাসিনার

হাসিনা সহ বিদেশী চাপ বাংলাদেশে। ইউনূসকে জব্দ করতে প্রবল চাপ শেখ হাসিনার

Sumana Sarkar by Sumana Sarkar
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশে এখন সবথেকে বড় আলোচনার বিষয় হল, নির্বাচন ইস্যু। কবে হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন? জুনেও নাকি নির্বাচন হচ্ছে না। উপদেষ্টা মন্ডলীর মধ্যে থেকে অন্তত পাঁচ জন উপদেষ্টার বক্তব্য থেকে এমন তথ্যই তুলে ধরছে বিভিন্ন গণমাধ্যম। এছাড়াও বিদেশ থেকে ইউনূসের উপর প্রবল চাপ আওয়ামী লীগকে নিয়ে। তবে কি ইউনূসকে জব্দ করতেই শেখ হাসিনা চাপ বাড়াচ্ছেন আন্তর্জাতিক ক্ষেত্রকে কাজে লাগিয়ে? রাজনৈতিক বিশ্লেষক থেকে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, প্রত্যেকেই বলছেন, ফেব্রুয়ারি, এপ্রিল বা জুন…এই সমকালে নির্বাচন হবে না বাংলাদেশে। কি তত্ত্ব খাড়া করছেন তারা, চলুন আলোচনা করা যাক।

ADVERTISEMENT

এই মুহূর্তে নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেই বিষয় নিয়ে সবাই বুঝতে চায়। জানা যাচ্ছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান, চিন সহ প্রত্যেকের ভাবনা এক। চিন বিএনপি, জামাত ই ইসলামী, জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতাদের সঙ্গে বেজিং এ কমিউনিস্ট পার্টি অব চায়নার কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাদের বৈঠকের আয়োজন করেছে। বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন এরই মাঝে চিন সফর করেছেন এবং সেখানে বৈঠকও করেছেন। এবং সেই মিটিং থেকে তারেক রহমানকে চিন সফরের আমন্ত্রণও জানানো হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন কূটনীতিক আলাপকারী বলেছেন, লন্ডনে বৈঠকের পর যৌথ বিবৃতিতে শর্তসাপেক্ষে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে নির্বাচনের আবাস পাওয়া গিয়েছে। তবে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে নির্বাচনের সময় নিয়ে যথেষ্ট মত বিরোধ রয়েছে। লন্ডন থেকে ফিরে আসার পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এনসিপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক উপদেষ্টার সঙ্গে আলাপের উল্লেখ করে একজন বিদেশি রাষ্ট্রদূত গণমাধ্যমকে বলেছে, উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠানের সম্ভাবনা দেখছেন না একেবারেই। এমনকি পাঁচ জন উপদেষ্টা নাকি, ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে নির্বাচনের সম্ভাবনা দেখছেন না। এমনকি জুনেও নির্বাচনের সম্ভাবনা কম দেখছেন তারা। দুজন উপদেষ্টা নাকি মনে করেন, জুনে নির্বাচন না হলে সরকারের খুব একটা ক্ষতি হবে না। এমনকি জামাত ই ইসলামী, এনসিপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এমনকি একটি দেশের রাষ্ট্রদূত প্রশ্ন তুলেছেন, আওয়ামিলীগ একটি বড় দল। তাদের কোটি কোটি সমর্থক রয়েছে। দলের কিছু দুর্নীতি এবং কিছু নেতার সাজার জন্য দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলে, নির্দোষদের কি প্রার্থী হিসাবে দেখা যাবে? যদি অংশগ্রহণমূলক নির্বাচন বলতে বোঝায়, কোনও দলের থাকা বা না থাকা, তাহলে দলটির কোটি কোটি সমর্থকের মতামত ও নির্বাচনে কিভাবে প্রতিফলিত হবে, সেই প্রশ্নটাও উঠেছে।

RelatedPosts

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক ১৬ই জুন মানবাধিকার কাউন্সিলের বক্তব্যে, তিনি এই বিষয়টি বলেছেন। এবং আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক দলগুলির স্বাধীনতা হরণ করা হচ্ছে। এই কর্মকাণ্ডে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। সেখানে তিনি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন। অর্থাৎ অনেকেই বলছেন, এখানে আওয়ামীলীগকে নিয়ে নির্বাচনের কথাই তিনি বলেছেন। এদিকে পূর্ব এশিয়ার হয়ে ছয় বছর আগে দায়িত্ব পালন করে যাওয়া এক কূটনীতিক নীরবে নাকি ঢাকা সফর করে গিয়েছেন গত সপ্তাহে। তার সফরে সামরিক, বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তার প্রশ্ন, এপ্রিলের নির্বাচনের ঘোষণা দিয়ে কেন ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা আসলো? ভারতে অবস্থানকারী শেখ হাসিনার প্রভাব কি ওই নির্বাচনে থাকবে? অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে এবং বিশেষ করে বিদেশী ওয়াকিবহাল মহলের মতে, আওয়ামী লীগ প্রসঙ্গে থাকছেই। আসলে এখানে দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হল, বাংলাদেশের দুজন নারী উপদেষ্টা সহ পাঁচ উপদেষ্টার মন্তব্য জুনে নির্বাচন না হলেও সরকারের খুব একটা ক্ষতি হবে না, আর একটি বিষয় হল, বিদেশি রাষ্ট্রদূত থেকে একাধিক ব্যক্তিত্ব অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। ফলে প্রশ্ন উঠছে, সরকার কি শেষমেষ আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে বাধ্য হবে?

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

চরম চর্চায় জেনারেল ওয়াকার, বাংলাদেশে গ্রহণযোগ্যতা কমছে সেনা প্রধানের?

Next Post

ভয়ংকর বিপদের সংকেত। স্টারলিংককে গোপনে বিশেষ সুবিধা। চিঠির তথ্য ফাঁসে ফেঁসেছে বাংলাদেশ

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
1
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
2
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
9
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more
Next Post
ভয়ংকর বিপদের সংকেত। স্টারলিংককে গোপনে বিশেষ সুবিধা। চিঠির তথ্য ফাঁসে ফেঁসেছে বাংলাদেশ

ভয়ংকর বিপদের সংকেত। স্টারলিংককে গোপনে বিশেষ সুবিধা। চিঠির তথ্য ফাঁসে ফেঁসেছে বাংলাদেশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি